এক্সপ্লোর

Bangladesh Election Result : পদ্মাপারে এবার সিংহাসনে কে BNP না জামাত জোট ? বাংলাদেশে ভোটের ফল প্রকাশ আজ

Bangladesh News : ভোটের পদ্মাপারে দিনভর ছিল কড়া প্রহরা। সেনার তিন বাহিনী সহ মোতায়েন করা হয় প্রায় ৯ লক্ষ ৫৮ হাজার নিরাপত্তারক্ষী। 

বিজেন্দ্র সিংহ, ঢাকা : শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে প্রথম নির্বাচন। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হল ২৯৯টি আসনে। চলছে গণনা। ক্ষমতায় কে ? BNP জোট না জামাত জোট ? ফল প্রকাশ আজ।

বৃহস্পতিবার ভোটের লাইনে দাঁড়াল বাংলাদেশ। ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথমবার। মোট আসন ৩০০। তবে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হল ২৯৯টি আসনে। নির্বাচনে একাধিক দল প্রতিদ্বন্দ্বিতা করলেও লড়াই মূলত খালেদা-পুত্র তারেক রহমানের BNP জোটের সঙ্গে জামাত-জোটের। ২৯৯টি আসনের মধ্যে ২৯২টি আসনে লড়ছে BNP। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি বৃহস্পতিবার জুলাই সনদ নিয়েও হল গণভোট। ফলে প্রত্য়েক ভোটারকে দু'টো করে ভোট দিতে হয়। 

ঢাকার গুলশনে ভোট দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। BNP-র চেয়ারম্যান তারেক রহমান। এবারের ভোটে নেই শেখ হাসিনার আওয়ামি লিগ। ভোটের পর শেখ হাসিনা সোশাল মিডিয়ায় লেখেন, অবৈধ এবং অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলকারী ইউনূসের আজকের তথাকথিত নির্বাচন ছিল মূলত একটি সুপরিকল্পিত প্রহসন। জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও সংবিধানের চেতনাকে বুড়ো আঙুল দেখিয়ে আয়োজন করা হয়েছে আওয়ামি লিগ বিহীন— ভোটারবিহীন প্রতারণামূলক নির্বাচন।

ভোটের পদ্মাপারে দিনভর ছিল কড়া প্রহরা। সেনার তিন বাহিনী সহ মোতায়েন করা হয় প্রায় ৯ লক্ষ ৫৮ হাজার নিরাপত্তারক্ষী। 

২০২৪ সালের ৫ অগাস্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গণবিক্ষোভের আগুন জ্বলে ওঠে বাংলাদেশে। পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগ সরকারের। তার পর ৮ অগাস্ট। মুহম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। দেড় বছর পর এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হতে চলেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা ১৫ বছরের শাসনের অবসানের প্রায় ১৮ মাস পর নির্বাচন। তবে এবার আওয়ামি লিগকে ছাড়াই ভোট হল বাংলাদেশে। কারণ, দেশে হাসিনার দলের কার্যক্রম নিষিদ্ধ। 

ভোটের পর শেখ হাসিনা সোশাল মিডিয়ায় লেখেন, 'সকল ভয়ভীতি উপেক্ষা করে তাঁরা এই প্রতারণামূলক নির্বাচন বর্জন ও প্রত্যাখ্যান করেছেন। ফলে দেশের অধিকাংশ ভোটকেন্দ্রই ছিল কার্যত ভোটারশূন্য।'

কর্নেল পৃথ্বীরাজ দাস (অবসরপ্রাপ্ত) বলেন, বাংলাদেশে যে-ই ক্ষমতায় আসুক, "যদিও বলছে এটা হাড্ডাহাড্ডি লড়াই। আমার মনে হয়, BNP ক্ষমতায় আসবে। কারণ, মহিলারা ওদের ভোট দেবেন। বিশেষ করে আওয়ামি লিগের যারা আছেন, তাঁরাও BNP-কে দেবেন। কারণ, জামাতকে দিলে মহিলাদের জীবিকা আরও খারাপ হয়ে যাবে। কিন্তু, যে-ই ক্ষমতায় আসুক ভারতের সঙ্গে তাকে সম্পর্ক ভাল রাখতে হবে।" এবার পদ্মাপারের সিংহাসনে বসবে কে? উত্তর মিলবে আজ, শুক্রবার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Bangladesh Fuel Crisis: বাংলাদেশে তীব্র জ্বালানি সঙ্কট, পাশে দাঁড়াল ভারত, কত ডিজেল পাঠাল নয়া দিল্লি?
বাংলাদেশে তীব্র জ্বালানি সঙ্কট, পাশে দাঁড়াল ভারত, কত ডিজেল পাঠাল নয়া দিল্লি?
India-Bangladesh Relations: বাংলাদেশকে ডিজেল দিতে শুরু করল ভারত, যুদ্ধের আবহে জ্বালানি সঙ্কট চরমে, ঘুচছে দূরত্ব?
বাংলাদেশকে ডিজেল দিতে শুরু করল ভারত, যুদ্ধের আবহে জ্বালানি সঙ্কট চরমে, ঘুচছে দূরত্ব?
Bangladesh News: আচমকাই বন্ধ হচ্ছে বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় ! কেন এই সিদ্ধান্ত ?
আচমকাই বন্ধ হচ্ছে বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় ! কেন এই সিদ্ধান্ত ?
Bangladesh News : বাংলাদেশের মন্দিরে বিস্ফোরণ, পৃথক ঘটনায় নিহত ২ হিন্দু; ফের প্রশ্নের মুখে সংখ্যালঘু নিরাপত্তা !
বাংলাদেশের মন্দিরে বিস্ফোরণ, পৃথক ঘটনায় নিহত ২ হিন্দু; ফের প্রশ্নের মুখে সংখ্যালঘু নিরাপত্তা !
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Embed widget