এক্সপ্লোর

LPG Price Hike: ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি দাম হল ৩২৫৫ টাকা, কত হল রান্নার গ্যাসের দাম?

Commercial Gas Price: সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল ৫৩ টাকা ৫০ পয়সা। দাম বেড়ে বাণিজ্যিক গ্যাসের দাম হল ৩ হাজার ২৫৫ টাকা।

কলকাতা: ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম । সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল ৫৩ টাকা ৫০ পয়সা । দাম বেড়ে বাণিজ্যিক গ্যাসের দাম হল ৩ হাজার ২৫৫ টাকা । যদিও রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি । রান্নার গ্যাসের দাম রয়েছে সিলিন্ডার প্রতি ৯৩৯ টাকা করেই ।

আরও পড়ুন: "অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভোটের ফল বেরোলে ডিজে বাজবে, বাংলায় ডিজে বাজছে", কটাক্ষ শতরূপের

পশ্চিম এশিয়ায এই মুহূর্তে যা পরিস্থিতি, তার প্রভাব পড়েছে বিশ্ব জুড়ে । এক কথায় বলা যায়, এই পরিস্থিতির কারণে মূল্যবৃদ্ধি দেখা গিয়েছে পৃথিবীর একাধিক দেশেই । আর এই মূল্যবৃদ্ধির ধাক্কা সব থেকে বেশি লেগেছে সম্ভবত বাণিজ্যিক গ্যাসের দামেই ।

আগামিকাল জুন মাসের ১ তারিখ । আর মাসের প্রথম দিনের ঠিক আগের দিনই অর্থাৎ, আগের মাসের শেষ দিনই গ্যাসের নতুন দাম সামনে আসে । যদিও বাড়িতে রান্নার গ্যাসের দাম এখনও অপরিবর্তিত রয়েছে । এই গ্যাসের দাম রয়েছে সিলিন্ডার প্রতি ৯৩৯ টাকা করেই । কিন্তু কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল আরও ৫৩ টাকা ৫০ পয়সা ।

আরও পড়ুন: তোলাবাজি সহ একাধিক অভিযোগ, গ্রেফতার মদন মিত্র ঘনিষ্ঠ তৃণমূলকর্মী গুড্ডু রহমান

বর্তমানে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম দাঁড়াল ৩ হাজার ২৫৫ টাকা ৫০ পয়সা । চলতি বছরের জানুয়ারি মাসে বাণিজ্যিক গ্যাসের কিন্তু ছিল ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকার ঘরে ছিল এই গ্যাসের দাম । ফলে, যাঁরা ব্যবসা করেন, তাঁদের এই বর্ধিত দামেই কিনতে হবে গ্যাস । আর এর ফলে, দাম বাড়তে পারে একাধিক পণ্যের ।

উল্লেখ্য, রান্নার গ্যাস ব্যবহারে এবার বেশ কড়া নিয়ম জারি করেছে কেন্দ্র । জানানো হয়েছে একই বাড়িতে এলপিজি সিলিন্ডার ও পাইপলাইনের গ্যাস সংযোগ, একসঙ্গে রাখা আর যাবে না । যদি কোনও বাড়িতে পাইপলাইনের গ্যাসের সংযোগ থাকে, তাহলে সেই ক্ষেত্রে এলপিজি কানেকশন বন্ধ করে দিতে হবে ।

ইতিমধ্যেই গ্যাস সংস্থাগুলো দুই ধরনের সংযোগ থাকা পরিবারগুলোকে চিহ্নিতকরণ শুরু করেছে । অনেক পরিবারের কাছে LPG সিলিন্ডার জমা করার নির্দেশও চলে গিয়েছে । নিয়ম না মানলে বন্ধ করে দেওয়া হবে রিফিলিং । এ ছাড়াও জরিমানাও করা হতে পারে । গ্রাহকদের মোবাইল নম্বর যুক্ত রয়েছে কি না, সেটা যাচাই করতে ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করে KYC আপডেট করার কথাও জানানও হয়েছে ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Gold Price Today: আজ সোনার দামে স্বস্তি! গতকালের তুলনায় কমল ২২ ক্যারেট হলমার্ক গোল্ডের দাম, জেনে নিন নতুন রেট
আজ সোনার দামে স্বস্তি! গতকালের তুলনায় কমল ২২ ক্যারেট হলমার্ক গোল্ডের দাম, জেনে নিন নতুন রেট
Plastic Notes in India : গুজব নয়, এবার ভারতে প্লাস্টিকের নোট ? পলিমার কারেন্সি নিয়ে মুখ খুলল রিজার্ভ ব্যাঙ্ক
গুজব নয়, এবার ভারতে প্লাস্টিকের নোট ? পলিমার কারেন্সি নিয়ে মুখ খুলল রিজার্ভ ব্যাঙ্ক
Gold Price Today 5 June 2026: সোনার কেনার দারুণ সময়, লাফ দিয়ে কমছে দাম, কত ক্যারট-এ বিনিয়োগ করলে কেল্লাফতে?
সোনার কেনার দারুণ সময়, লাফ দিয়ে কমছে দাম, কত ক্যারট-এ বিনিয়োগ করলে কেল্লাফতে?
Income Tax: ব্যাঙ্ক থেকে এই পরিমাণ টাকা তুললেন কি নজর পড়বে আয়কর দফতরের? কী বলছে আইন
ব্যাঙ্ক থেকে এই পরিমাণ টাকা তুললেন কি নজর পড়বে আয়কর দফতরের? কী বলছে আইন
Advertisement

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget