এক্সপ্লোর

Employees' Provident Fund Organisation: প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলবেন? সময়ের আগে তুললে কত টাকা কর লাগবে জানেন কি?

EPFO: ইপিএফওর নিয়ম অনুযায়ী, কর্মচারীদের বয়স ৫৫ বছর হওয়ার পর তাঁরা অবসর নিলে EPF তহবিলে থাকা সব টাকা তুলতে পারেন। এছাড়া ৫৪ বছর বয়সে পৌঁছালে মোট করপাসের ৯০ শতাংশ পর্যন্ত তোলা যায়।

কলকাতা: দেশের চাকরিজীবী জনগণের অবসরের পরের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে কর্মচারী ভবিষ্যনিধি তহবিল বা Employees' Provident Fund একটি অন্যতম জনপ্রিয় সঞ্চয় প্রকল্প। চাকরিজীবীদের বেতনের একটা অংশ এবং ওই ব্যক্তি যে সংস্থায় চাকরি করেন, সেই সংস্থার সেই একই পরিমাণ অবদান মিলিয়ে এই তহবিল তৈরি হয়। তবে অনেকেই জানেন না যে নির্দিষ্ট পরিস্থিতিতে EPF থেকে টাকা তুললে করের আওতায় পড়তে হতে পারে। এর মধ্যে রয়েছে TDS-ও।

আরও পড়ুন: ২৫ বছরে ৫ কোটি টাকা! কীভাবে পরিকল্পনা করলে জমবে এত টাকা?

EPFO-র নিয়ম অনুযায়ী, কর্মচারীদের বয়স ৫৫ বছর হওয়ার পর তাঁরা অবসর নিলে EPF তহবিলে থাকা সব টাকা তুলতে পারেন। এছাড়া ৫৪ বছর বয়সে পৌঁছালে মোট করপাসের ৯০ শতাংশ পর্যন্ত তোলা যায়। চাকরি হারানোর ক্ষেত্রে এক মাস বেকার থাকলে ৭৫ শতাংশ এবং ২ মাস বেকার থাকলে পুরো টাকা তোলা যায়। যদিও এমপ্লয়িজ' পেনশন স্কিমে থাকা টাকা তোলা যায় না। এ ছাড়াও চিকিৎসা, উচ্চশিক্ষা, বিয়ে, বাড়ি কেনা বা নির্মাণ, হোম লোন শোধ এবং বাড়ি সংস্কারের মতো নির্দিষ্ট কারণেও আংশিক অর্থ তোলা যায়। আধার UAN-এর সঙ্গে সংযুক্ত থাকলে অনলাইনেই আবেদন করা সম্ভব।

EPF থেকে টাকা তোলার ক্ষেত্রে কিন্তু করের একটা ব্যাপার রয়েছে। এমনিতে সাধারণত EPF-এর ক্ষেত্রে কর্মচারীর নিজস্ব অবদান করমুক্ত থাকে। তবে সেই অবদানের উপর প্রাপ্ত সুদ কিন্তু ‘অন্যান্য উৎস থেকে আয়’ হিসেবে দেখা হয়। আর সেই ক্ষেত্রে এটাও করযোগ্য হতে পারে। অন্যদিকে সংস্থা যে টাকা দেয়, সেই টাকা এবং তা থেকে অর্জিত সুদ বেতনের আয় হিসেবে গণ্য হয়। এবং এর উপর কর দিতে হয়।

আরও পড়ুন: আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এই ভুল একদম নয়, না হলেই আসতে পারে IT নোটিস

সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ‘পাঁচ বছরের নিয়ম’। টানা পাঁচ বছর চাকরি সম্পূর্ণ হওয়ার আগে EPF তহবিল তুলে নিলে সেই অর্থ সাধারণত করযোগ্য হয়ে যায়। যদি ৫০ হাজার টাকার বেশি অর্থ তোলা হয়, তাহলে PAN জমা থাকলে ১০ শতাংশ এবং PAN না থাকলে ২০ শতাংশ হারে TDS কাটা হয়।

তবে কর্মচারী যদি PAN-এর সঙ্গে Form 15G বা 15H জমা দেন এবং প্রযোজ্য শর্ত পূরণ করেন, তাহলে কিন্তু এই TDS এড়ানো সম্ভব। অন্যদিকে পাঁচ বছর বা তার বেশি সময়ের ধারাবাহিক চাকরির পরে EPF থেকে অর্থ তোলা হলে, তাতে কোনও কর দিতে হয় না। বিশেষজ্ঞদের মতে, EPF থেকে অর্থ তোলার আগে কর সংক্রান্ত নিয়মগুলি ভালভাবে জেনে নেওয়া জরুরি, যাতে অপ্রত্যাশিত করের বোঝা বা TDS কাটার পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Gold Price Today: রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
Employees' Provident Fund Organisation: চালু হল নতুন পোর্টাল, এবার খুব সহজেই দেখতে পাবেন নিজের প্রভিডেন্ট ফান্ড ক্লেমের স্টেটাস ও চাকরির ইতিহাস
চালু হল নতুন পোর্টাল, এবার খুব সহজেই দেখতে পাবেন নিজের প্রভিডেন্ট ফান্ড ক্লেমের স্টেটাস ও চাকরির ইতিহাস
SBI IPO : আসছে SBI ফান্ডস ম্যানেজমেন্টের মেগা আইপিও, কত হবে প্রাইস ব্য়ান্ড, এক লটে কটা শেয়ার থাকবে ?
আসছে SBI ফান্ডস ম্যানেজমেন্টের মেগা আইপিও, কত হবে প্রাইস ব্য়ান্ড, এক লটে কটা শেয়ার থাকবে ?
E20 Effects on Car Mileage: গাড়ির মাইলেজ কমিয়ে দিচ্ছে E20 পেট্রোল? নিতিন গডকড়ী বললেন, ‘যে কেউ মাইলেজ পরীক্ষা করতে পারে না’
গাড়ির মাইলেজ কমিয়ে দিচ্ছে E20 পেট্রোল? নিতিন গডকড়ী বললেন, ‘যে কেউ মাইলেজ পরীক্ষা করতে পারে না’
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৪.৭.২৬) পর্ব ২ : পুর-নিয়োগ দুর্নীতিতে এবার মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেকে ED-র তলব
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৪.৭.২৬)পর্ব ১: ২১ জুলাই কার? ৩ দশক পর এবার তা নিয়েই ৩ পক্ষের টানাটানি
TMC News |
TMC News | শুভময় কী মনে করেন, ক্ষমতা গেলেই বিবেক-জাগ্রত হয়। মানে, ক্ষমতা out, বিবেক in? | ABP ANANDA
21th July - TMC |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget