Weekly Horoscope: ব্যবসায় উন্নতি, বিবাহে বাধা ? জানুন আগামী সপ্তাহে এই ৩ রাশির ভাগ্যে কী আছে
Weekly Horoscope: ব্যবসায় উন্নতি, বিবাহে বাধা ? জানুন আগামী সপ্তাহে এই ৩ রাশির ভাগ্যে কী আছে

কর্কট রাশি
সপ্তাহের শুরুটি ভাল হবে। যুদ্ধের প্রভাব ব্যবসায় পড়তে পারে। ব্যবসায় এবং কর্মজীবনে কিছু গুরুতর চ্যালেঞ্জ দেখা দিতে পারে। শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি ভাল। গবেষণার কাজে যুক্ত ছাত্র-ছাত্রীরা দুর্দান্ত সাফল্য পেতে পারেন। পারিবারিক দিক থেকে সপ্তাহটি সুবিধার নয়। পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। ব্যবসায়ীরা সপ্তাহের মাঝামাঝি সময়ে একটি বড় সরকারি টেন্ডার পেতে পারেন। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। আর্থিক দিকি থেকে সপ্তাহটি শুভ। এই সপ্তাহে আর্থিক লাভের প্রচুর সম্ভাবনা রয়েছে। প্রেম ও ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে, কিন্তু পরবর্তীকালে তা সমাধান হয়ে যাবে। বিবাহিতদের জন্য সপ্তাহটি খুব ভাল, বিদেশ ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। অবিবাহিতরাও কিছু ভাল সংবাদ পেতে পারেন। স্বাস্থ্যের ক্ষেত্রে সপ্তাহটি মিশ্র ফল দেবে। মূত্রনালীর সংক্রমণ বা পেটে ব্যথার রোগীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
সিংহ রাশি
সপ্তাহের শুরু ভ্রমণের জন্য শুভ। ব্যবসা ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। এই সপ্তাহে ক্যারিয়ারের ক্ষেত্রে কিছু পরিবর্তন হতে পারে, তবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে কিছু সাহসী পদক্ষেপ নিতে হবে। কর্মক্ষেত্রে আপনার উন্নত চিন্তাভাবনার কারণে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি শুভ। বিশেষ করে যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা নতুন মাইলফলক সৃষ্টি করতে পারে। পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের উন্নতি হবে। মানসিক চাপ কমবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে ব্যবসায় গতি বাড়বে এবং লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে সপ্তাহটি খুবই সৌভাগ্যের আটকে থাকা টাকা পেতে পারেন। বিবাহিতদের জন্য সপ্তাহটি শুভ। সম্পর্ক আরও দৃঢ় হবে এবং আনন্দে সময় কাটবে। প্রেমিক-প্রেমিকাদের জন্যও সপ্তাহটি শুভ। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি কাটবে। তবে লিভারের সমস্যা থাকা রোগীরা সাবধান থাকুন।
কন্যা রাশি
সপ্তাহের শুরুতে, ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার সম্পর্কিত কিছু সমস্যা থাকতে পারে। চলমান যুদ্ধ এবং নতুন শুল্কের কারণে আমদানি-রপ্তানি ব্যবসায় কিছুটা মন্দা দেখা দিতে পারে। শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি ভাল না। পড়াশোনার ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে। পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কিছু বাধা আসতে পারে তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে পরিস্থিতি বদলে যাবে এবং আপনার ব্যবসা আবার সঠিক পথে ফিরে আসবে। কর্মক্ষেত্রে আপনার পরিকল্পিত কাজগুলি সময়মতো সম্পন্ন হবে এবং সপ্তাহ শেষে কিছু ভাল খবর পেতে পারেন। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। আর্থিক দিক থেকে সময়টি শুভ। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা পুনরুদ্ধার হতে পারে। যে কোনও কাজে আপনি জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন এবং আপনাদের সম্পর্ক আগের চেয়ে আরও দৃঢ় হবে। স্বাস্থ্যের দিক থেকে সপ্তাহটি মিশ্রিত ফল দেবে। খাদ্যাভ্যাসের যত্ন নিন এবং পেটের রোগীরা সাবধান থাকুন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



















