এক্সপ্লোর

Tata Tiago Facelift: নতুন টাটা টিয়াগোর ঝলক প্রকাশ্যে, দেখতে লাগছে অনেকটা জাগুয়ারের মতো!

Tata New Car: নতুন টিয়াগোর সামনের দিকটা সম্পূর্ণ নতুন করে ডিজাইন করা হয়েছে। আগের তুলনায় এলইডি হেড লয়ম আরও স্লিম ও স্লিক হয়েছে। এ ছাড়াও নতুন বাম্পার ও গ্রিল গাড়িটিকে আরও আধুনিক চেহারা দিয়েছে।

কলকাতা: টাটার অন্যতম জনপ্রিয় হ্যাচব্যাক গাড়ি হল টাটা টিয়াগো। আর এবার সেই টিয়াগোর নয়া ফেসলিফ্ট নিয়ে এল টাটা মোটরস। একসঙ্গে টাটা টিয়াগোর ইন্টারনাল কমবাশন ইঞ্জিন (ICE) ও ইলেকট্রিক ভেহিকলের (EV) আপডেটেড মডেল নিয়ে এল প্রকাশ্যে। শুধু ছোটখাট বদলই নয়, নতুন টিয়াগোর ডিজাইনে আনা হয়েছে বেশ বড় কিছু বদল। নতুন চেহারায় কিছুটা Altroz-এর মতো দেখতে লাগছে, বলছেন বিশেষজ্ঞরা। আবার যে কালার স্কিম সামনে এসেছে তাতে অনেকটা জাগুয়ারের মতো লাগছে এই গাড়িটিকে।

আরও পড়ুন: মাসে মাত্র ১৫ হাজার টাকা বিনিয়োগেই তৈরি হতে পারে ৫ কোটির রিটায়ারমেন্ট ফান্ড

নতুন টিয়াগোর সামনের দিকটা সম্পূর্ণ নতুন করে ডিজাইন করা হয়েছে। আগের তুলনায় এলইডি হেড লয়ম আরও স্লিম ও স্লিক হয়েছে। এ ছাড়াও নতুন বাম্পার ও গ্রিল গাড়িটিকে আরও আধুনিক চেহারা দিয়েছে। এ ছাড়াও এই গাড়িটির পিছনের দিকের যে আলো অর্থাৎ টেল ল্যাম্পের যে ডিজাইন সেটাও নতুন করে করা হয়েছে। এ ছাড়াও এই গাড়িতে যুক্ত হয়েছে নতুন অ্যালয় হুইলও। EV সংস্করণে সামনে তুলনামূলকভাবে ‘blanked-off’ ডিজাইন রাখা হয়েছে, যা ইলেকট্রিক গাড়ির স্বাভাবিক বৈশিষ্ট্য।

গাড়ির ভিতরের ডিজাইন অর্থাৎ ইন্টেরিয়র আগের মত থাকলেও একাধিকই আপডেট পেয়েছে এই গাড়ির ফিচার। নতুন এই গাড়িতে থাকতে পারে বড় টাচস্ক্রিন, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ৩৬০ ডিগ্রি ক্যামেরা এবং আরও উন্নত সেফটি ফিচার। ফলে ছোট গাড়ির সেগমেন্টেও প্রিমিয়াম অনুভূতি দিতে চাইছে টাটা মোটরস।

নতুন টিয়াগোতে ব্যাটারি আরও বড় হবে বলে আশা করছেন অটো এনথুসিয়াস্টরা। এর ফলে গাড়ির রেঞ্জ আরও বাড়বে। অন্যদিকে, পেট্রোল চালিত ICE ভ্যারিয়েন্টের ইঞ্জিন একই থাকবে। এর সঙ্গে থাকবে CNG ভ্যারিয়েন্টও।

নতুন টিয়াগো নিয়ে অনেকে অনেক রকম প্রতিক্রিয়া দিচ্ছেন। কেউ বলছেন টিয়াগো আগের মত আর স্বতন্ত্র দেখতে নেই। নতুন মডেলের কিছু বৈশিষ্ট্য নাকি অনেকটা Altroz-এর মত। আবার অনেকেই বলছেন নতুন টিয়াগো যে কালার স্কিমে লঞ্চ হয়েছে, সেটা অনেকটা জাগুয়ারের মতো। যদিও এটাকে নিয়ে বেশি ভাবতে নারাজ বিশেষজ্ঞরা।

বর্তমানে পাঞ্চের জনপ্রিয়তার কারণে টিয়াগো কিছুটা আড়ালে চলে গিয়েছে। কিন্তু নতুন এই ফেসলিফ্ট মডেল ফের বাজারে টিয়াগোর অবস্থান আরও শক্ত করতে পারে বলেই মনে করছেন গাড়ি বিশেষজ্ঞরা। এমনকি নতুন মডেলের দামও সামান্য বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে।

Advertisement

সেরা শিরোনাম

Mini Countryman C: দাম কমল প্রায় ১৯ লক্ষ টাকা, ভারতের বাজারে Mini-এর বড় বাজি Countryman
দাম কমল প্রায় ১৯ লক্ষ টাকা, ভারতের বাজারে Mini-এর বড় বাজি Countryman
Mercedes Benz CLA: এক চার্জে এই ইভি কলকাতা থেকে চলে যাবে প্রয়াগরাজ, দাবি করে মার্সিডিজ! সত্যিই কি তাই?
এক চার্জে এই ইভি কলকাতা থেকে চলে যাবে প্রয়াগরাজ, দাবি করে মার্সিডিজ! সত্যিই কি তাই?
Audi Q7: নতুন অবতারে আসছে অডির Q7, ফিরতে পারে মাইল্ড-হাইব্রিড ডিজেল ভ্যারিয়েন্টও
নতুন অবতারে আসছে অডির Q7, ফিরতে পারে মাইল্ড-হাইব্রিড ডিজেল ভ্যারিয়েন্টও
E85 or E20: নতুন ইথানল জ্বালানি কি সত্যিই সাশ্রয়ী, কী বলছেন বিশেষজ্ঞরা
নতুন ইথানল জ্বালানি কি সত্যিই সাশ্রয়ী, কী বলছেন বিশেষজ্ঞরা
Advertisement

ভিডিও

Ghantakhanek Sange Suman(১৬.০৬.২৬) পর্ব ২ । ভাইপো অভিষেককে এবার সরাসরি আক্রমণ কাকা বাবুন বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১৬.০৬.২৬) পর্ব ১ । হাজিরার হ্যাটট্রিকের দিনই গ্রেফতার অভিষেক-ঘনিষ্ঠ | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৫.৬.২৬): '৭ ডিসেম্বরের মধ্যেই নতুন পুরবোর্ড', ঘোষণা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৫.৬.২৬): পরপর জেরার মুখে অভিষেক।মমতার সামনেই বাগযুদ্ধ কুণাল-অভিষেকের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ ( ১২.০৬.২৬): 'CPM-র গুলি নয়, TMC-র তালা নয়', টাটাদের ফেরানোর বার্তা মুখ্যমন্ত্রীর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Subscription Based Social Media: ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ করতে দিতে হবে টাকা! হঠাৎ সাবস্ক্রিপশন চালু করল মেটা, কিন্তু কেন
ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ করতে দিতে হবে টাকা! হঠাৎ সাবস্ক্রিপশন চালু করল মেটা, কিন্তু কেন
Mimi Chakraborty: অনুমতি দেননি স্বরূপ বিশ্বাস, থামিয়ে দিতে হয়েছিল মিমির শ্যুটিং! জানালেন পরিচালক
অনুমতি দেননি স্বরূপ বিশ্বাস, থামিয়ে দিতে হয়েছিল মিমির শ্যুটিং! জানালেন পরিচালক
Bangladesh News: ফের অশান্ত বাংলাদেশ, রামচন্দ্রের মূর্তি নির্মাণের কাজ বন্ধ, ছবি অবমাননার অভিযোগ, মশাল মিছিল পড়ুয়াদের
ফের অশান্ত বাংলাদেশ, রামচন্দ্রের মূর্তি নির্মাণের কাজ বন্ধ, ছবি অবমাননার অভিযোগ, মশাল মিছিল পড়ুয়াদের
Lionel Messi: রাত পোহালেই শুরু আর্জেন্তিনার বিশ্বকাপ অভিযান, ম্যাচে কি মেসিরা, মার্তিনেজ়রা মাঠে নামবেন? জানালেন স্কালোনি
রাত পোহালেই শুরু আর্জেন্তিনার বিশ্বকাপ অভিযান, ম্যাচে কি মেসিরা, মার্তিনেজ়রা মাঠে নামবেন? জানালেন স্কালোনি
EPFO New Rules : EPFO আনল নতুন নির্দেশিকা, এবার বেসরকারি পিএফ ট্রাস্টের কর্মীরাও পাবেন এই সুবিধা, না দিলেই কড়া ব্যবস্থা
EPFO আনল নতুন নির্দেশিকা, এবার বেসরকারি পিএফ ট্রাস্টের কর্মীরাও পাবেন এই সুবিধা, না দিলেই কড়া ব্যবস্থা
Udayan Guha Arrested: গ্রেফতার উদয়ন গুহ, ৩টি ধারায় মামলা রুজু দিনহাটার প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে
গ্রেফতার উদয়ন গুহ, ৩টি ধারায় মামলা রুজু দিনহাটার প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে
IND vs AFG: গিল ও ঈশান কিষাণের দুরন্ত শতরান, রশিদ, খারোটির ভাল বোলিং সত্ত্বেও ৪০০-র বেশি রান তুলল ভারত
গিল ও ঈশান কিষাণের দুরন্ত শতরান, রশিদ, খারোটির ভাল বোলিং সত্ত্বেও ৪০০-র বেশি রান তুলল ভারত
Vaibhav Sooryavanshi: বৈভবের শাস্তির দাবি তুললেন সঞ্জয় মঞ্জরেকর, হঠাৎ কেন?
বৈভবের শাস্তির দাবি তুললেন সঞ্জয় মঞ্জরেকর, হঠাৎ কেন?
Embed widget