এক্সপ্লোর

Gold Price Hike: আমেরিকার সঙ্গে ইরানের সংঘাতের কারণে MCX-এ বাড়ছে সোনা-রুপোর দাম!

MCX Gold-Silver Price: সোনার এপ্রিল ফিউচারের প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৫০০ টাকা। অন্যদিকে, ০.৯ শতাংশের বেশি দাম বেড়েছে রুপোর মে মাসের ফিউচারেরও।

পশ্চিম এশিয়ায় (Middle East) আমেরিকা ও ইরানের (US vs Iran War) সংঘাতের সঙ্গে সঙ্গেই বাড়তে শুরু করেছিল সোনা ও রুপোর (Gold and Silver Price Surges) মতো ধাতুর দাম। গতকাল এই দামে কিছুটা বদল আসার পর আজ ৬ মার্চ ফের বেড়েছে সোনার দাম। এ ছাড়াও ডলার সূচকে (Dollar Index) কিছুটা পতন হওয়াতেও বেড়েছে সোনা আর রুপোর দাম।

হিসাব বলছে এমসিএক্স বা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX or Multi Commodity Exchange) দাম বেড়েছে সোনা ও রুপোর ফিউচারের। সোনার এপ্রিল ফিউচারের প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৫০০ টাকা। যা গতকালের তুলনায় প্রায় ৫.২ শতাংশ বৃদ্ধি।  অন্যদিকে, ০.৯ শতাংশের বেশি দাম বেড়েছে রুপোর মে মাসের ফিউচারেরও। আপাতত প্রতি কেজি হিসাবে ২ লক্ষ ৬৫ হাজার টাকার উপর ট্রেড করছে এই মূল্যবান ধাতু।

দিনের শুরুতে এমসিএক্সে সোনার দাম বেশ কিছুটা বাড়লেও অনেকেই সোনা ও রুপো বিক্রি করে নিজের লাভ তুলে নিয়েছেন। আর সেই কারণেই কিছুটা হলেও ফিউচারের দাম পড়ে যায়।

ইরানের সঙ্গে যুদ্ধ ইতিমধ্যেই ৭ নম্বর দিনে ঢুকে পড়েছে। আর সেই কারণেই বিনিয়োগকারীরা অনেক কিছু বিষয়ে বেশ উদ্বিগ্ন। ইতিমধ্যেই কমেছে ডলারের দাম। আর সেই কারণে অনেক ক্ষেত্রে ফিজিক্যাল সোনার দাম কমে গিয়েছে। তবে, আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন যে আমেরিকার কাছে দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অস্ত্র মজুত রয়েছে।

এই সবের মধ্যেই তেল নিয়েও একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। যুদ্ধ শুরু থেকে গতকালের মধ্যে তেলের দাম বেড়ে গিয়েছিল প্রায় ১৫ শতাংশ। যদিও আজ শুক্রবার কিছুটা হলেও দাম কমেছে ক্রুড অয়েলের। এ ছাড়াও আমেরিকা জানিয়েছে ভারতীয় রিফাইনারিগুলোকে রাশিয়ান তেল কিনতে ৩০ দিনের ছাড় দেবে তারা।

ইতিমধ্যেই ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে এপ্রিল মাসের ক্রুড অয়েল প্রতি ব্যারেলে ৮৪.২১ ডলারে বিকিকিনি হয়েছে। যা গতকালের তুলনায় ১.৫২ শতাংশ কম।

আর এই সবের মধ্যেই এক পুরনো নির্দেশিকা ভারতের হাতে থাকা তেল ও গ্যাসের স্টক নিয়ে একটা প্রশ্ন তুলে দিচ্ছে। ইরানের কারণে ইতিমধ্যেই হরমুজ প্রণালীতে আটকে রয়েছে একাধিক জাহাজ। সূত্রের খবর, ডিস্ট্রিবিউটারদের হাতে মাত্র ৪ থেকে ৫ দিনের স্টক রয়েছে। আর সেই কারণেই এবার হয়তো নতুন নির্দেশিকা দিয়েছে দেশের পেট্রোলিয়াম মন্ত্রক। ২১ দিনের আগে দ্বিতীয় বুকিং করা যাবে না, এমনই দাবি করছেন ডিস্ট্রিবিউটররা। এমনকি নতুন করে স্টক না এলে কমার্শিয়াল গ্যাসেও সঙ্কটের আশঙ্কা।

বর্তমান পরিস্থিতিতে আগামীতে জ্বালানির দাম বৃদ্ধির পুর্বাভাস দিচ্ছেন বিশ্লেষকরা। আর এর ফলে মুদ্রাস্ফীতি ধেয়ে আসতে পারে গোটা বিশ্বের দিকেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

AC Buying Guide : ৩ ঘণ্টা টানা থ্রি-স্টার এসি চালালে কত বিদ্যুৎ খরচ ? ফাইভ স্টার নেওয়া উচিত ?
৩ ঘণ্টা টানা থ্রি-স্টার এসি চালালে কত বিদ্যুৎ খরচ ? ফাইভ স্টার নেওয়া উচিত ?
Patanjali Yogpeeth : সব ধরনের প্রাকৃতিক চিকিৎসা ও পরিষেবার গন্তব্য পতঞ্জলী যোগপীঠ
সব ধরনের প্রাকৃতিক চিকিৎসা ও পরিষেবার গন্তব্য পতঞ্জলী যোগপীঠ
Modi Jhalmuri : এবার বিশ্ব বাজার দাপাবে 'মোদির ঝালমুড়ি' ! সস্তায় 'সবকা সাথ সবকা বিকাশ'
এবার বিশ্ব বাজার দাপাবে 'মোদির ঝালমুড়ি' ! সস্তায় 'সবকা সাথ সবকা বিকাশ'
Salary News:  মাসে ২ বার বেতন, পড়শি দেশে আসছে নতুন নিয়ম
 মাসে ২ বার বেতন, পড়শি দেশে আসছে নতুন নিয়ম
Advertisement

ভিডিও

যুক্তি-তক্কো পর্ব ২ :“আইপ্যাক-মাথা গেল এজেন্সি-কব্জায়—নতুন তরজা শুরু ভোট যবে দরজায়
যুক্তি-তক্কো পর্ব ১ :“আইপ্যাক-মাথা গেল এজেন্সি-কব্জায়—নতুন তরজা শুরু ভোট যবে দরজায়
West Bengal Election 2026 : বিধানসভাভিত্তিক ভোটার তালিকাও প্রকাশ কমিশনের। Election Commission
ED Raid: বেহালার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে হাজির ED, বাইরে দাঁড়িয়ে থাকতে হয় প্রায় ৪০ মিনিট
WB Assembly Election 2026: দিনভর চলছে জনসংযোগ-প্রচার। তার ফাঁকে কী খাচ্ছেন বাগদার তৃণমূল প্রার্থী?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Salary News:  মাসে ২ বার বেতন, পড়শি দেশে আসছে নতুন নিয়ম
 মাসে ২ বার বেতন, পড়শি দেশে আসছে নতুন নিয়ম
Turtuk History: রাতে ঘুমিয়েছিল পাকিস্তানে, ঘুম ভেঙে দেখে ভারতে, মাত্র কয়েক ঘণ্টায় ভাগ্য বদলে যায় এই গ্রামের
রাতে ঘুমিয়েছিল পাকিস্তানে, ঘুম ভেঙে দেখে ভারতে, মাত্র কয়েক ঘণ্টায় ভাগ্য বদলে যায় এই গ্রামের
LPG New Rules : রান্নার গ্য়াসে নয়া নিয়ম, কোড না বললে পাবেন না সিলিন্ডার ! শুরু হয়েছে কি ?
রান্নার গ্য়াসে নয়া নিয়ম, কোড না বললে পাবেন না সিলিন্ডার ! শুরু হয়েছে কি ?
Narendra Modi Rally Live Updates: দোকানে ঢুকে ঝালমুড়ি খেলেন নরেন্দ্র মোদি, ঝাড়গ্রামে জনতার মাঝে
দোকানে ঢুকে ঝালমুড়ি খেলেন নরেন্দ্র মোদি, ঝাড়গ্রামে জনতার মাঝে
Pathirana Joins KKR: কলকাতায় পৌঁছে গেলেন কেকেআরের ১৮ কোটির অস্ত্র, ইডেনে বৈভব ঝড় থামাতে পারবেন আজ?
কলকাতায় পৌঁছে গেলেন কেকেআরের ১৮ কোটির অস্ত্র, ইডেনে বৈভব ঝড় থামাতে পারবেন আজ?
Madhuparna Thakur: দিনে ৩ বার ভাত খেয়েই চাঙ্গা! ভোটপ্রচারে নিজেকে সুস্থ রাখতে কী কী খাচ্ছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর?
দিনে ৩ বার ভাত খেয়েই চাঙ্গা! ভোটপ্রচারে নিজেকে সুস্থ রাখতে কী কী খাচ্ছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর?
Gold-Silver Price Today: অক্ষয় তৃতীয়র আগে ছুটির দিনে সামান্য বদল সোনার দামে, একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রুপো!
অক্ষয় তৃতীয়র আগে ছুটির দিনে সামান্য বদল সোনার দামে, একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রুপো!
KKR Captain: ''রাহানেকে সরিয়ে দ্রুত ক্যাপ্টেন করা হোক...
''রাহানেকে সরিয়ে দ্রুত ক্যাপ্টেন করা হোক...", ম্য়ানেজমেন্টকে বার্তা বিশ্বজয়ীর
Embed widget