এক্সপ্লোর

Rahul Gandhi: ভারতে ব্যবসায় বাধা ইলন মাস্ককে? সরাসরি কাদের দিকে আঙুল ধনকুবেরের? ধন্যবাদ জানালেন রাহুল গাঁধীকে

Elon Musk: ভারতে ব্যবসা করতে বাধা ইলন মাস্ককে? রাহুল গাঁধী মুখ খুললেন। পাল্টা ধন্যবাদ মাস্কের।

নয়াদিল্লি: স্যাটেলাইটের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিয়ে নজির গড়েছে ধনকুবের ইলন মাস্কের সংস্থা Starlink. কিন্তু ভারতে এখনও ব্যবসা করার লাইসেন্স পায়নি তারা। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন মাস্ক। ভারতের মুষ্টিমেয় কিছু ‘ধনকুবেরে’র জন্যই বাধার সম্মুখীন হচ্ছেন বলে দাবি করেছেন। সেই নিয়ে শোরগোলের মধ্যে প্রতিক্রিয়া জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী। পাল্টা তাঁকে ধন্যবাদ জানালেন মাস্ক। (Elon Musk)

এখনও পর্যন্ত ভারতে Starlink-এর পরিষেবা শুরু করা গেল না কেন, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্ন ওঠে। ২০২৬ সালের মে মাস পর্যন্ত সময়কালের পরিসংখ্যান পেশ করে একজন লেখেন, ‘ভারতের ১১ হাজার ২৫৬টি গ্রামে এখনও 4G পৌঁছয়নি’। এর উত্তরে মাস্ক লেখেন, ‘দুর্ভাগ্যজনক ভাবে মুষ্টিমেয় কিছু ধনকুবের (অলিগার্ক) আমাদের আটকাচ্ছে, যাতে ভারতীয়দের একচেটিয়া ভাবে নিয়ন্ত্রণ করতে পারে। তারা কারা, নিশ্চয়ই অনুমান করতে পারছেন আপনারা। ভারতের সাধারণ মানুষের বিরুদ্ধে অপরাধ এটা’। (Rahul Gandhi)

আরও পড়ুন: মাঝ আকাশে যাত্রীভর্তি বিমানে বাজ পড়ল, তুবড়ে ঢুকে গেল নাকের অংশ, ভয়ঙ্কর অবস্থা IndiGo-র প্লেনের

এর পর, অনিরুদ্ধ মালপানি নামের একজন লেখেন, 'নাগরিকদের চেয়ে পুঁজিবাদীদের স্বার্থরক্ষায় বেশি আগ্রহী সরকার'। তাতেও কার্যত ক্ষোভ উগরে দেন মাস্ক। তিনি লেখেন, '১৬৫টির বেশি দেশে লাইসেন্স রয়েছে Starlink-এর। গত পাঁচ বছরে ভারত সরকারের প্রত্যেকটি আইন এবং শর্ত মেনে চলেছে Starlik. তাহলে এখনও কেন লাইসেন্স মিলল না?' কোনও রকম রাখঢাক না করেই এর পর মাস্ক লেখেন, 'আম্বানিই কি ভারতের আসল হর্তাকর্তা (Boss)?'

মাস্কের এহেন মন্তব্যে কার্যত বিস্ফোরণ ঘটে। সোশ্যাল মিডিয়ায় তাঁর সমর্থনে মুখ খুলতে শুরু করেন ভারতীয়দের অনেকেই। অনেকে আবার বিরোধিতাও করেন। সকলকে চমকে দিয়ে মাস্কের ওই মন্তব্যে প্রতিক্রিয়া জানান কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল। মাস্কের ওই পোস্টের প্রত্যুত্তরে তিনি লেখেন, 'ভারতে স্বাগত ইলন। অন্য জনের ব্যাপারেও জানতে পারবেন। অপেক্ষা করুন'। জবাবে রাহুলকে ধন্যবাদ জানিয়ে মাস্ক লেখেন, 'ধন্যবাদ রাহুল। সত্যিই সমস্যার বিষয়'।

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার যদিও মাস্কের দাবি অস্বীকার করেছে। বিষয়টি নিয়ে জলঘোলার মধ্যেই বিবৃতি প্রকাশ করে জানানো হয়, সরকার স্যাটেলাইট-সহ সমস্ত টেলিকমিউনিকেশন পরিষেবার ক্ষেত্রে সুষ্ঠু এবং পক্ষপাতহীন ব্যবস্থা কার্যকর করেছে। তবে সম্পদের নিরিখে গোটা পৃথিবীর মধ্যে শীর্ষস্থানে থাকা মাস্কের মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Boeing Layoffs: ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
Gold Price Drop: ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও
ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও
Know Your Customer: ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Advertisement

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget