এক্সপ্লোর

Sugar Price Hike: ফের চিনির দামে আগুন ! এক মাসে ৪ টাকার বেশি বৃদ্ধি, উৎসবের মরশুমে মাথায় হাত গৃহস্থের

Kolkata Sugar Price: দীপাবলি ও ছট পুজোর আগে সাধারণ মানুষ আরও এক ধাক্কার মুখে। আবারও বাড়ল চিনির দাম।

কলকাতা: উৎসবের মরশুমে ফের মহার্ঘ্য চিনি। এর আগে গত অগাস্ট মাসে দুর্গাপুজোর ঠিক আগে এক ধাক্কায় হু হু করে বেড়েছে এই খাদ্য পণ্যের দাম। সেই সময় কলকাতায় এক সপ্তাহের মধ্যে চিনির দাম কেজিতে বেড়েছিল ১২ টাকার বেশি। আর এবার কালীপুজো ও দীপাবলির আগে বৃদ্ধি পেল চিনির দাম। যা নিয়ে গভীর উদ্বেগে সাধারণ মানুষ।                        

এক মাসে দেশের খুচরো ও পাইকারি উভয় বাজারেই চিনির দাম কেজি প্রতি ৪ টাকা বেশি বেড়েছে। এই মুহূর্তে দেশে চিনির গড় খুচরো দাম কেজিপ্রতি ৫৯ টাকা ৫০ পয়সা। যার ফলে চিন্তায় পড়েছেন মেট্রো শহরগুলোতে বসবাসকারী মানুষরা। এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি কলকাতায়। চিনির দাম যাতে বৃদ্ধি না পায়, এবং কোনও কালোবাজারি না হয়, তার বিরুদ্ধে কেন্দ্র সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করলেও  আটকানো গেল না দাম বৃদ্ধি থেকে।                         

আরও পড়ুন - এই শহরে বাড়ল দুধের দাম, প্রতি লিটার ১০২ টাকা, মাথায় হাত মধ্যবিত্তের

কেন্দ্রীয় সরকারের ক্রেতা সুরক্ষা মন্ত্রকের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে দেশে চিনির গড় খুচরো মূল্য প্রতি কেজি ৫৯.৫০ টাকায় পৌঁছেছে, অন্যদিকে গড় পাইকারি মূল্য প্রতি কেজি ৫৫.৪০ টাকায় পৌঁছেছে। দাম সবচেয়ে বেশি কলকাতা শহরে।  ৩ নভেম্বর কলকাতায় চিনির খুচরো দাম ছিল কেজি প্রতি ৬৫ টাকা। এক বছর আগে যার দাম ছিল ৫০ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কলকাতায় চিনির দাম বেড়েছে প্রায় ৩০ শতাংশ। অন্যদিকে দিল্লিতে কেজিপ্রতি চিনির দাম ৬৪ টাকা এবং মুম্বইয়ে ৬১ টাকা। 

কেন বাড়ছে চিনির দাম ?

এ বছর চিনির উৎপাদন গত মৌসুমের তুলনায় কম হওয়ায় বাজারে চিনির সরবরাহে প্রভাব পড়েছে। এদিকে, উৎসবের মরসুমে মিষ্টি ও অন্যান্য মিষ্টিজাতীয় খাবারের জন্য চিনির চাহিদা বাড়ছে, যা দাম বৃদ্ধিতে একটি কারণ হিসেবে গণ্য করা যায়। অন্যদিকে, এ বছর খারাপ আবহাওয়া, অতিরিক্ত বৃষ্টি এবং ফসলের রোগ আখের উৎপাদনে প্রভাব ফেলেছে।

এর পাশাপাশি, বিশ্বের অনেক অংশে চিনির সরবরাহ কমে যাওয়ায় দামের ওপর চাপ সৃষ্টি হচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধও একটি বড় কারণ। তাছাড়া, কিছু ব্যবসায়ী চিনি মজুত করেছেন, যা বাজারে এর সরবরাহকে প্রভাবিত করছে।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : BSNL নিয়ে এল সস্তার প্ল্যান, সুপার ফাস্ট ইন্টারনেটের সঙ্গে আনলিমিটেড কলিং এই দামে
BSNL নিয়ে এল সস্তার প্ল্যান, সুপার ফাস্ট ইন্টারনেটের সঙ্গে আনলিমিটেড কলিং এই দামে
Qualcomm Layoffs : ১০০০ লোকের চাকরি যাবে, ভারতে ছাঁটাই শুরু করল এই কোম্পানি, কারা তালিকায় ?
১০০০ লোকের চাকরি যাবে, ভারতে ছাঁটাই শুরু করল এই কোম্পানি, কারা তালিকায় ?
Milk Price Hike : লিটারে ৬ টাকা পর্যন্ত দাম বাড়তে পারে দুধের, মাদার ডেয়ারি-আমুল নিচ্ছে সিদ্ধান্ত
লিটারে ৬ টাকা পর্যন্ত দাম বাড়তে পারে দুধের, মাদার ডেয়ারি-আমুল নিচ্ছে সিদ্ধান্ত
Financial Mistakes: চাকরি পেয়েই এই ভুলগুলো করছেন না তো? যদি করেন সাবধান হন এখনই নাহলে বাড়বে আপনার বিপদ
চাকরি পেয়েই এই ভুলগুলো করছেন না তো? যদি করেন সাবধান হন এখনই নাহলে বাড়বে আপনার বিপদ
Advertisement

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget