বুধবার লেনদেন চলাকালীন স্টকটির দাম প্রায় ৮.৫% বেড়ে ৩৫.৫৫ টাকায় পৌঁছেছে।
Multibagger Stock : ৫ বছরে ৪৬৫০ শতাংশ বৃদ্ধি ! ৮.৫% লাফাল এই মাল্টিব্যাগার EV স্টক
Best Stocks To Buy : এখানে আপনাদের সেরকমই একটি শেয়ারের বিস্তারিত বিবরণ দেওয়া হল। জেনে নিন, কোন স্টক দুরন্ত রিটার্ন দিয়েছে ইনভেস্টারদের।

Best Stocks To Buy : ভারতের শেয়ার বাজারে (Indian Stock Market) এই ধরনের স্টকের দিকে তাকিয়ে থাকেন বিনিয়োগকারীরা (Investment)। এখানে আপনাদের সেরকমই একটি শেয়ারের বিস্তারিত বিবরণ দেওয়া হল। জেনে নিন, কোন স্টক দুরন্ত রিটার্ন দিয়েছে ইনভেস্টারদের।
কী নাম এই স্টকের
শেয়ার বাজারে বুধবারের ‘রিলিফ র্যালি’র জোয়ারে গা ভাসাল ইলেকট্রিক ভেহিকেল (EV) খাতের অন্যতম পরিচিত শেয়ার Mercury Ev-Tech। বুধবার লেনদেন চলাকালীন এই স্মল-ক্যাপ স্টকটির দাম প্রায় ৮.৫% বেড়ে ৩৫.৫৫ টাকায় পৌঁছেছে।
দীর্ঘমেয়াদে বাম্পার রিটার্ন, স্বল্পমেয়াদে ধাক্কা
গত ৫ বছরের খতিয়ান দেখলে দেখা যাবে, বিনিয়োগকারীদের প্রায় ৪,৬৫০% মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে এই কোম্পানি। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। বর্তমানে শেয়ারটি তার ৫২ সপ্তাহের উচ্চতম স্তর (৭৬.৯৩ টাকা) থেকে প্রায় ৫৪% নিচে ট্রেড করছে। এমনকি গত এক বছরে এই স্টকের দাম কমেছে প্রায় ৪৯%।
এক নজরে কোম্পানির পারফরম্যান্স:
আজকের বৃদ্ধি: ৮.৫% (ইন্ট্রা-ডে)
৫ বছরের রিটার্ন: ৪,৬৫৫% (প্রায়)
৫২ সপ্তাহের সর্বোচ্চ: ৭৬.৯৩ টাকা (এপ্রিল ২০২৫)
৫২ সপ্তাহের সর্বনিম্ন: ২৯.৯৫ টাকা (জানুয়ারি ২০২৬)
আর্থিক ফলাফল ও বিদেশি বিনিয়োগ (FII)
২০২৬ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে (Q3) Mercury Ev-Tech বেশ স্থিতিশীল ফল করেছে:
নেট সেলস: ২৫.২৯ কোটি টাকা।
নিট মুনাফা: ০.৮৯ কোটি টাকা।
বিদেশি বিনিয়োগ: বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (FII) এই কোম্পানিতে তাদের অংশীদারিত্ব বাড়িয়েছেন। ডিসেম্বর ২০২৫-এর শেষে তাঁদের শেয়ারের পরিমাণ ১.৯০% থেকে বেড়ে দাঁড়িয়েছে ২.৬৮%।
কোম্পানি কী ব্যবসা করে ?
১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানি ইলেকট্রিক স্কুটার, গাড়ি ও বাসের পাশাপাশি ইলেকট্রিক ভিন্টেজ কার ও গলফ কার্ট তৈরির ব্যবসায় যুক্ত। মূলত পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা এবং কাস্টমাইজড ইভি সলিউশন নিয়ে কাজ করে Mercury Ev-Tech। বর্তমানে ট্রাম্পের নতুন করে ট্যারিফ হুমকি চিন্তায় রেখেছে ভারতের শেয়ার বাজারের বিনিয়োগকারীদের। যেখানে কারণে বাজারে ব্যাপক অস্থিরতা দেখা গেছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
Frequently Asked Questions
Mercury Ev-Tech স্টকটি বর্তমানে কত দামে ট্রেড করছে?
Mercury Ev-Tech স্টকটি গত ৫ বছরে বিনিয়োগকারীদের কেমন রিটার্ন দিয়েছে?
গত ৫ বছরে এই কোম্পানি বিনিয়োগকারীদের প্রায় ৪,৬৫০% মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে।
Mercury Ev-Tech কোম্পানি কী ধরনের ব্যবসা করে?
এই কোম্পানি ইলেকট্রিক স্কুটার, গাড়ি ও বাসের পাশাপাশি ইলেকট্রিক ভিন্টেজ কার ও গলফ কার্ট তৈরির ব্যবসায় যুক্ত।
Mercury Ev-Tech-এর শেষ ত্রৈমাসিকের (Q3) আর্থিক ফলাফল কেমন ছিল?
২৬ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে (Q3) নেট সেলস ছিল ২৫.২৯ কোটি টাকা এবং নিট মুনাফা ছিল ০.৮৯ কোটি টাকা।























