Petrol-Diesel Price Hike: পুজোর আগেই বড় ধাক্কা ! এই সংস্থা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কত টাকা ?
Nayara Energy Hikes Petrol-Diesel Price: বিশ্বব্যাপী অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্যের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণে খুচরো ব্যবসায়ীদের ওপর চাপ অব্যাহত থাকায় জ্বালানির দাম বাড়াল ভারতের এই জ্বালানি বিক্রেতা সংস্থা।

কলকাতা: সামনেই পুজো। হাতে আর মাত্র কয়েকদিন বাকি। উৎসবের মরসুমও একেবারে দোরগোড়ায়। আর তার আগে বড় ধাক্কা মধ্যবিত্ত ও সাধারণ মানুষের জীবনে। কারণ, এক ধাক্কায় অনেকটা দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। বিশ্বব্যাপী অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্যের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণে খুচরো ব্যবসায়ীদের ওপর চাপ অব্যাহত থাকায় জ্বালানির দাম বাড়াল নায়ারা এনার্জি।
কত টাকা করে বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম ?
উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই পেট্রোল ও ডিজেলের দামে বড় পরিবর্তন। সূত্র অনুযায়ী, ভারতের বৃহত্তম বেসরকারি জ্বালানি খুচরা বিক্রেতা সংস্থা নায়ারা এনার্জি (Nayara Energy) লিটার প্রতি পেট্রোলের দাম পাঁচ টাকা করে বাড়িয়েছে। পাশাপাশি, ডিজেলের দামও লিটার প্রতি তিন টাকা করে বাড়ানো হয়েছে।
আরও পড়ুন - উৎসবের মুখে বড় ধাক্কা ! ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, আজ থেকে সিলিন্ডার পিছু কত টাকা গুনতে হবে ?
দেশজুড়ে ৭,১০৮টি পেট্রোল পাম্পের নেটওয়ার্ক আছে ভারতীয় এই সংস্থার। এটিই দেশের সবথেকে বড় প্রাইভেট সেক্টর পেট্রোল পাম্প নেটওয়ার্ক। রাশিয়ার সরকারি সংস্থা রসনেফ্ট (Rosneft)-র সঙ্গে যৌথ মালিকানায় কাজ করে এই সংস্থা। পুজোর আগে হঠাৎ করে এই মূল্যবৃদ্ধি স্বাভাবিকভাবেই চাপ সৃষ্টি করবে আমজনতার উপরে। কারণ, উৎসবের মরশুমে মানুষজন তাদের নিজেদের গাড়ি, বাইক বেশি ব্যবহার করেন। আবার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হলে বাকি যানবাহনগুলোও তাদের ভাড়া বৃদ্ধি করবে। ফলে অতিরিক্ত একটি খরচের বোঝা চেপে যাবে সকলের মাথায়। চলতি বছরে এখনও পর্যন্ত নায়ারা দ্বিতীয়বারের জন্য দাম বৃদ্ধি করল।
অনেকের মনে এখন প্রশ্ন, নায়ারা এনার্জি (Nayara Energy) দাম বৃদ্ধি করায় বাকি সংস্থাগুলো কি দাম বৃদ্ধির দিকে ঝুঁকবে ? অর্থাৎ ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম ও ভারত পেট্রোলিয়াম সংস্থাও কি এবার পেট্রোল-ডিজেলের দাম বাড়াবে ? এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে এখন মানুষের মনে। এর আগে মার্চ মাসে, মধ্যপ্রাচ্যের উত্তেজনার সময় সরবরাহ কমে যাওয়ার কারণে কোম্পানিটি বাকি সংস্থার মতই পেট্রোল ও ডিজেলের দাম প্রায় সমপরিমাণে বাড়িয়েছিল, কিন্তু অপরিশোধিত তেলের দাম কমে আসায় ১ জুলাই সেই বৃদ্ধি প্রত্যাহার করে নেয়। অর্থাৎ, নায়রা এনার্জি পেট্রোলের দাম লিটার প্রতি পাঁচ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি তিন টাকা কমিয়েছিল। কিন্তু পুনরায় আন্তর্জাতিক বাজারে ক্রুড ওয়েলের দাম ওঠানামা করতেই পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়।
সেরা শিরোনাম























