এক্সপ্লোর

Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক

Banks Write Off Loans: ১০ লক্ষ টাকার অনাদায়ী ঋণ। রেকর্ড মুছল ব্যাঙ্কগুলি। সংসদে জানাল কেন্দ্র।

নয়াদিল্লি: মোটা টাকার ঋণ নিয়েও শোধ করেনি তাবড় কর্পোরেট সংস্থা। ১২ বছরে অনাদায়ী ঋণের পরিমাণ প্রায় ১০ লক্ষ কোটি টাকা। সেই টাকা ফেরত না পেয়ে হিসেবের খাতা থেকে ওই টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক। সোমবার সংসদে এমনই তথ্য় পেশ করল কেন্দ্রীয় সরকার। (Banks Write Off Loans)

লিখিত প্রশ্নের উত্তরে সংসদে অনাদায়ী ঋণের তথ্য পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধরি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তথ্য পেশ করে জানান, ২০২৫ অর্থবর্ষে বড় বড় শিল্প এবং পরিষেবা সংস্থার কাছ থেকে অনাদায়ী ঋণের পরিমাণ ছিল ৬৩ লক্ষ ১৯ হাজার ৫৭ কোটি টাকা। ২০২৬ অর্থবর্ষে তা বেড়ে ৬৯ লক্ষ ২১ হাজার ৭৩৪ কোটি টাকা হয়েছে। (Modi Government)

আরও পড়ুন: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ

এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য মিলিয়ে দেখা গিয়েছে,  সবচেয়ে বেশি অঙ্কের অনাদায়ী ঋণ হিসেবের খাতা থেকে মুছে দেওয়া হয় ২০১৮-’১৯ অর্থবর্ষে, ১ লক্ষ ৪৮ হাজার ৭৫৩ কোটি টাকা। সবমিলিয়ে গত ১২ বছরে ৯ লক্ষ ৯৫ হাজার কোটি টাকার অনাদায়ী ঋণ হিসেবের খাতা থেকে মুছতে হয়েছে বিভিন্ন ব্যাঙ্ককে।

তবে কেন্দ্রীয় মন্ত্রী যুক্তি দেন, হিসেবের খাতা থেকে রেকর্ড মুছে দেওয়ার অর্থ কাউকে নিষ্কৃতী দেওয়া নয়। বরং বাণিজ্যিক ব্যাঙ্কগুলির জন্য রিজার্ভ ব্যাঙ্কের রেজলিউশন অফ স্ট্রেসড অ্যাসেটস ডিরেকশন্স ২০২৫ অনুযায়ী, বিষয়টি আদায়ের অপেক্ষায় থাকা ঋণের সঙ্গে সম্পর্কিত। গোটাটাই ব্যাঙ্কের ব্যালেন্স শিটের সমন্বয় রক্ষা এবং হিসেবরক্ষা প্রক্রিয়ার অংশ। ঋণের টাকা আদায়ের চেষ্টা চলতে থাকে।

আরও পড়ুন: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?

অন্য একটি প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানান, দেশের অর্থনীতির স্থিতিশীল বৃদ্ধি এবং রাজস্ব সংক্রান্ত দূরদর্শিতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্র। সাময়িক হিসেবে ২০২০-’২১ অর্থবর্ষে সরকারের রাজস্ব ঘাটতি দেশের GDP-র ৯.২ শতাংশ থেকে কমে ২০২৫-’২৬ অর্থবর্ষে ৪.৪ শতাংশে নেমে এসেছে। মোট বকেয়া দায় GDP-র ৬১.৫  শতাংশ থেকে কমে হয়েছে ৫৮.২ শতাংশ। এই হিসেব পরিস্থিতির উন্নতির প্রতিফলন বলে দাবি করেন তিনি। বিষয়টি সামনে আসতেই যদিও রাজনৈতিক তরজা শুরু হয়েছে। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

8th Pay Commission : ডিএ জুড়ে গেলে ৭ বছরে দ্বিগুণ হবে এদের বেতন, অষ্টম বেতন কমিশনে কী হতে পারে হিসেব ?
ডিএ জুড়ে গেলে ৭ বছরে দ্বিগুণ হবে এদের বেতন, অষ্টম বেতন কমিশনে কী হতে পারে হিসেব ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Best Investment Tips : ৩০ লাখ বিনিয়োগ করলে কোথায় পাবেন বেশি মাসিক রিটার্ন ? FD, SCSS না পোস্ট অফিস MIS
৩০ লাখ বিনিয়োগ করলে কোথায় পাবেন বেশি মাসিক রিটার্ন ? FD, SCSS না পোস্ট অফিস MIS
UPI New Update: এবার QR কোড স্ক্যান না করেই পাঠাতে পারবেন টাকা, UPI নিয়ে এল 'ট্যাপ অ্য়ান্ড পে', কীভাবে কাজ করবে নতুন ফিচার ?
এবার QR কোড স্ক্যান না করেই পাঠাতে পারবেন টাকা, UPI নিয়ে এল 'ট্যাপ অ্য়ান্ড পে', কীভাবে কাজ করবে নতুন ফিচার ?
Advertisement

ভিডিও

BRICS Summit 2026:
BRICS Summit 2026: ব্রিকসের মঞ্চে 'জয় হো', মোদি, Xi Jinping, পুতিন 'পাওয়ার শো' | Putin | PM Modi
SBI News: অনুষ্ঠিত হল SBI-এর কনট্র্যাকচুয়াল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের বেঙ্গল সার্কেলের দ্বিতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন
CIMA Art Gallery: সাধারণ মানুষের নাগালে শিল্পকলা, সিমা গ্যালারিতে শুরু হচ্ছে ‘আর্ট ইন লাইফ’
CM Suvendu Adhikari |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LG Spying Allegations: গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
Medical Science: পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
Civic Volunteer Arrested: ১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
Astrology : কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
Viral Video: রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
Viral Video: স্টেক রান্না করা নিয়ে অশান্তি, ভাড়াটেকে হেনস্থা, হাতাহাতি, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা
স্টেক রান্না করা নিয়ে অশান্তি, ভাড়াটেকে হেনস্থা, হাতাহাতি, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা
IND vs AFG: আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ
আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ
Surya Gochar: আর কয়েক ঘণ্টা অপেক্ষার পর রাশিচক্রে বাড়বে সুখ্যাতি, ৪ রাশিতে ভাগ্য সুপ্রসন্ন, চাকরিতে লক্ষ্মীলাভ
আর কয়েক ঘণ্টা অপেক্ষার পর রাশিচক্রে বাড়বে সুখ্যাতি, ৪ রাশিতে ভাগ্য সুপ্রসন্ন, চাকরিতে লক্ষ্মীলাভ
Embed widget