বছরের শুরুতে কী চলছে সোনার দাম ? রুপোর দামেও হেরফের ? এক ক্লিকে পশ্চিমবঙ্গের সোনা-রুপোর দাম
Gold Price Today : সোনা কেনা বা বিক্রির সময় কোন কোন বিষয় অবশ্যই মনে রাখবেন

কলকাতা : ২০২৫ সালে সোনার দামে ছিল ঊর্ধ্বগতি। নতুন বছরেও সেই একই ট্রেন্ড থাকবে ? নাকি কিছুটা পড়তে পারে দাম ? ২০২৬ সালের শুরুর দ্বিতীয় দিনে কেমন চলছে সোনা-রুপোর দাম। প্রতিদিনের মতো আজও দেখে নিতে পারবেন এবিপি লাইভ বাংলায়। আজকের রেটচার্টে (Gold Price Trend) দেখুন কলকাতা সহ পশ্চিমবঙ্গে ১ ভরি সোনা কিনতে কত টাকা খরচ করতে হবে আপনাদের ? রুপো কিনতেই বা কীরকম দাম পড়বে। (Silver Price Today)।
আজকের সোনা-রুপোর দাম ( ২ জানুয়ারি, ২০২৬)
সকাল ১০টা বেজে ১০ মিনিটে
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১৩,৩৯০ |
| ২২ ক্যারেট [916] (কিনতে গেলে) | ১ গ্রাম | ১২,৭২০ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ১২,১৮৪ |
| ১৮ ক্যারেট [750] (কিনতে গেলে) | ১ গ্রাম | ১০,৪৪৫ |
| রুপো বার (999) | ১ কেজি | ২,৩,৮১,০৫ |
৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে উপরের দাম । অর্থাৎ কিনতে গেলে বা বিক্রি করতে গেলে ৩ শতাংশ জিএসটিও মূল দামের সঙ্গে যুক্ত হবে। তথ্যসূত্র - SSBC
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
সোনা কেনা বা বিক্রির সময় কোন কোন বিষয় অবশ্যই মনে রাখবেন :
সোনার বিশুদ্ধতা: সোনা কিনতে গেলে জানবেন, সোনার বিশুদ্ধতা প্রকাশ করা হয় ক্যারেটে। ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি এবং ২২ ক্যারেট সোনা ৯২% খাঁটি। ১৪ এবং ১৮ ক্যারেটে যথাক্রমে মাত্র ৫৮.৩৩% এবং ৭৫% খাঁটি সোনা থাকে।
গয়নায় হলমার্ক: হলমার্কে যে কোনও জুয়েলারের শনাক্তকরণ চিহ্ন, হলমার্কিংয়ের বছর, ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর স্ট্যাম্প উল্লেখ থাকে। BIS স্ট্যাম্প হল একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে যে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুসারে তৈরি করা হয়েছে। এর পাশাপাশি, জুয়েলারদের ব্যক্তিগত হলমার্কও থাকে। তাতে ধাতুর বিশুদ্ধতা এবং তৈরির বছর উল্লেখ থাকে।
ডিসক্লেমার : সোনার দাম সম্পর্কে খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নিন। গ্রাহকদের পরামর্শ দিতে এই প্রতিবেদন। সিদ্ধান্ত একান্তই গ্রাহকের নিজের।






















