Gold-Silver Price : ধরা ছোঁয়ার বাইরে! ফের বাড়ল সোনা ও রুপোর দাম, মাথায় হাত মধ্যবিত্তের
Gold-Silver Price Update : মঙ্গলবার বাজার খুলতেই বেড়ে গেল সোনা ও রুপোর দাম। গত সপ্তাহের মাঝামাঝি সময়ে আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বেড়ে ১৫ শতাংশ হতেই লাফিয়ে বাড়ছে মূল্যবান এই ধাতু দুটির দাম।

কলকাতা : সোমবার বেড়েছিল রুপোর দাম, অপরিবর্তিত ছিল সোনা। কিন্তু মঙ্গলবার বাজার খুলতেই বেড়ে গেল সোনা ও রুপোর দাম। হঠাৎ করে দাম বৃদ্ধি যে মধ্যবিত্ত থেকে শুরু করে সাধারণ ক্রেতাদের মুখে হাসি কেড়ে নিচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। গত সপ্তাহের মাঝামাঝি সময়ে আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বেড়ে ১৫ শতাংশ হতেই লাফিয়ে বেড়েছিল মূল্যবান এই ধাতু দুটির দাম। তবে মাঝে কমেও গেছিল, কিন্তু আজ ফের তা বাড়ল। চলুন, আজ অর্থাৎ ১৯ মে, সোনা ও রুপোর দাম কোন জায়গায় পৌঁছেছে জেনে নেওয়া যাক।
আজ ২৪ ক্যারেট সোনার দাম -
মঙ্গলবার ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়ে হয়েছে ১৫ হাজার ৮২০ টাকা।
২২ ক্যারেট সোনার দাম -
মঙ্গলবার বাজার খুললেও বড় পরিবর্তন হল সোনা ও রুপোর দামে। গয়না তৈরি করার ২২ ক্যারেট (৯১৬) সোনার দাম বেড়েছে। আজ ১ গ্রাম গয়না সোনার দাম বেড়ে হয়েছে ১৫ হাজার ০৩০ টাকা। গতকাল দাম ছিল, ১৪ হাজার ৯৩৫ টাকা। আজ প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৩০০ টাকা।
কেউ যদি আজ গয়না বিক্রি করতে চান, তাহলে আজকের দাম অনুযায়ী গ্রাম প্রতি তিনি পাবেন ১৪ হাজার ৩৯৬ টাকা।
১৮ ক্যারেট সোনার দাম -
বাড়ল ১৮ ক্যারেট সোনার দামও। আজ ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম হয়েছে ১২ হাজার ৩৪০ টাকা। গতকাল এর দাম ছিল ১২ হাজার ২৬০ টাকা।
রুপোর দাম -
একধাক্কায় অনেকটা বাড়ল রুপোর দামও। আজ প্রতি কেজি রুপোর দাম বেড়ে হয়েছে ২ লক্ষ ৬৯ হাজার ৬৭৪ টাকা। গতকাল রুপোর দাম ছিল ২ লক্ষ ৬৯ হাজার ০২৯ টাকা।
যে বিষয়টি মাথায় রাখবেন -
মনে রাখবেন এই দামটি শুধুমাত্র আজকের বাজারের মূল্য অনুযায়ী নির্ধারিত। ৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে এই দাম প্রকাশ করা হয়েছে। আপনি যদি গয়না কিনতে যান, তাহলে এর সঙ্গে যুক্ত হবে এই ৩ শতাংশ জিএসটি (GST) ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) থেকে পাওয়া। ১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠন কাজ করে।
ঘরে বসে আপনার সোনা পরীক্ষা করুন
১ যদি আপনি বাড়িতে আপনার সোনার বিশুদ্ধতা পরীক্ষা করতে চান, তাহলে আপনাকে আপনার মোবাইল ফোনে BIS Care অ্যাপটি ডাউনলোড করতে হবে।
২ তারপর, মোবাইল নম্বর রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।
৩ অ্যাপে আপনার গয়নাতে 6-সংখ্যার HUID নম্বরটি এন্টার করান।
৪ কয়েক সেকেন্ডের মধ্যে, আপনি আপনার গয়নার বিশুদ্ধতা বুঝতে পারবেন। এই সহজ প্রক্রিয়াটি আপনাকে আপনার ঘরে বসেই আপনার সোনা পরীক্ষা করতে দেয়।
হলমার্ক ও এর সনাক্তকরণের বিষয়টি কী ?
হলমার্ক হল ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS)-এর জারি করা একটি চিহ্ন, যা সোনা ও রূপার মতো মূল্যবান ধাতুর বিশুদ্ধতা ও গুণমান নির্দেশ করে। হলমার্কিং গ্রাহকদের তাদের সোনার বিশুদ্ধতা নির্ধারণে সহায়তা করে। তাই, সোনা কেনার আগে হলমার্ক পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
সেরা শিরোনাম






















