এক্সপ্লোর

Income Tax Return: শুধু কর জমা নয়, আয়কর রিটার্ন ফাইল করলে কী কী সুবিধা পাওয়া যায় জানেন কি?

ITR Filing: কোনও ব্যাঙ্ক বা নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সংস্থা থেকে হোম লোন, পার্সোনাল লোন কিংবা অন্য কোনও ঋণের আবেদন করলে সাধারণত গত কয়েক বছরের আয়কর রিটার্ন জমা দিতে হয়।

কলকাতা: আয়কর রিটার্ন (ITR) ফাইল করাকে অনেকেই শুধুমাত্র কর সংক্রান্ত বাধ্যবাধকতা বলেই মনে করেন। এমন এক কাজ যা বছরে একবার করতে হয়। কিন্তু বাস্তব বলছ অন্য কথা। আসলে আইটিআর কেবল মাত্র কর জমা দেওয়ার কোনো কাজ নয়। আয়কর রিটার্ন একজন ব্যক্তির আর্থিক পরিচয় ও বিশ্বাসযোগ্যতার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবেও কাজ করে। যে কারণে, যে ব্যক্তির উপার্জন আয়করের সীমা থেকে অনেক কম, তিনিও আয়কর রিটার্ন ফাইল করেন। ঋণ পাওয়া থেকে শুরু করে বিদেশে ভিসার আবেদন—বিভিন্ন ক্ষেত্রেই আইটিআর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরও পড়ুন: ১ বছরের ফিক্সড ডিপোজিটে কোন ব্যাঙ্ক দিচ্ছে বেশি সুদ? বিনিয়োগের আগে জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য

বিশেষজ্ঞরা বলছেন, শেয়ার বাজার বা নির্দিষ্ট সম্পদ বিক্রি করে কারও যদি লোকসান হয়, তাহলে সেই ক্ষতিকে আগামীতে হতে চলে কোনও লাভের সঙ্গে যুক্ত করারও একটা সুযোগ দেয় আয়কর রিটার্ন ফাইল। তবে এই সুবিধা পেতে হলে নির্ধারিত সময়সীমার মধ্যে আইটিআর জমা করা বাধ্যতামূলক। স্বল্পমেয়াদি কোনও বিনিয়োগ থেকে যদি ক্ষতি হয় তা যে কোনও স্বল্পমেয়াদি বা দীর্ঘমেয়াদি বিনিয়োগ থেকে প্রাপ্ত লাভের সঙ্গে যুক্ত করা যায়। আবার দীর্ঘমেয়াদি কোনও বিনিয়োগ থেকে যদি ক্ষতি হয় তা শুধুমাত্র দীর্ঘমেয়াদি বিনিয়োগ থেকে প্রাপ্ত লাভের সঙ্গেই সমন্বয় করা যে। আর এতে করের পরিমাণও কমে যায় উল্লেখযোগ্য ভাবে।

কোনও ব্যাঙ্ক বা নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সংস্থা থেকে হোম লোন, পার্সোনাল লোন কিংবা অন্য কোনও ঋণের আবেদন করলে সাধারণত গত কয়েক বছরের আয়কর রিটার্ন জমা দিতে হয়। এর মাধ্যমে আবেদনকারীর আয় এবং ঋণ পরিশোধের সক্ষমতা যাচাই করে ঋণদাতা সংস্থা। ফলে নিয়মিত আয়কর রিটার্ন ফাইল করা ঋণ পাওয়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে।

আরও পড়ুন: EPFO 3.0 এলে মুহূর্তে PF তোলা যাবে UPI-তে, বড় ডিজিটাল বদলের পথে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড

আবার অনেক ক্ষেত্রে টিডিএস বা অগ্রিম কর হিসেবে অনেক বেশি টাকা জমা পড়ে যায় সরকারের ঘরে। সেই অতিরিক্ত অর্থ ফেরত পেতে আয়কর রিটার্ন ফাইল করাই একমাত্র উপায়। এ ছাড়াও পিপিএফ, এনপিএস বা ইএলএসএস-এর মতো বিনিয়োগের উপর কর ছাড় নেওয়ার একমাত্র পথ হল আয়কর রিটার্ন ফাইল করাই।

এ ছাড়াও বিদেশে কেউ যদি ভিসার আবেদন করতে চায়, তাহলেও অনেক ক্ষেত্রে আয়কর রিটার্ন ফাইলকে গুরুত্বপূর্ণ নথি হিসাবে বিবেচনা করা হয়। অনেক দেশই ভিসার আবেদনকারীর অর্থনৈতিক অবস্থা যাচাই করতে আয়কর রিটার্ন জমা করার প্রমাণ চায়। এর পাশাপাশি যে কোনও ব্যক্তির আর্থিক স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার সরকারি রেকর্ড তৈরি করে কিন্তু আয়কর রিটার্ন ফাইল। যা ভবিষ্যতে বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক প্রয়োজনে কাজে লাগে।

আর সেই কারণেই আয়কর রিটার্ন ফাইলিংকে শুধু কর জমার প্রক্রিয়া হিসেবে না দেখে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা উচিত বলেই মনে করেন বিশেষজ্ঞরা।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Mule account: সাবধান! অজান্তেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করছে সাইবার অপরাধীরা? জেনে নিন 'মিউল অ্যাকাউন্ট' কী
সাবধান! অজান্তেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করছে সাইবার অপরাধীরা? জেনে নিন 'মিউল অ্যাকাউন্ট' কী
Income Tax: ব্যাঙ্ক থেকে এই পরিমাণ টাকা তুললেন কি নজর পড়বে আয়কর দফতরের? কী বলছে আইন
ব্যাঙ্ক থেকে এই পরিমাণ টাকা তুললেন কি নজর পড়বে আয়কর দফতরের? কী বলছে আইন
Fact Check : পড়ুয়াদের বিনামূল্যে ল্যাপটপ দিচ্ছে সরকার ? আপনি পেয়েছেন তো এই মেসেজ ?
পড়ুয়াদের বিনামূল্যে ল্যাপটপ দিচ্ছে সরকার ? আপনি পেয়েছেন তো এই মেসেজ ?
8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে নতুন আপডেট, সময়সীমা বাড়ল ১৫ জুন পর্যন্ত
অষ্টম বেতন কমিশন নিয়ে নতুন আপডেট, সময়সীমা বাড়ল ১৫ জুন পর্যন্ত
Advertisement

ভিডিও

শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget