এক্সপ্লোর

Toyota Innova: ইনোভার হাইক্রস বিক্রি হয়েছে ২ লক্ষ ইউনিটের বেশি, তাও কি ক্রেতারা মিস করছেন ইনোভা ক্রিস্টার ডিজেল ভ্যারিয়েন্ট?

Innova Hycross: ইনোভা হাইক্ৰস শুধুমাত্র ইনোভার নতুন একটা জেনারেশন নয়। এই গাড়ির সঙ্গে টয়োটা বিরাট পরিবর্তন করে। বাদ পড়ে পুরনো ল্যাডার-ফ্রেম প্ল্যাটফর্ম। আনা হয় মনোকক আর্কিটেকচার।

কলকাতা: ভারতের MPV বা মাল্টি পারপাস ভেহিকলের বাজারে টয়োটার ইনোভা বরাবরই একটি নির্ভরযোগ্য নাম। আর সেই ইনোভার হাইক্ৰস ইতিমধ্যেই ছুঁয়ে ফেলেছে ২ লক্ষ বিক্রির মাইলস্টোন। নতুন প্রজন্মের এই MPV বাজারে আসার পর থেকেই ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে পুরনো ইনোভা ক্রিস্টার বহু মালিকও হাইক্ৰসে আপগ্রেড করেছেন। তবে জনপ্রিয়তার মধ্যেও গ্রাহকদের একাংশের মধ্যে এখনও ইনোভা ক্রিস্টার একটা নস্টালজিয়া কাজ করছে।         

আরও পড়ুন: বাজারে নতুন SUV, বিক্রিতে মাত করছে রেনোর ডাস্টার থেকে ফক্সওয়াগনের টাইগুন

ইনোভা হাইক্ৰস শুধুমাত্র ইনোভার নতুন একটা জেনারেশন নয়। এই গাড়ির সঙ্গে টয়োটা বিরাট পরিবর্তন করে। বাদ পড়ে পুরনো ল্যাডার-ফ্রেম প্ল্যাটফর্ম। আনা হয় মনোকক আর্কিটেকচার। এ ছাড়াও ডিজেল ইঞ্জিনের বদলে আসে হাইব্রিড পেট্রোল পাওয়ারট্রেন। এর ফলে গাড়ির রাইড কোয়ালিটি অনেক উন্নত ও আরামদায়ক হয়েছে। এ ছাড়াও হাইব্রিড হওয়ায় বেড়েছে জ্বালানি সাশ্রয়ও।         

বিশেষজ্ঞদের মতে, আগে যাঁরা পেট্রোল চালিত ইনোভা ব্যবহার করতেন, তাঁদের কাছে ক্রিস্টার তুলনায় হাইক্ৰস অনেক বেশি উন্নত ও আধুনিক হিসাবে আলাদা একটা জায়গা করে নিয়েছে। হাইব্রিড প্রযুক্তির কারণে বেড়েছে মাইলেজ। শহরের রাস্তায় ব্যবহারের ক্ষেত্রে এই গাড়ি আরও আরামদায়ক হয়েছে। একইসঙ্গে টয়োটার নির্ভরযোগ্যতা ও রিসেল ভ্যালুও বেড়েছে। আর এগুলোই এখনও এই গাড়ির একটা বড় শক্তি।         

আরও পড়ুন: বিক্রিতে 'ফার্স্ট বয়' BMW, চলতি বছরে ২৩ নতুন মডেল বাজারে আনতে চাইছে তারা!

তবে অনেক পুরনো ইনোভা ক্রিস্টা মালিক হাইক্রসে ডিজেল ইঞ্জিনের শক্তিশালী টর্ক ও গাড়ির ‘রাফ অ্যান্ড টাফ’ চরিত্রকে মিস করছেন। ক্রিস্টার ল্যাডার-ফ্রেম কাঠামো খারাপ রাস্তায় বেশি শক্তপোক্ত অনুভূতি দিত বলে মত বহু গ্রাহকের। হাইক্ৰস তুলনায় কম বাউন্সি ও বেশি আরামদায়ক হলেও সেই পুরনো শক্তপোক্ত ভাব কিছুটা কমেছে বলেই মনে করছেন অনেকে।         

কঠোর নির্গমন বিধির কারণে ভবিষ্যতে ইনোভা ক্রিস্টা ধীরে ধীরে বাজার থেকে বিদায় নিতে পারে বলেও ইঙ্গিত মিলছে। তাই একদিকে হাইক্ৰস নতুন যুগের ইনোভা হিসেবে সফল হলেও, অন্যদিকে ক্রিস্টার ডিজেল ইঞ্জিন ও শক্তপোক্ত চরিত্র এখনও বহু অনুরাগীর মনে আলাদা জায়গা ধরে রেখেছে।         

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

EV Sale Record: দাম বেড়েছে পেট্রোলের, রেকর্ড চাহিদা বৈদ্যুতিক গাড়ির, মে মাসে বিক্রি হল সব থেকে বেশি গাড়ি
দাম বেড়েছে পেট্রোলের, রেকর্ড চাহিদা বৈদ্যুতিক গাড়ির, মে মাসে বিক্রি হল সব থেকে বেশি গাড়ি
JSW NEW SUV: ভারতের বাজারে পা রাখতে চলেছে JSW Motors, লক্ষ্য নিউ এনার্জি ভেহিকলস, শুরুতেই আসবে বিশ্ব বাজারে বিখ্যাত SUV!
ভারতের বাজারে পা রাখতে চলেছে JSW Motors, লক্ষ্য নিউ এনার্জি ভেহিকলস, শুরুতেই আসবে বিশ্ব বাজারে বিখ্যাত SUV!
Maruti Wagon R Flex Fuel : দেশের বাজারে প্রথম ফ্লেক্স-ফুয়েল গাড়ি আনল মারুতি, এল Wagon R Flex Fuel  
দেশের বাজারে প্রথম ফ্লেক্স-ফুয়েল গাড়ি আনল মারুতি, এল Wagon R Flex Fuel  
Heros Flex-Fuel Bikes : বাইক বাজারে বিপ্লব, দেশে প্রথম ফ্লেক্স-ফুয়েল স্প্লেন্ডার ও এইচএফ ডিল্যাক্স আনল হিরো
বাইক বাজারে বিপ্লব, দেশে প্রথম ফ্লেক্স-ফুয়েল স্প্লেন্ডার ও এইচএফ ডিল্যাক্স আনল হিরো
Advertisement

ভিডিও

শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget