২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভারতের শেয়ার বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। নিফটি ৫০ দিনের শেষে ৫৭ পয়েন্ট বেড়ে ২৫,৪৮২ এবং সেনসেক্স ৫০ পয়েন্ট বেড়ে ৮২,২৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
Nifty 50-Sensex: সামান্য বাড়ল ভারতের শেয়ার সূচক, চকচক করছে নিফটি মেটাল! বিরাট লাফ আইটিরও
Stock Market: দেশের সবচেয়ে বড় ৪টি সংস্থা Reliance, HDFC ব্যাঙ্ক, State Bank Of India ও ভারতী এয়ারটেলের শেয়ারের দামের বিরাট পতনের পরও নিফটি আর সেনসেক্স, উভয় সূচকেই কিছুটা উত্থান দেখা গিয়েছে।

গতকাল বেশ অনেকটা পড়ার পর আজ অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ কিছুটা হলেও ঘুরে দাঁড়াল ভারতের শেয়ার বাজার। উল্লেখ, দেশের সবচেয়ে বড় ৪টি সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও ভারতী এয়ারটেলের শেয়ারের দামের বিরাট পতনের পরও নিফটি আর সেনসেক্স, উভয় সূচকেই কিছুটা উত্থান দেখা গিয়েছে। দিনের শেষে ৫৭ পয়েন্ট বেড়ে ২৫,৪৮২-তে দাঁড়িয়েছে নিফটি ৫০। অন্যদিকে, ৫০ পয়েন্ট বেড়ে ৮২,২৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে বিএসই সেনসেক্স।
আজ দিনের শেষে ২.১২ শতাংশ পড়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দাঁড়িয়েছে ১ হাজার ৩৯৮ টাকায়। ১.৯০ শতাংশ পড়ে ১ হাজার ২০০ টাকায় দাঁড়িয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অন্যদিকে, ভারতী এয়ারটেল পড়েছে ১.৪২ শতাংশ।
এর মধ্যেই একাধিক সূচকে মারাত্মক উত্থান দেখা গিয়েছে। ৩২৫ পয়েন্ট বেড়েছে নিফটি মেটাল। শতাংশের বিচারে যা আসলে ২.৭০ শতাংশ। আবার ৫১৬ পয়েন্ট বেড়েছে নিফটি অটো। যা আসলে ১.৮৫ শতাংশ বৃদ্ধি। এ ছাড়াও ১.৮৫ বেড়েছে নিফটি ফার্মাও। গতকাল হুড়মুড়িয়ে পড়ার পর আর ঘুরে দাঁড়িয়েছে নিফটি আইটি। ১.৫৭ শতাংশ বা ৪৭২ পয়েন্ট বেড়েছে এই শেয়ার সূচক।
গত ২৪ ফেব্রুয়ারির পর আজ ২৫ ফেব্রুয়ারি টিসিএসের শেয়ারের দাম বেড়েছে ২.১৪ শতাংশ। ইনফোসিসের শেয়ারের দাম বেড়েছে ১.১৪ শতাংশ। ২.৯১ শতাংশ দাম বেড়েছে এইচসিএল টেকের শেয়ারের। আবার ১.২২ শতাংশ দাম বেড়েছে টেক মহিন্দ্রার শেয়ারেরও।
অন্যদিকে একাধিক গাড়ি প্রস্তুতকারী সংস্থার শেয়ারের দামও বেড়েছে এক ধাক্কায়। ০.৯৬ শতাংশ দাম বেড়েছে মারুতি সুজুকির। বাজাজ অটোর দাম বেড়েছে ২.৭৩ শতাংশ। টাটার প্যাসেঞ্জার মোবিলিটির দাম বেড়েছে ১.১৪ শতাংশ। ১.৬৯ শতাংশ দাম বেড়েছে মাহিন্দ্রার শেয়ারেরও।
বিশেষজ্ঞরা বলছেন, একাধিক বড় স্টক বিক্রি দেখা গিয়েছে সারা দিন জুড়েই। তারপরও তথ্য-প্রযুক্তি সংস্থা ও মেটাল সূচকের ঊর্ধ্বগতির কারণেই আজকে নিফটি ৫০ বা সেনসেক্স ইতিবাচক ভাবেই দিন শেষ করেছে। এক বিশেষজ্ঞ বলছেন, আজ দিনের শুরু ভাল হলেও বিনিয়োগকারীদের মধ্যে একাধিক সংস্থার শেয়ার বিক্রি করে লাভ তুলে নেওয়ার একটা প্রবণতা দেখা গিয়েছে। আর সেই কারণেই বেঞ্চমার্ক সূচকগুলো দারুণ শুরু করেও খুব বেশি বাড়তে পারেনি।
( Disclaimer: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
Frequently Asked Questions
আজ ভারতের শেয়ার বাজার কেমন পারফর্ম করেছে?
কোন কোন বড় সংস্থার শেয়ারের দাম পড়েছে?
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ভারতী এয়ারটেলের শেয়ারের দাম কমেছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার ২.১২% এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শেয়ার ১.৯০% কমেছে।
আজ কোন কোন সূচকে মারাত্মক উত্থান দেখা গিয়েছে?
নিফটি মেটাল ৩২৫ পয়েন্ট (২.৭০%), নিফটি অটো ৫১৬ পয়েন্ট (১.৮৫%) এবং নিফটি ফার্মা ১.৮৫% বেড়েছে। নিফটি আইটি-ও ১.৫৭% বা ৪৭২ পয়েন্ট বেড়েছে।
তথ্য-প্রযুক্তি ও অটোমোবাইল খাতের শেয়ারের পারফরম্যান্স কেমন ছিল?
টিসিএস, ইনফোসিস, এইচসিএল টেক এবং টেক মহিন্দ্রার শেয়ারের দাম বেড়েছে। এছাড়া মারুতি সুজুকি, বাজাজ অটো, টাটার প্যাসেঞ্জার মোবিলিটি এবং মাহিন্দ্রার শেয়ারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বিশেষজ্ঞদের মতে আজ বাজার কেন ইতিবাচকভাবে দিন শেষ করেছে?
তথ্য-প্রযুক্তি সংস্থা ও মেটাল সূচকের ঊর্ধ্বগতির কারণেই বাজার ইতিবাচকভাবে দিন শেষ করেছে। বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি করে লাভ তোলার প্রবণতা সত্ত্বেও এই উত্থান দেখা গেছে।























