এক্সপ্লোর

Invest 10 Lakh Rupees: ১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কোন পন্থায় বিনিয়োগ করবেন আপনি; SIP, Lumpsum নাকি STP?

Investment: লাম্পসাম, SIP এবং STP—এই তিনটির মধ্যে কোনটি উপযুক্ত, তা নির্ভর করে বিনিয়োগকারীর ঝুঁকি নেওয়ার ক্ষমতা, বিনিয়োগের সময়সীমা এবং বাজারের ওঠানামা কতটা স্বাচ্ছন্দ্যের সঙ্গে সামলাতে পারেন তার উপর।

কলকাতা: হাতে যদি ১০ লক্ষ টাকা বিনিয়োগের জন্য প্রস্তুত থাকে, তাহলে বড় প্রশ্ন হল—পুরো টাকা একসঙ্গে বিনিয়োগ করা হবে, নাকি ধাপে ধাপে বাজারে ঢোকানো হবে? লাম্পসাম, SIP এবং STP—এই তিনটি পদ্ধতির মধ্যে কোনটি উপযুক্ত হবে, তা নির্ভর করে বিনিয়োগকারীর ঝুঁকি নেওয়ার ক্ষমতা, বিনিয়োগের সময়সীমা এবং বাজারের ওঠানামা কতটা স্বাচ্ছন্দ্যের সঙ্গে সামলাতে পারেন তার উপর।               

আরও পড়ুন: ১৫ কোটির বেশি মানুষের জনধন অ্যাকাউন্ট নিষ্ক্রিয়, টাকা নেই ৫ কোটির বেশি অ্যাকাউন্টে!

লাম্পসাম বিনিয়োগের ক্ষেত্রে পুরো ১০ লক্ষ টাকা একবারে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা হয়। ইক্যুইটি ফান্ডে পুরো অর্থ একসঙ্গে বিনিয়োগ করলে বাজারের উত্থান-পতনের প্রভাবও সম্পূর্ণ বিনিয়োগের উপর পড়ে। বাজার বাড়লে লাভের সুযোগ থাকে, আবার বাজার পড়লে ক্ষতির আশঙ্কাও থাকে। তাই এই পদ্ধতিতে বিনিয়োগের সময় বাজারের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।               

অন্যদিকে SIP-এর মাধ্যমে নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট পরিমাণ অর্থ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা হয়। হাতে ১০ লক্ষ টাকা থাকলেও সেটিকে ছোট ছোট অংশে ভাগ করে নির্দিষ্ট সময় ধরে বিনিয়োগ করা যেতে পারে। এতে একবারে পুরো অর্থ বাজারের ওঠানামার মুখে পড়ে না।               

আরও পড়ুন: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?

STP বা সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান এক্ষেত্রে মাঝামাঝি একটি পথ হতে পারে। এই পদ্ধতিতে প্রথমে পুরো ১০ লক্ষ টাকা একটি উৎস ফান্ডে, সাধারণত ডেট বা লিকুইড ফান্ডে বিনিয়োগ করা হয়। এরপর নির্দিষ্ট অঙ্ক নিয়মিত ওই ফান্ড থেকে ইক্যুইটি ফান্ডে স্থানান্তরিত করা হয়।

যেমন, প্রতি মাসে ১ লক্ষ টাকা করে ইক্যুইটি ফান্ডে স্থানান্তর করলে ১০ মাসে পুরো ১০ লক্ষ টাকা বিনিয়োগ হয়ে যাবে। এই সময়ে উৎস ফান্ডে থাকা অর্থও রিটার্ন অর্জনের সুযোগ পায়। তবে তিনটি পদ্ধতির মধ্যে কোনও একটিই সব পরিস্থিতিতে সেরা নয়। দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং বাজারের ওঠানামা সামলানোর মানসিকতা থাকলে লাম্পসাম উপযুক্ত হতে পারে। অন্যদিকে ধাপে ধাপে বাজারে ঢুকতে স্বাচ্ছন্দ্যবোধ করলে SIP বা STP বিবেচনা করা যেতে পারে।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Inflation in Monthly Budget: মূল্যবৃদ্ধির চাপে মাসের খরচ ছাপিয়ে যাচ্ছে বাজেটকে? কীভাবে নিয়ন্ত্রণ করবেন আপনার এই সমস্যাকে
মূল্যবৃদ্ধির চাপে মাসের খরচ ছাপিয়ে যাচ্ছে বাজেটকে? কীভাবে নিয়ন্ত্রণ করবেন আপনার এই সমস্যাকে
Stock Market Jumps : শেয়ার বাজারে রকেট গতি, একদিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, দারুণ লাভ বিনিয়োগকারীদের
শেয়ার বাজারে রকেট গতি, একদিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, দারুণ লাভ বিনিয়োগকারীদের
Gold Price Today: পুজোর মুখে সোনার দামে বড় বদল, ক্রেতাদের মুখে ফুটবে হাসি? আজ কত দরে বিকোচ্ছে?
পুজোর মুখে সোনার দামে বড় বদল, ক্রেতাদের মুখে ফুটবে হাসি? আজ কত দরে বিকোচ্ছে?
PNG Hydrogen Blending : পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
Advertisement

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget