Severe Heat and Mediclaim: গরমের কারণে বাড়ছে অসুস্থতা, সব ক্ষেত্রেই কিন্তু কাজ করবে না আপনার মেডিক্লেম!
Heatwave: বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ স্বাস্থ্য বিমা শুধুমাত্র হাসপাতালে ভর্তি হওয়ার খরচ বহন করে। অন্য কোনও ধরনের অসুস্থতা জনিত খরচ তারা বহন করে না।

কলকাতা: যে হারে গরম বাড়ছে তাতে আপনি যদি অসুস্থ হতে পড়েন, সব ক্ষেত্রেই যে আপনার স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন, এমন কিন্তু নয়। কারণ, গরম বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে মানুষের স্বাস্থ্য নিয়ে ঝুঁকি। আর একই সঙ্গে বাড়ছে চিকিৎসার খরচও। অনেক ক্ষেত্রেই এই গরমের জন্য হিট স্ট্রোক, ডিহাইড্রেশন বা গরমের কারণে হওয়া একাধিক অসুস্থতার সম্পূর্ণ খরচ আসে না স্বাস্থ্য বিমার অধীনে। আর সেই ক্ষেত্রে অসুস্থ হয়ে পড়লে সেই খরক নিজের পকেট থেকেই বহন করতে হয় অসুস্থ হয়ে পড়া ব্যক্তি বা তাঁর পরিবারকে।
আরও পড়ুন: দিনে মাত্র ১০০ টাকা জমালেই কোটিপতি হতে পারেন আপনি!
চিকিৎসকরা বলছেন, গরমে হিট স্ট্রোক, ক্লান্তি, ডিহাইড্রেশন ছাড়াও ফুড পয়জনিং, গ্যাস্ট্রোএন্টারাইটিস বা একাধিক জলবাহিত রোগের ঝুঁকি বেড়ে যায়। তবে, স্বাস্থ্যবিমা সংস্থাগুলো সাধারণত রোগের গুরুতর অবস্থার উপর ভিত্তি করেই খরচ বহন করে।
বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ স্বাস্থ্য বিমা শুধুমাত্র হাসপাতালে ভর্তি হওয়ার খরচ বহন করে। অন্য কোনও ধরনের অসুস্থতা জনিত খরচ তারা বহন করে না। অর্থাৎ, অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হলে, তবেই এই ধরনের বিমার সুবিধা পাওয়া যায়।
আরও পড়ুন: পেট্রোল বা ডিজেল বাঁচাতে আহ্বান জানিয়েছেন মোদি, এই গাড়ি কিনলে হতে পারে জ্বালানি সাশ্রয়
আবার বাড়িতে চিকিৎসকের কাছে বা কোনও ছোট ক্লিনিকে যদি চিকিৎসা করানো হয়, যেমন হালকা ডিহাইড্রেশন, দুর্বলতা বা পেটের সংক্রমণ— সাধারণত বিমার আওতায় পড়ে না। তবে, যে সব বিমায় OPD রয়েছে সেই সব বিমার আওতায় পড়ে এই ধরনের চিকিৎসা।
গরম বাড়ার কারণে বাড়তে পারে হৃদরোগ বা ফুসফুসের সমস্যাও। অনেক সময় গোতমে ডিহাইড্রেশন থেকে চাপ বাড়ে কিডনির উপর। তবে এই ধরনের জটিল অসুস্থতা নিয়ে কেউ যদি হাশয়পটলেবর্তী হন, তাহলে বিমায় থাকা শর্ত অনুযায়ী বিমার কবরেজ অপবেন আপনি।
বিশেষজ্ঞরা বলেন, স্বাস্থ্য বিমা গুরুতর পরিস্থিতিতে আমাদের সাহায্য করে। যদিও সমস্ত ধরনের গরমের কারণে হওয়া অসুস্থতা থেকে আমাদের রক্ষা করে না। ফলে এই গরমে সুস্থ থাকতে নিয়মিত জল খাওয়া, অতিরক্ত রোড এড়িয়ে চলা ও কী খাচ্ছি সেই নিয়ে অত্যন্ত সতর্ক থাক প্রয়োজন। এতে আপনি নিজে যেমন সুরক্ষিত থাকবেন, তেমনই আপনার ও আপনার পরিবারের মাথা থেকে বাড়তি চিকিৎসার খরচও কমে যাবে।
Before You Go
ABI News: ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল এসবিআই,১৬ মে থেকে কার্যকর হবে নতুন সুদের হার






















