এক্সপ্লোর

Budget 2026 : কমবে ক্যান্সার ও বিরল রোগের ওষুধের দাম, উত্তর ভারতে তৈরি হবে 'নিমহ্যান্স-২'

Health Budget 2026 : ক্যান্সার বা বিরল রোগের ওষুধের ওপর আমদানি শুল্ক পুরোপুরি তুলে নিচ্ছে সরকার।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ক্যান্সার ও বিরল রোগের ১৭টি ওষুধের আমদানি শুল্ক মকুব হয়েছে।
  • উত্তর ভারতে নিমহ্যান্স-এর দ্বিতীয় ক্যাম্পাস, মানসিক স্বাস্থ্য পরিষেবার উন্নতি।
  • জেলা হাসপাতালে ৫০% ক্ষমতা বৃদ্ধি, নতুন ট্রমা কেয়ার সেন্টার।
  • বিশেষভাবে সক্ষমদের জন্য নতুন প্রশিক্ষণ ও কৃত্রিম অঙ্গ প্রকল্প।

Health Budget 2026 : স্বাস্থ্য খাতে নতুন উদ্য়োগ, দেশবাসীকে এষুধের দামে স্বস্তি দিল মোদি সরকার। তবে সব ওষুধের দাম কমছে না, ক্যান্সার বা বিরল রোগের ওষুধের ওপর আমদানি শুল্ক পুরোপুরি তুলে নিচ্ছে সরকার। রবিবার সংসদে ২০২৬-২৭ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশের সময় এই ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। 

এ ছাড়াও আরও কী কী সুবিধা
এবারের বাজেটে স্বাস্থ্য পরিষেবা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের (দিব্যাঙ্গজন) জন্য একাধিক বড় ঘোষণা করেছেন তিনি। বিশেষ করে ক্যানসার আক্রান্ত ও বিরল রোগে ভোগা রোগীদের চিকিৎসার খরচ কমাতে বড়সড় স্বস্তি দিয়েছে কেন্দ্র।

১ সস্তা হবে ক্যানসারের ওষুধ
অর্থমন্ত্রী ঘোষণা করেছেন , ক্যান্সার চিকিৎসার জন্য ব্যবহৃত ১৭টি জীবনদায়ী ওষুধের ওপর থেকে আমদানি শুল্ক (Customs Duty) সম্পূর্ণ প্রত্যাহার করা হচ্ছে। এখানেই শেষ নয়,৭টি বিরল রোগের ওষুধের ক্ষেত্রেও শুল্ক ছাড় দেওয়া হয়েছে। ব্যক্তিগত ব্যবহারের জন্য বিদেশ থেকে আমদানি করা ওষুধ ও বিশেষ পুষ্টিকর খাবারের ক্ষেত্রেও এই ছাড় প্রযোজ্য হবে। এর ফলে ক্যান্সার ও জটিল রোগের চিকিৎসার আকাশছোঁয়া খরচ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

২ উত্তর ভারতে তৈরি হবে ‘নিমহ্যান্স-২’
মানসিক স্বাস্থ্য পরিষেবাকে আরও গুরুত্ব দিতে বেঙ্গালুরুর বিখ্যাত শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান নিমহ্যান্স-এর (NIMHANS) দ্বিতীয় ক্যাম্পাস তৈরি করা হবে উত্তর ভারতে। বর্তমানে নিমহ্যান্স কেবল বেঙ্গালুরুতেই সীমাবদ্ধ। উত্তর ভারতে মানসিক চিকিৎসার পরিকাঠামোর অভাব মেটাতেই এই সিদ্ধান্ত। পাশাপাশি, ঝাড়খণ্ডের রাঁচি ও অসমের তেজপুর মানসিক স্বাস্থ্য কেন্দ্রগুলিকেও আরও উন্নত ও আধুনিক করার প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে।

৩ জেলা হাসপাতালের আধুনিকীকরণ
গ্রামীণ এলাকায় জরুরি স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে জেলা হাসপাতালগুলোর ক্ষমতা ৫০ শতাংশ বৃদ্ধি করা হবে। সেখানে নতুন এমার্জেন্সি ও ট্রমা কেয়ার সেন্টার তৈরি করা হবে, যা দুর্ঘটনা বা জরুরি অবস্থায় রোগীদের দ্রুত চিকিৎসা পেতে সাহায্য করবে।

৪ দিব্যাঙ্গজনদের জন্য নতুন প্রকল্প
বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের স্বনির্ভর করতে দুটি নতুন প্রকল্পের কথা জানানো হয়েছে:

দিব্যাঙ্গজন কৌশল যোজনা: এই প্রকল্পের অধীনে আইটি (IT), আতিথেয়তা (Hospitality)-র মতো বিভিন্ন ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।

দিব্যাঙ্গ সাহারা যোজনা: এর মাধ্যমে কৃত্রিম অঙ্গ ও সহায়ক সরঞ্জামের (Assistive Devices) উৎপাদন বাড়ানো হবে এবং তা আরও সহজলভ্য করতে প্রযুক্তির সাহায্য নেওয়া হবে।

 সরকারের এই পদক্ষেপগুলি মূলত মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের ওপর থেকে চিকিৎসার আর্থিক বোঝা কমাতে সাহায্য করবে। বিশেষ করে ক্যান্সার ও মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে এই বাজেট একটি নতুন দিশা দেখাবে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Frequently Asked Questions

ক্যান্সার ও বিরল রোগের ওষুধের দাম কি কমবে?

হ্যাঁ, সরকার ক্যান্সার চিকিৎসার ১৭টি জীবনদায়ী ওষুধ এবং ৭টি বিরল রোগের ওষুধের উপর থেকে আমদানি শুল্ক প্রত্যাহার করছে। এতে এই ওষুধগুলির দাম উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।

মানসিক স্বাস্থ্য পরিষেবার জন্য বাজেটে কী ঘোষণা করা হয়েছে?

মানসিক স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করার জন্য উত্তর ভারতে নিমহ্যান্স-এর একটি দ্বিতীয় ক্যাম্পাস তৈরি করা হবে। এছাড়াও, রাঁচি ও তেজপুরের মানসিক স্বাস্থ্য কেন্দ্রগুলির আধুনিকীকরণ করা হবে।

জেলা হাসপাতালগুলিতে কী নতুন সুবিধা যুক্ত হবে?

জেলা হাসপাতালগুলির ক্ষমতা ৫০ শতাংশ বৃদ্ধি করা হবে। সেখানে নতুন এমার্জেন্সি ও ট্রমা কেয়ার সেন্টার তৈরি করা হবে, যা জরুরি অবস্থায় দ্রুত চিকিৎসার সুবিধা দেবে।

বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য কী নতুন প্রকল্প চালু হচ্ছে?

বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য 'দিব্যাঙ্গজন কৌশল যোজনা' এবং কৃত্রিম অঙ্গ ও সহায়ক সরঞ্জাম সহজলভ্য করার জন্য 'দিব্যাঙ্গ সাহারা যোজনা' চালু করা হচ্ছে।

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget