এক্সপ্লোর

Crude Oil Crisis : হরমুজ প্রণালী বন্ধের আশঙ্কা, তেলের চিন্তায় ঘুম ছুটছে ভারতের ! কত ব্যারেল মজুদ আছে ?

Strait Of Hormuz : এই পরিস্থিতিতে ভারত কতদিন জ্বালানির জোগান দিতে পারবে, তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom

Strait Of Hormuz : মধ্যপ্রাচ্যে ইরান ও ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতা শুরু হয়েছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সমুদ্রপথ হরমুজ প্রণালী (Strait of Hormuz) বন্ধ হওয়ার আশঙ্কায় ঘুম উড়েছে তেল আমদানিকারক দেশগুলির। এই পরিস্থিতিতে ভারত কতদিন জ্বালানির জোগান দিতে পারবে, তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।

ভারতের হাতে কত দিনের তেল মজুত আছে ?
বর্তমানে ভারতের কাছে প্রায় ১০০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল (Crude Oil) মজুত রয়েছে। এনার্জি অ্যানালিটিক্স সংস্থা 'কেপলার' (Kpler)-এর রিপোর্ট অনুযায়ী:

এই মজুত দিয়ে ভারত তার প্রয়োজনীয় তেলের চাহিদা প্রায় ৪০ থেকে ৪৫ দিন মেটাতে পারবে।

এই তেলের একটি অংশ রয়েছে মাটির নীচের কৌশলগত ভাণ্ডারে (Strategic Petroleum Reserves), কিছু অংশ বড় বড় স্টোরেজ ট্যাঙ্কে এবং বাকিটা বর্তমানে জাহাজে করে ভারতের পথে রয়েছে।

হরমুজ প্রণালী কেন ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ ?
ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের প্রায় ৮৮% আমদানি করে। এর মধ্যে অর্ধেকের বেশি আসে মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে। এই বিপুল পরিমাণ তেল এবং কাতার থেকে আসা এলএনজি (LNG) মূলত হরমুজ প্রণালী দিয়েই ভারতে পৌঁছায়। এই পথ বন্ধ হলে সরাসরি সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি তেলের আকাশচুম্বী দাম বাড়ার আশঙ্কা রয়েছে।                 

বিকল্প পথ কী ভারতের সামনে ?
যদি মধ্যপ্রাচ্যের সরবরাহ সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, তবে ভারত নিম্নলিখিত পদক্ষেপগুলি নিতে পারে:
১. নতুন বাজার অনুসন্ধান: পশ্চিম আফ্রিকা, ল্যাটিন আমেরিকা ও আমেরিকা থেকে তেল আমদানি বাড়ানো।
২. রুশ তেলের ওপর নির্ভরতা: বর্তমান পরিস্থিতির মোকাবিলায় রাশিয়া থেকে তেলের আমদানি আরও বৃদ্ধি করা।
৩. কৌশলগত মজুত ব্যবহার: আপৎকালীন পরিস্থিতিতে মাটির নীচে জমানো তেলের ভাণ্ডার ব্যবহার করে অভ্যন্তরীণ চাহিদা মেটানো।

Indian Stock Market :  দোল উৎসবের ছুটির পর বুধবার ফের বড় ধস নামতে পারে ভারতের শেয়ার বাজারে। ইরান-ইজরায়েল যুদ্ধের মধ্যে বিনিয়োগকারীদের জন্য এখনও খুব একটা সুখবর নেই বললেই চলে। পশ্চিম এশিয়ায় ঘনীভূত হওয়া যুদ্ধের ছায়া সরাসরি আছড়ে পড়ছে ভারতের দালালাল স্ট্রিটে। গিফট নিফটি (Gift Nifty) এবং বিশ্ববাজারের গতিপ্রকৃতি ইঙ্গিত দিচ্ছে যে, বুধবার সকালে সেনসেক্স ও নিফটি এক বিশাল 'গ্যাপ-ডাউন' (Gap-down) বা বড় পতনের সাথে যাত্রা শুরু করতে পারে।

কেন এই অস্থিরতা ?
ইরান ও আমেরিকার মধ্যে ক্রমবর্ধমান সংঘাতই এই আতঙ্কের মূল কারণ। সোমবার থেকেই অপরিশোধিত তেলের (Crude Oil) দাম আকাশছোঁয়া। ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি ৮০ ডলার ছাড়িয়ে গেছে। ইরানের পক্ষ থেকে রিয়াদের মার্কিন দূতাবাসে হামলা এবং স্ট্রেইট অব হরমুজ (Strait of Hormuz) বন্ধ করে দেওয়ার হুমকির ফলে বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তার সংকট তৈরি হয়েছে।

Frequently Asked Questions

ভারতের হাতে কত দিনের তেল মজুত আছে?

ভারতের কাছে প্রায় ১০০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুত আছে, যা দিয়ে প্রায় ৪০ থেকে ৪৫ দিনের চাহিদা মেটানো সম্ভব।

হরমুজ প্রণালী ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ কেন?

ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের প্রায় ৮৮% আমদানি করে, যার অর্ধেকের বেশি হরমুজ প্রণালী দিয়ে আসে। এই পথ বন্ধ হলে সরবরাহ ব্যাহত হবে এবং দাম বাড়বে।

হরমুজ প্রণালী বন্ধ হলে ভারতের বিকল্প পথ কী?

বিকল্প হিসেবে ভারত নতুন বাজার (যেমন পশ্চিম আফ্রিকা, ল্যাটিন আমেরিকা) থেকে তেল আমদানি বাড়াতে পারে, রুশ তেলের ওপর নির্ভরতা বাড়াতে পারে এবং কৌশলগত মজুত ব্যবহার করতে পারে।

বর্তমানে শেয়ার বাজারে অস্থিরতার মূল কারণ কী?

ইরান ও ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং পশ্চিম এশিয়ায় যুদ্ধের ছায়া শেয়ার বাজারে অস্থিরতা তৈরি করছে। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধিও একটি বড় কারণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Global Oil Crisis: আগুন হবে তেলের দাম? ২০০ ডলারের গণ্ডি ছাড়িয়ে যাবে? বিপদ ঠেকানো যাবে কি, বাড়ছে উদ্বেগ
আগুন হবে তেলের দাম? ২০০ ডলারের গণ্ডি ছাড়িয়ে যাবে? বিপদ ঠেকানো যাবে কি, বাড়ছে উদ্বেগ
Reliance LPG Production: দেশের মানুষের প্রয়োজন মেটাতে তৈরি রিলায়েন্স, LPG প্রোডাকশন বাড়াচ্ছে তারা!
দেশের মানুষের প্রয়োজন মেটাতে তৈরি রিলায়েন্স, LPG প্রোডাকশন বাড়াচ্ছে তারা!
Gold Price Today: গতকাল ১১ হাজার বাড়ার পর, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
গতকাল ১১ হাজার বাড়ার পর, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
Aadhaar Card Address Update: আপনার আধার কার্ডে ঠিকানা ভুল আছে! ঠিক করবেন কীভাবে?
আপনার আধার কার্ডে ঠিকানা ভুল আছে! ঠিক করবেন কীভাবে?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Embed widget