এক্সপ্লোর

Indian Air Force: আরও রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত, খরচ পড়বে ৩.২৫ লক্ষ কোটি টাকা

Rafale Fighter Jet: দিল্লি সূত্রে খবর, শীঘ্রই রাজনাথ সিংহের নেতৃত্বে DAC-র বৈঠক হতে চলেছে।

নয়াদিল্লি: আরও ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনতে পারে ভারত। চলতি মাসের শেষে ভারত সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ। তাঁর সফর চলাকালীনই সেই মর্মে অনুমোদন মিলতে পারে। ডিফেন্স অ্যাকিউজিশন কাউন্সিল (DAC) শীঘ্রই প্রস্তাবে অনুমোদন দিতে চলেছে বলে খবর। (Rafale Fighter Jet)

দিল্লি সূত্রে খবর, শীঘ্রই রাজনাথ সিংহের নেতৃত্বে DAC-র বৈঠক হতে চলেছে। প্রয়োজনকে সামনে রেখে কয়েক বিলিয়ন ডলার মূল্যের ১১৪টি রাফাল কেনার প্রস্তাবে অনুমোদন মিলতে পারে সেখানে।  প্রতিরক্ষা সচিব নেতৃত্বাধীন ডিফেন্স প্রকিওরমেন্ট বোর্ডের তরফে গতমাসেই অনুমোদন মেলে। (Indian Air Force)

১১৪টি রাফাল কিনতে প্রায় ৩.২৫ লক্ষ কোটি টাকা খরচ হতে পারে বলে খবর। একসঙ্গে এত সংখ্যক বিমান কেনার রেকর্ডও গড়বে ভারত। ভারতীয় বায়ুসেনার হাতে যথেষ্ট সংখ্য়ক যুদ্ধবিমান নেই এই মুহূর্তে। বায়ুসেনার জন্য অনুমোদিত স্কোয়াড্রনের সংখ্যা যেখানে ৪২, এই মুহূর্তে তাদের হাতে ২৯টি ফাইটার স্কোয়াড্রন রয়েছে। এক-একটি ফাইটার স্কোয়াড্রনে ১৮টি করে যুদ্ধবিমান থাকে।

দেশের উত্তর এবং পশ্চিম সীমান্তে ঝুঁকি যখন বাড়ছে, সেই সময় কোনও ঘাটতি রাখা উচিত হবে না বলে মত বিশেষেজ্ঞদের। সেই মতোই আরও রাফাল কেনার দিকে এগোচ্ছে ভারত। যে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার কথা চলছে, তার মধ্যে ১৮টি ফ্রান্স থেকে একেবারে ব্যবহারযোগ্য অবস্থায় ভারতের হাতে উঠবে। বাকি যুদ্ধবিমানের নির্মাণ হতে পারে ভারতেও। 

এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, ১১৪টি রাফাল যুদ্ধবিমানের মধ্যে ৮৮টি এক আসন বিশিষ্ট এবং ২৬টি দুই আসন বিশিষ্ট হবে। বিমান উৎপাদনের ক্ষেত্রে ভারতের বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে ফ্রান্সের সংস্থা ‘দাসোঁ’। ঢের আগে থেকেই ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত রাফাল যুদ্ধবিমান। অত্যাধুনিক সেন্সর সম্বলিত ওই যুদ্ধবিমান থেকে বহু দূরের লক্ষ্যেও আঘাত হানা সম্ভব। 

চিন এবং পাকিস্তানের মধ্যে সখ্য যেভাবে বাড়ছে, প্রতিরক্ষা ক্ষেত্রেও যেভাবে পরস্পরের সহযোগী হয়ে উঠেছে তারা, তাতেই রাফাল কিনতে দিল্লি এত তৎপরতা বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। DAC-র তরফে অনুমোদন মিললেই প্রযুক্তিগত খুঁটিনাটি নিয়ে আলোচনা হবে। শুরু হবে দরাদরি। সব  ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই সবকিছু চূড়ান্ত হয়ে যেতে পারে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

New Pan Card Rule: প্যান কার্ডের নিয়মে আসছে বিরাট বদল, স্বস্তি মিলবে আপনার নাকি বাড়বে চাপ?
প্যান কার্ডের নিয়মে আসছে বিরাট বদল, স্বস্তি মিলবে আপনার নাকি বাড়বে চাপ?
Crude Oil Shortage : তেল শোধনাগার বন্ধ করল MRPL, খবর সূত্রের! তবে কি অপরিশোধিত তেলের অভাব এবার প্রকট?
তেল শোধনাগার বন্ধ করল MRPL, খবর সূত্রের! তবে কি অপরিশোধিত তেলের অভাব এবার প্রকট?
Crude Oil Price Hike: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই তেলের দাম ছাড়িয়েছে ৮৩ ডলার, কমছে সরবরাহ!
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই তেলের দাম ছাড়িয়েছে ৮৩ ডলার, কমছে সরবরাহ!
Gold-Silver Price Today: যুদ্ধের আবহে কমছে সোনার দাম, হাসি ফুটছে সাধারণের মুখে! কত কমবে?
যুদ্ধের আবহে কমছে সোনার দাম, হাসি ফুটছে সাধারণের মুখে! কত কমবে?
Advertisement

ভিডিও

GhantaKhanek Sange Suman (পর্ব ২ ) : SIR ইস্যুতে CEO অফিসের বাইরে রাতভর অবস্থান-বিক্ষোভ শুরু করল বামফ্রন্ট | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman (পর্ব ১) : যুদ্ধের তীব্রতা বাড়াচ্ছে আমেরিকা-ইজরায়েল | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | ভোট উৎসবের আগে কলকাতায় বাহিনীর রুট মার্চ, অন্য়দিকে পশ্চিম এশিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ
Chhok Bhanga 6Ta: পঞ্চম দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষে জ্বলছে পশ্চিম এশিয়া। হামলা-পাল্টা হামলা
Chhok Bhanga 6Ta : 'অপরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল', আক্রমণ শমীকের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Minuteman 3 Nuclear Missile: পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Sukanya Samriddhi Yojna : কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
Stock Market Crash : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
Defence Stock Alert : রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
Embed widget