এক্সপ্লোর

Indian Rupee Depreciation: পশ্চিম এশিয়ায় উত্তেজনার ধাক্কায় প্রতিবারই টালমাটাল হয়েছে ভারতীয় মুদ্রা! কী হবে এবার?

Indian Economy in Middle East Conflict: আগেও দেখা গিয়েছে পশ্চিম এশিয়ায় কোনও উত্তেজনার পরিস্থিতি তৈরি হলে তার সবচেয়ে বড় প্রভাব পড়েছে ভারতের টাকায়। তার একটা কারণ তো অবশ্যই তেল।

ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে (Middle East) শুরু হয়েছে সংঘাত। ইরান ও ইজরায়েলের (Iran Vs Israel) মধ্যে শুরু হওয়া এই সংঘাতে পেরিয়ে গিয়েছে ৫ দিন। আপাতত কোনও তৈলবাহী জাহাজ হরমুজ প্রণালী (Strait of Hormuz) পার করতে পারছে না। ফলে, চাহিদা বাড়ছে তেলের। আবার ভারতের আমদানিকৃত তেলের বেশিরভাগটাই এখন আসে মধ্যপ্রাচ্যের ইরাক, সৌদি আরব, কুয়েতের মতো দেশ থেকে। আমেরিকার (United States Of America) সঙ্গে বাণিজ্য চুক্তি সই হওয়ার পর থেকেই কমেছে রাশিয়া থেকে তেল কেনা। ফলে, এই মুহূর্তে একটু হলেও চাপে পড়েছে আমাদের দেশ।

আগেও দেখা গিয়েছে পশ্চিম এশিয়ায় কোনও উত্তেজনার পরিস্থিতি তৈরি হলে তার সবচেয়ে বড় প্রভাব পড়েছে ভারতের টাকায়। তার একটা কারণ তো অবশ্যই তেল। আর তেলের দাম বাড়লে দেশের মুদ্রাস্ফীতি হওয়া স্বাভাবিক। ফলে, ট্রেড ডেফিসিট বা বাণিজ্যে ঘাটতি বাড়তে থাকে আর দেশের মুদ্রাভান্ডার থেকে খরচ অনেকটা বেড়ে যায়।

তেল আমদানিকারক দেশ হিসাবে

ভারত তেল, প্রাকৃতিক গ্যাস ও এলপিজি আমদানি করে। ফলে মধ্যপ্রাচ্যে কোনও উত্তেজনার পরিস্থিতি তৈরি হলে প্রথমেই এই সেক্টরগুলো পড়ে চাপের মুখে। তা ভারতের উপর একটা তাৎক্ষণিক চাপ সৃষ্টি করে।

ভারতীয় টাকার মূল্যহ্রাস

তেলের দাম বাড়লে বেশি ডলার খরচ হতে থাকে। ফলে, ডলারের চাহিদা বাড়ে। আর এমন হলে দুর্বল হয়ে পড়ে ভারতের মুদ্রা।

সাপ্লাই চেনে সমস্যা

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে এই অঞ্চল ও সংলগ্ন অঞ্চলে বিশেষ করে হরমুজ প্রণালী ও লোহিত সাগর অঞ্চলে পণ্য পরিবহনের খরচ বা বিমার খরচ বেড়ে যায়। যা বাণিজ্যকে প্রভাবিত করে ও আমদানির খরচ বাড়িয়ে দেয়।

রেমিট্যান্সে ঝুঁকি

প্রচুর ভারতীয় পশ্চিম এশিয়া ও উপসাগরীয় অঞ্চলে কাজ করতে যান। তাঁরা প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা ভারতে পাঠান। যাকে রেমিট্যান্স বলা হয়। কিন্তু ওই অঞ্চলে এমন উত্তেজনার পরিস্থিতি তৈরি হলে সেই রেমিট্যান্সের উপর একটা প্রভাব পড়ে। আর যার ধাক্কা ঘুরে এসে লাগে ভারতের মুদ্রায়।

বাজারের অস্থিরতা

ভূ-রাজনৈতিক উত্তেজনা তৈরি হলে বিনিয়োগকারীরা তাদের সম্পদ স্থানান্তর করেন। বেশিরভাগ ক্ষেত্রে বিনিয়োগকারীরা সোনায় বিনিয়োগের দিকেই ঝোঁকেন। ফলে, ভারতের বাজার থেকে বিদেশি বিনিয়োগ বেরিয়ে যেতে থাকে। আর এর প্রভাব পড়ে ভারতীয় মুদার উপর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Gold-Silver Price Drop: যুদ্ধের আবহে কমছে সোনার দাম, এটাই কি তাহলে সোনা কেনার সেরা সময়?
যুদ্ধের আবহে কমছে সোনার দাম, এটাই কি তাহলে সোনা কেনার সেরা সময়?
Financial Planning:  সাবধান ! ৩১ মার্চের মধ্যে সেরে ফেলুন এই কাজগুলি, না হলে হতে পারে বড় জরিমানা
সাবধান ! ৩১ মার্চের মধ্যে সেরে ফেলুন এই কাজগুলি, না হলে হতে পারে বড় জরিমানা
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
Embed widget