এক্সপ্লোর

LPG Price Hike : ফের দাম বাড়ল ৫ কেজি গ্যাস সিলিন্ডারের, কত টাকা গুনতে হবে আপনাকে ?

5-Kg LPG Price Hiked : ১৪ ও ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে অনেকটা। এবার সেই তালিকায় যুক্ত হল ৫ কেজির সিলিন্ডারও। তৃতীয়বারের মতো দাম বৃদ্ধি হল এই ছোট্টো গ্যাস সিলিন্ডারের।

দিল্লি : মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব দিন দিন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এর খারাপ প্রভাব পড়ছে গোটা বিশ্বে। দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের। ১৪ ও ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে অনেকটা। এবার সেই তালিকায় যুক্ত হল ৫ কেজির সিলিন্ডারও। তৃতীয়বারের মতো দাম বৃদ্ধি হল এই ছোট্টো গ্যাস সিলিন্ডারের। তেল বিপণনকারী সংস্থাগুলো ১ জুন থেকে ৫-কেজি ফ্রি ট্রেড এলপিজি (এফটিএল) সিলিন্ডারের দাম ১১ টাকা করে বাড়িয়ে দিল। 

কোন শহরে কত টাকা বাড়ল ?

১১ টাকা বৃদ্ধির পর পরিবর্তন হয়েছে শহরভিত্তিক গ্যাস সিলিন্ডারের দামও। ৫ কেজি এলপিজি রিফিলের মূল্য 
দিল্লি - ৮২১.৫০ টাকা 
কলকাতা - ৮৫৮.৫০ টাকা 
মুম্বাই - ৮২৩.৫০ টাকা 
চেন্নাই - ৮৬৬.০০ টাকা

এই সিলিন্ডার কেন এতো গুরুত্বপূর্ণ ?

ছোট সিলিন্ডারগুলো শহরাঞ্চল ও আধা-শহুরে এলাকায় বেশি প্রচলিত। কারণ পরিযায়ী শ্রমিক, অন্য রাজ্যে পড়াশোনা করতে যাওয়া পড়ুয়ারা, দিনমজুরদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় এই ৫ কেজির সিলিন্ডার। কারণ এটি ব্যবহারের ক্ষেত্রে বা কেনার জন্য কোনও স্থানীয় ঠিকানার প্রমাণপত্র প্রয়োজন হয় না। রাস্তার পাশের ছোট খাবার বিক্রেতা, অস্থায়ী দোকান, চায়ের দোকান এবং ক্ষুদ্র ব্যবসাগুলোতেও এই সিলিন্ডার ব্যবহার করা হয়। ফলে, দাম বৃদ্ধির কারণে সমস্যায় পড়লেন এই শ্রেণীর মানুষজনেরা।

আরও পড়ুন - LPG নিয়ে নয়া পদক্ষেপ ! পরিযায়ী শ্রমিক ও পড়ুয়ারা পাবেন এই সুবিধা, কী জানাচ্ছে কেন্দ্র?

নতুন সংযোগের ক্ষেত্রে কত টাকা গুনতে হবে ?

যদি আপনি ঠিকানার প্রমাণপত্র ছাড়া প্রথমবারের মতো ৫ কেজি সিলিন্ডার কিনতে যান, তাহলে তেল বিপণনকারী সংস্থাগুলো (যেমন - ইন্ডিয়ান, ভারত গ্যাস বা HP গ্যাস) এবং স্থানীয় ডিস্ট্রিবিউটরের ডিপোজিট ফি-এর উপর নির্ভর করে একটি মোটা টাকা আপনাকে দিতে হবে।  নতুন ফ্রি-ট্রেড এলপিজি সংযোগের জন্য আনুমানিক প্রায় ১,৫০০ থেকে ১,৮০০ টাকা নিয়ে থাকেন ডিস্ট্রিবিউটররা। প্রথমবার আপনাকে এই টাকা দিয়ে গ্যাস সমেত সিলিন্ডার কিনতে হবে। তারপর গ্যাস শেষ হলেই ভরে নিতে হবে। সেই সময় আর এতো বেশি টাকার প্রয়োজন নেই। 

বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম।

ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল ৫৩ টাকা ৫০ পয়সা। দাম বেড়ে বাণিজ্যিক গ্যাসের দাম হল ৩ হাজার ২৫৫ টাকা। বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি হলেও রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। রান্নার গ্যাসের দাম আগের মতই রয়েছে, অর্থাৎ সিলিন্ডার প্রতি ৯৩৯ টাকা।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Income Tax: ব্যাঙ্ক থেকে এই পরিমাণ টাকা তুললেন কি নজর পড়বে আয়কর দফতরের? কী বলছে আইন
ব্যাঙ্ক থেকে এই পরিমাণ টাকা তুললেন কি নজর পড়বে আয়কর দফতরের? কী বলছে আইন
8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে নতুন আপডেট, সময়সীমা বাড়ল ১৫ জুন পর্যন্ত
অষ্টম বেতন কমিশন নিয়ে নতুন আপডেট, সময়সীমা বাড়ল ১৫ জুন পর্যন্ত
Rajesh Exports On SEBI Case : ভুল বোঝাবুঝি ! ১৫ লাখ কোটির হিসেব জালিয়াতি করেছে কোম্পানি ? মুখ খুলল রাজেশ এক্সপোর্ট
ভুল বোঝাবুঝি ! ১৫ লাখ কোটির হিসেব জালিয়াতি করেছে কোম্পানি ? মুখ খুলল রাজেশ এক্সপোর্ট
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Advertisement

ভিডিও

শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget