এক্সপ্লোর

FD Interest Rate: ১ বছরের ফিক্সড ডিপোজিটে কোন ব্যাঙ্ক দিচ্ছে বেশি সুদ? বিনিয়োগের আগে জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য

Fixed Deposits: ফিক্সড ডিপোজিটের অন্যতম বড় সুবিধা হল নির্দিষ্ট সুদের হার। এ ছাড়াও বিভিন্ন মেয়াদের জন্য FD-তে বিনিয়োগ করা যায় এ ছাড়াও FD কিন্তু সেভিংস অ্যাকাউন্টের তুলনায় বেশি রিটার্নও দিয়ে থাকে।

কলকাতা: নিজের বহুদিনের সঞ্চয়কে নিরাপদে রাখতে এখনও দেশের একটা বড় অংশের মানুষের প্রধান ভরসার জায়গা হল ফিক্সড ডিপোজিট। শেয়ার বাজার বা অন্য কোনো ধরনের সিক্যিওরিটিতে বিনিয়োগের তুলনায় আমাদের দেশে অনেক বিনিয়োগকারীই এখনও ফিক্সড ডিপোজিটের উপর ভরসা রাখেন। কারণ, ফিক্সড ডিপোজিট বিনিয়োগকারীদের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সুদ দিয়ে থাকে। বিশেষ করে যাঁরা মূলধন সুরক্ষাকে অগ্রাধিকার দেন এবং স্বল্প বা মধ্যমেয়াদি আর্থিক লক্ষ্য পূরণের পরিকল্পনা করেন, তাঁদের কাছে ফিক্সড ডিপোজিট একটি নির্ভরযোগ্য মাধ্যম।

আরও পড়ুন: শুধু কর জমা নয়, আয়কর রিটার্ন ফাইল করলে কী কী সুবিধা পাওয়া যায় জানেন কি?

ফিক্সড ডিপোজিটের অন্যতম বড় সুবিধা হল নির্দিষ্ট সুদের হার। এ ছাড়াও বিভিন্ন মেয়াদের জন্য ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করা যায় ও ফিক্সড ডিপোজিট কিন্তু সেভিংস অ্যাকাউন্টের তুলনায় বেশি রিটার্নও দিয়ে থাকে। তবে বর্তমানে সরকারি, বেসরকারি এবং স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলোর মধ্যে সুদের হারে বেশ অনেকটা পার্থক্য দেখা যাচ্ছে। ফলে বিনিয়োগের আগে কোন ব্যাঙ্ক কত সুদ দিচ্ছে, সেই অফার তুলনা করা জরুরি।

১ বছরের জন্য যে ফিক্সড ডিপোজিট করা যায়, সেই ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB), এইচডিএফসি ব্যাঙ্ক এবং কানাড়া ব্যাঙ্ক ৬.২৫ শতাংশ সুদ দিচ্ছে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিচ্ছে ৬.৫০ শতাংশ, ইয়েস ব্যাঙ্ক ৬.৬৬ শতাংশ এবং ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ৬.৭৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।

আরও পড়ুন: EPFO 3.0 এলে মুহূর্তে PF তোলা যাবে UPI-তে, বড় ডিজিটাল বদলের পথে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড

অন্যদিকে স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলির ক্ষেত্রে সুদের হার অনেক বেশি আকর্ষণীয়। সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ১ বছরের ফিক্সড ডিপোজিটে সুদ দিচ্ছে ৭.২৫ শতাংশ । এই তালিকায় যা সর্বোচ্চ। উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ১৮১ থেকে ৩৭০ দিনের আমানতে ৬ শতাংশ সুদ অফার করছে।

বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র বেশি সুদের হার দেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ব্যাঙ্কের নির্ভরযোগ্যতা, আমানতের নিরাপত্তা ও প্রয়োজনে ফিক্সড ডিপোজিট সময়ের আগে ভাঙার সুবিধা এবং অন্যান্য শর্তও বিবেচনা করা খুবই জরুরি। কারণ সুদের হার কিন্তু বিনিয়োগের মেয়াদ ও ব্যাঙ্ক বদলালে বদলে যেতে পারে।

বর্তমান পরিস্থিতিতে যাঁরা নিরাপদ ও স্থিতিশীল রিটার্ন খুঁজছেন, তাঁদের জন্য ফিক্সড ডিপোজিট এখনও একটি কার্যকর বিনিয়োগের মাধ্যম। তবে বিনিয়োগের আগে বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার ও পরিষেবার তুলনামূলক বিশ্লেষণ করা অবশ্যই দরকার।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
PM Shram Mandhan Yojana: ৫৫ টাকা বিনিয়োগে মাসে পাবেন ৩,০০০ টাকা, রয়েছে প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনা
৫৫ টাকা বিনিয়োগে মাসে পাবেন ৩,০০০ টাকা, রয়েছে প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনা
8th Pay Commission : অষ্টম বেতন কমিশনে বয়সের ভিত্তিতে বাড়বে পেনশন ? ৬৫ বছর থেকে ৯০ সবাই পাবেন আলাদা টাকা ?
অষ্টম বেতন কমিশনে বয়সের ভিত্তিতে বাড়বে পেনশন ? ৬৫ বছর থেকে ৯০ সবাই পাবেন আলাদা টাকা ?
Mule account: সাবধান! অজান্তেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করছে সাইবার অপরাধীরা? জেনে নিন 'মিউল অ্যাকাউন্ট' কী
সাবধান! অজান্তেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করছে সাইবার অপরাধীরা? জেনে নিন 'মিউল অ্যাকাউন্ট' কী
Advertisement

ভিডিও

Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ
Sunun Mukhyamantri: 'আমরা যদি মেয়ে না হতাম কবেই হয়তো খুন হয়ে যেতাম', বললেন টুম্পা কয়াল
Sunun Mukhyamantri:
Sunun Mukhyamantri: 'মা-বাবার মৃত্যুর অভিযোগ পুলিশকে জানাতে পুলিশ বলেছিল আমরা ভোটে ব্য়স্ত আছি'
Sunun Mukhyamantri: Rudranil Ghosh-র আমলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, 'ব্যান কালচার'কে শেষ করতে পারবে?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget