এক্সপ্লোর

Plug-in Hybrid: ১ লিটার পেট্রোলে যাবে ১২৫ কিলোমিটার, JSW-র নতুন SUV কতটা টক্কর দেবে তার প্রতিদ্বন্দীদের?

Jetour T2: সংস্থার দাবি এই গাড়িটি ১ লিটার পেট্রোলে প্রায় ১২৫ কিলোমিটার চলতে পারে। আর তার কারণ হল এই গাড়ির হাইব্রিড মোটর। গাড়ির পেট্রোল ইঞ্জিনকে সব সময় একটা বাড়তি সহযোগিতা করবে এই গাড়ির ইলেকট্রিক মোটর।

ভারতের বাজারে খুব শীঘ্রই তাদের নতুন গাড়ি লঞ্চ করতে চলেছে JSW মোটরস। নতুন এই গাড়ির নাম Jetour T2। যা ভারতে একটি প্লাগ ইন হাইব্রিড আকারে আসতে চলেছে। জানা গিয়েছে এই গাড়িতে থাকবে i-DM প্রযুক্তি। অর্থাৎ গাড়িতে থাকবে ইন্টেলিজেন্ট ডুয়াল মোটর (Intelligent Dual Motor)। এই মোটরই হাইব্রিড হিসাবে গাড়িকে বাড়তি শক্তি যোগবে। এই গাড়িতে একাধিক মূল পাওয়ারট্রেন থাকবে বলেই জানা গিয়েছে। তবে এই গাড়ির ১.৫ লিটার টার্বো ইঞ্জিনের ভ্যারিয়েন্টেই থাকবে এই প্লাগ ইন হাইব্রিডের সুবিধা।

সংস্থার দাবি এই গাড়িটি ১ লিটার পেট্রোলে প্রায় ১২৫ কিলোমিটার চলতে পারে। আর তার কারণ হল এই গাড়ির হাইব্রিড মোটর। গাড়ির পেট্রোল ইঞ্জিনকে সব সময় একটা বাড়তি সহযোগিতা করবে এই গাড়ির ইলেকট্রিক মোটর। এই ইলেকট্রিক মোটর একক ক্ষমতায় এই গাড়িকে প্রায় ১৩৯ কিলোমিটার চালিয়ে নিয়ে যেতে পারে।

এই গাড়ির ক্ষমতা বা এই গাড়িতে যে প্রযুক্তি ব্যবহার হচ্ছে, তা দেখে এটা স্পষ্ট যে JSW মোটরস ভারতে বৈদ্যুতিক গাড়ির প্রতি বিশেষ মনোযোগ দিচ্ছে। যদিও সংস্থার তরফে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এখনই এই গাড়ির কোনও ইলেকট্রিক ভ্যারিয়েন্ট বাজারে আসবে না। এ ছাড়াও কোনও স্ট্যান্ডার্ড পেট্রোল ইঞ্জিনও এই মুহূর্তে অফার করবে না সংস্থাটি।

জানা গিয়েছে এই গাড়িটিকে ভারতের মহারাষ্ট্রের ছত্রপতি শাম্ভাজি নগরে অ্যাসেমবল করা হবে। যে সময় ভারতে এই Jetour T2 লঞ্চ করা হবে, সেই সময় এই গাড়ির দাম হতে পারে ৩০ লক্ষ টাকার থেকেও বেশি। এ ছাড়াও এই গাড়ি একটি ফাইভ সিটার SUV হলেও ফরচুনারকেও করা টক্কর দিতে পারে এই গাড়ি।

Jetour T2 ভারতের গাড়ির বাজরে একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে। যেখানে ভারতে সেই ভাবে কোনও প্লাগইন হাইব্রিড নেই। ফলে, এই শূন্যস্থান এক মুহূর্তে পূরণ করে ফেলবে নতুন এই গাড়ি। এ ছাড়াও এই গাড়ি সরাসরি জিপ মেরিডিয়ান, জিপ কম্পাস, হুন্ডাই টাকসন বা ফক্সভোগেন টিগুয়ানকে টক্কর দেবে। বরং এই গাড়িগুলোর টপ ভ্যারিয়েন্টের তুলনায় Jetour T2 পাওয়া যাবে কিছুটা সস্তাতেই। আর সেই কারণেই, আশা করা হচ্ছে খুব তাড়াতাড়িই JSW তাদের এই নতুন প্লাগ ইন হাইব্রিড নিয়ে আরও তথ্য প্রকাশ করবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Best EV In India:  পেট্রোলের দাম বৃদ্ধির আশঙ্কা ? এই ৫টি সাশ্রয়ী ইলেকট্রিক গাড়ি হতে পারে আপনার সেরা বিকল্প
 পেট্রোলের দাম বৃদ্ধির আশঙ্কা ? এই ৫টি সাশ্রয়ী ইলেকট্রিক গাড়ি হতে পারে আপনার সেরা বিকল্প
Renault Bridger: রেনোর নতুন গাড়ি টক্কর দেবে Tata Nexon ও Mahindra 3XO-কে!
রেনোর নতুন গাড়ি টক্কর দেবে Tata Nexon ও Mahindra 3XO-কে!
Mercedes-Benz CLA: এক চার্জে কলকাতা থেকে বেনারস, মার্সিডিজের এই গাড়ি কি কেনার মতো?
এক চার্জে কলকাতা থেকে বেনারস, মার্সিডিজের এই গাড়ি কি কেনার মতো?
Hyundai Verna: দাম শুরু ১১ লক্ষ থেকে, এত ফিচার হয়তো আর কোনও গাড়ির নেই!
দাম শুরু ১১ লক্ষ থেকে, এত ফিচার হয়তো আর কোনও গাড়ির নেই!
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget