Gold-Silver Price Today: সোনার দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা, পিছিয়ে নেই রুপোও, বাড়ল ১১ হাজারের বেশি!
Gold-Silver Price Hike: আজ, ১৩ মে একলাফে প্রতি ১০ গ্রাম সোনার দাম বেড়ে গেল প্রায় ১০ হাজার টাকা। একই সঙ্গে বেড়েছে রুপোর দামও। কিন্তু আজ কত হল সোনা ও রুপোর দাম?

কলকাতা: বেড়েছে আমদানি শুল্ক। আর সেই কারণে আজ, ১৩ মে একলাফে প্রতি ১০ গ্রাম সোনার দাম বেড়ে গেল প্রায় ১০ হাজার টাকা। একই সঙ্গে বেড়েছে রুপোর দামও। একই সঙ্গে সোনার দাম বাড়ার পিছনে কাজ করেছে ডলারের তুলনায় টাকার দাম কমে যাওয়ার ব্যাপারটাও। সব মিলিয়ে যাঁদের কোনও অনুষ্ঠানের কারণে খুব তাড়াতাড়ি সোনা বা রুপো কেনার আছে, তাদের জন্য চিন্তা বাড়ল অনেকটাই। কিন্তু আজ কত হল সোনা ও রুপোর দাম?
আরও পড়ুন: ইনকাম ট্যাক্সের নোটিস পেয়েছেন? সবার আগে কী করতে হবে জানেন কি?
২৪ ক্যারেট সোনার দাম
প্রতি গ্রাম সোনার দাম বেড়েছে ৯২৮ টাকা। প্রতি ১০ গ্রামে দাম বেড়েছে ৯ হাজার ২৮০ টাকা। আজ ১৩ মে প্রতি গ্রাম খাঁটি সোনার দাম হয়েছে ১৬ হাজার ১০০ টাকা। ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৬১ হাজার টাকা।
২২ ক্যারেট সোনার দাম
দাম বেড়েছে ২২ ক্যারেট সোনারও। প্রতি গ্রামের দাম বেড়েছে ৮৮০ টাকা। এই সোনা গিয়ে গয়নাও তৈরি হয়। এই সোনার প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৯৫০ টাকা।
তবে, আজ যদি কেউ সোনা বিক্রি করতে চান, সেই ক্ষেত্রে অনেক টাকা লাভ হবে ওই ব্যক্তির। আজ প্রতি গ্রামে ১৪ হাজার ৬৫১ টাকা করে পাওয়া যাবে বিক্রয় মূল্য হিসাবে। এই দাম গত কালের তুলনায় ৮৪৫ টাকা বেশি।
আরও পড়ুন: UPI আমাদের জীবনকে সহজ করে তুললেও আসলে কতটা ক্ষতি করছে?
১৮ ক্যারেট সোনার দাম
দাম বেড়েছে ১৮ ক্যারেট সোনারও। প্রতি গ্রামে ৭২৫ টাকা দাম বেড়েছে এই সোনার। প্রতি গ্রামের দাম হয়েছে ১২ হাজার ৫৬০ টাকা।
রুপোর দাম
এক লাফে দাম বেড়েছে রুপোরও। প্রতি কেজি রুপোর দাম বেড়েছে ১১ হাজার ৬১০ টাকা। আজ ১৩ মে প্রতি কেজি রুপোর দাম হয়েছে ২ লক্ষ ৮৬ হাজার ৫২৭ টাকা।
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১৬১০০ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ১৫২৯৫ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ১৪৬৫১ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ১২৫৬০ |
| রুপো বার (999) | ১ কেজি | ২৮৬৫২৭ |
তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।
সেরা শিরোনাম





















