বাংলা চলচ্চিত্র জগতে একের পর এক নতুন উদ্যোগের মাধ্যমে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলছেন Griebs Media & Production Pvt. Ltd.-এর কর্ণধার ও প্রযোজক এমডি ফারুক উদ্দিন। সংস্কৃতিমনস্ক এই প্রযোজকের বিশ্বাস, চলচ্চিত্র কেবলমাত্র বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজ, সংস্কৃতি এবং মানুষের আবেগকে একসূত্রে বেঁধে রাখার অন্যতম শক্তিশালী শিল্পমাধ্যম। সেই ভাবনা থেকেই তিনি ধারাবাহিকভাবে এমন সব বিষয়নির্ভর ও ব্যতিক্রমী চলচ্চিত্র নির্মাণে এগিয়ে এসেছেন, যা চলচ্চিত্র জগতের সমৃদ্ধির পাশাপাশি দর্শকদের মনেও দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে।

Continues below advertisement

আগামী দিনে তাঁর প্রযোজনায় মুক্তি পেতে চলেছে পরিচালক শ্রী প্রীতম পরিচালিত বিশেষ চলচ্চিত্র ‘লাভ ইউ জুবিন দা’। কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গার্গ-কে শ্রদ্ধা জানিয়ে নির্মিত এই ছবিকে ঘিরে ইতিমধ্যেই চলচ্চিত্র মহলে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। নির্মাতাদের বিশ্বাস, ছবিটি শুধুমাত্র একজন শিল্পীর প্রতি শ্রদ্ধার্ঘ্য নয়, বরং তাঁর সংগীত, জীবনদর্শন এবং অগণিত অনুরাগীর আবেগের এক আন্তরিক উদযাপন হয়ে উঠবে।

এর আগে এমডি ফারুক উদ্দিনের প্রযোজনায় নির্মিত হয়েছে ‘বিপ্লব আজ ও কাল’, যেখানে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত, কৌশিক সেন এবং চন্দন সেন। পাশাপাশি তাঁর প্রযোজনায় তৈরি হচ্ছে বলিউডের ছবি ‘Hunch’, যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেতা রবি কিষাণ। দুটি ছবিই ২০২৭ সালে মুক্তির লক্ষ্যে এগোচ্ছে।

Continues below advertisement

‘লাভ ইউ জুবিন দা’-র প্রযোজনা নিয়ে নিজের অনুভূতি জানিয়ে এমডি ফারুক উদ্দিন বলেন

"শ্রী প্রীতম আমার ১০ বছরের বন্ধু। ওর কম্পোজিশনে জুবিন গার্গ অনেক গান গেয়েছেন। শ্রী প্রীতম জুবিনদার খুব কাছের মানুষ ছিল। যখন ছবিটার গল্প আমাকে শোনায়, তখনই আমি এই ছবিটি প্রযোজনা করার সিদ্ধান্ত নিই। জুবিনদাকে ট্রিবিউট করে সিনেমা বানানোর জন্য পরিচালক শ্রী প্রীতমের থেকে ভালো মানুষ আর কেউ হতে পারত না। কারণ, সংগীতের পাশাপাশি ব্যক্তিগতভাবেও ও যতটা জুবিনদার সঙ্গে যুক্ত ছিল, তেমন পরিচালক কলকাতায় খুব কমই আছেন।"

চলচ্চিত্র শিল্পের উন্নয়ন, নতুন ভাবনার প্রসার এবং অর্থবহ কনটেন্টকে দর্শকদের সামনে তুলে ধরাই এমডি ফারুক উদ্দিনের অন্যতম লক্ষ্য। তাঁর মতে, ভালো গল্প, সৎ নির্মাণ এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধই পারে বাংলা ও ভারতীয় চলচ্চিত্রকে আরও সমৃদ্ধ করে তুলতে। সেই লক্ষ্য নিয়েই তিনি ভবিষ্যতেও একাধিক মানসম্মত ও ব্যতিক্রমী চলচ্চিত্র নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ।

Disclaimer: This is a sponsored article. ABP Network Pvt. Ltd. and/or ABP Live does not in any manner whatsoever endorse/subscribe to the contents of this article and/or views expressed herein. Reader discretion is advised.