Yes Bank: ভারতের এই ব্যাঙ্কে টাকা ঢালবে জাপানি SMBC ব্যাঙ্ক ! ২৪ শতাংশ স্টেক অধিগ্রহণে অনুমোদন- বড় খবর বিনিয়োগকারীদের
Yes Bank Stake Sell: ইয়েস ব্যাঙ্ক জানিয়েছে, এই অনুমোদন ২২ অগাস্ট ২০২৫ থেকে এক বছরের জন্য বৈধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক আরও জানিয়েছে যে এই অধিগ্রহণের পরে এসএমবিসি ব্যাঙ্কের প্রবর্তক হিসেবে বিবেচিত হবে না।

শনিবার ইয়েস ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জাপানের সুমিতামো মিতসুই ব্যাঙ্কিং কর্পোরেশনের ইয়েস ব্যাঙ্কের ২৪.৯৯ শতাংশ পর্যন্ত শেয়ার কেনার প্রস্তাব (Yes Bank Stake Sell) অনুমোদন করেছে। ৯ মে স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানানো তথ্যের ভিত্তিতে ইয়েস ব্যাঙ্ক জানিয়েছে যে এসএমবিসি ব্যাঙ্ক সেকেন্ডারি মার্কেটের মাধ্যমে ব্যাঙ্কের (Yes Bank) ২০ শতাংশ শেয়ার কেনার প্রস্তাব রেখেছে। এর মধ্যে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ১৩.১৯ শতাংশ, আর অন্য সাতটি শেয়ার হোল্ডার রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক, বন্ধন ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক-এগুলির কাছ থেকে ৬.৮১ শতাংশ সম্মিলিত অংশীদারিত্ব কেনা। এই অধিগ্রহণের (Japan's SMBC Bank) পরে ইয়েস ব্যাঙ্কে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্টেক বেড়ে হবে ১০.২ শতাংশ।
কতদিনের জন্য বৈধ থাকবে এই অনুমোদন
ইয়েস ব্যাঙ্ক জানিয়েছে যে এই অনুমোদন ২২ অগাস্ট ২০২৫ থেকে এক বছরের জন্য বৈধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক আরও জানিয়েছে যে এই অধিগ্রহণের পরে এসএমবিসি ব্যাঙ্কের প্রবর্তক হিসেবে বিবেচিত হবে না। এসএমবিসি হল জাপানের দ্বিতীয় বৃহত্তম ও বিশ্বের চতুর্দশ বৃহত্তম ব্যাঙ্কিং গ্রুপ। সুমিতামো মিতসুই ফিনান্সিয়াল গ্রুপ এর মালিকানাধীন একটি সহায়ক সংস্থা এই ব্যাঙ্ক। এর মোট সম্পদের পরিমাণ ২ ট্রিলিয়ন মার্কিন ডলার।
এই সংস্থা ব্যাঙ্কিং, লিজিং, সিকিউরিটিজ, কনজিউমার ফিনান্স ও ক্রেডিট কার্ড সম্পর্কিত পরিষেবা দিয়ে থাকে। বিষয়টির সঙ্গে পরিচিত সূত্রগুলি গত মাসে রয়টার্সকে জানিয়েছে যে এসএমবিসি ইয়েস ব্যাঙ্কের অতিরিক্ত ৪.৯ শতাংশ শেয়ার কেনার জন্য অনুমোদনও দিয়েছে।
ইয়েস ব্যাঙ্কের শেয়ার এই সপ্তাহের শেষ ট্রেডিং দিন অর্থাৎ শুক্রবারে হ্রাস পেয়ে বন্ধ হয়েছে। এই দিনে বম্বে স্টক এক্সচেঞ্জে এই স্টকের দাম ০.৭৭ শতাংশ কমে ১৯.২৮ টাকায় বন্ধ হয়েছে। গত এক বছরে এই ব্যাঙ্কের শেয়ারের দাম ২১ শতাংশেরও বেশি কমেছে। তবে গত ৫ বছরে এই ব্যাঙ্কের শেয়ারের দাম ২৩ শতাংশ বেড়ে গিয়েছে। এর ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর হল ২৪.৮৪ টাকা আর ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর হল ১৬.০২ টাকা। এই ব্যাঙ্কের বর্তমান বাজার মূলধন হল ৬০ হাজার ৪৮০ কোটি টাকা।
সেরা শিরোনাম






















