এক্সপ্লোর

Woman Assaulted on the Way to Nainital: সোলো ট্রিপে ভয়ঙ্কর অভিজ্ঞতা তরুণীর, ধর্ষণের চেষ্টা ট্যাক্সি চালকের, একাকী ঘন জঙ্গলে কাটল রাত

Woman Assaulted on Solo Trip: দিল্লি নিবাসী ৩১ বছর বয়সি এক তরুণীর সঙ্গে এই ঘটনা ঘটেছে।

দেহরাদূণ: একা বেড়াতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা তরুণীর। একা পেয়ে ধর্ষণের চেষ্টা ট্যাক্সি চালকের। বাঁচতে শেষে গহীন জঙ্গলে আশ্রয় নিতে হল তরুণীকে। আহত অবস্থায় সারারাত জঙ্গলেই কাটল। একরকম মরতে মরতে বেঁচে ফিরলেন তিনি। (Woman Assaulted on Solo Trip)

দিল্লি নিবাসী ৩১ বছর বয়সি এক তরুণীর সঙ্গে এই ঘটনা ঘটেছে। ‘সোলে ট্রিপে’ দিল্লি থেকে উত্তরাখণ্ডের নৈনিতাল রওনা দিয়েছিলেন। সেখানেই ভয়ঙ্কর অভিজ্ঞতা হয় তাঁর। টাকার বিনিময়ে যে ট্যাক্সি ভাড়া করেছিলেন, সেই ট্যাক্সি চালকই তাঁকে ধর্ষণ করতে উদ্যত হয় বলে অভিযোগ। (Woman Assaulted on the Way to Nainital)

বৃহস্পতিবার দিল্লি থেকে দেহরাদূণ হয়ে কাঠগুদামে পৌঁছন ওই তরুণী। নৈনিতাল পৌঁছতে ভাড়া করেন ট্যাক্সি। জানা গিয়েছে, নৈনিতাল যাওয়ার পথে, রাত ১.৩০টা নাগাদ হঠাৎই রাস্তা বদল করে ওই ট্যাক্সি চালক। লেক সিটির কাছে পটওয়া ডাঙ্গর থেকে একটি শুনশান রাস্তা ধরে এগোতে শুরু করে। 

রাস্তা বদল নিয়ে গোড়াতেই আপত্তি তোলেন ওই তরুণী। অভিযোগ, এতে গাড়ি থামিয়ে গালিগালাজ শুরু করে ওই ট্যাক্সি চালক। শুরু হয় নির্যাতন। ফোন কেড়ে নেওয়া হয় হাত থেকে। এর পর ধর্ষণের চেষ্টা করে ওই ট্যাক্সি চালক। কোনও ভাবে গাড়ি থেকে নেমে দৌড়তে শুরু করেন ওই তরুণী। ওই ট্যাক্সি চালকের হাত থেকে বাঁচতে ঘন জঙ্গলে ঢুকে পড়েন। সেই অবস্থায় জঙ্গলেই রাত কাটাত বাধ্য হন তিনি। 

সকাল হতে পটওয়া ডাঙ্গর গ্রামে পৌঁছন ওই তরুণী। স্থানীয়দের কাছে সাহায্য় চাইলে, থানায় নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে অভিযোগ দায়ের করা হয়। ডাক্তারি পরীক্ষা হয় নির্যাতিতার। ভারতীয় ন্যায় সংহিতার আওতায় ধর্ষণ, ডাকাতি, অপহরণের মামলা দায়ের করে পুলিশ। এর পর খোঁজ শুরু হয় অভিযুক্ত ট্যাক্সি চালকের। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ট্যাক্সির নম্বর প্লেট বোঝা সম্ভব হয়। এর পর জিপিএস প্রযুক্তিকে কাজে লাগিয়ে ৩৯ বছর বয়সি দীপক সিংহ বরার নাগাল পায় পুলিশ পাইনস ভাওয়ালি রোড থেকে গ্রেফতার করা হয় তাকে। 

দীপকের কাছ থেকে নির্যাতিতার মোবাইল ফোনটি উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, হলদওয়ানির বাসিন্দা। তার গাড়িটিকেও আটক করা হয়েছে। নৈনিতালের পুলিশ সুপার মঞ্জুনাথ টিসি জানিয়েছেন, পর্যটকদের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাঁদের কাছে। এই ধরনের অপরাধে কড়া পদক্ষেপ করা হবে। ট্যাক্সি চালকদের সমস্ত নথিপত্র যাচাই করিয়ে নিতে নির্দেশ দিয়েছেন তিনি। নিয়ম না মানলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। ধৃত দীপক অন্য একজনের ট্যাক্সি চালাচ্ছিল বলে জানিয়েছেন তিনি। 

 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Howrah Train News: হাওড়া, শিয়ালদা থেকে বাতিল একাধিক ট্রেন, শনিবার দেরিতে ছাড়বে মালদা টাউন ইন্টারসিটিও!
হাওড়া, শিয়ালদা থেকে বাতিল একাধিক ট্রেন, শনিবার দেরিতে ছাড়বে মালদা টাউন ইন্টারসিটিও!
Vinod Kambli: আইপিএলের মাঝেই দুশ্চিন্তা, গুরুতর অসুস্থ কাম্বলি, যে কোনও মুহূর্তে হতে পারে ব্রেনস্ট্রোক!
আইপিএলের মাঝেই দুশ্চিন্তা, গুরুতর অসুস্থ কাম্বলি, যে কোনও মুহূর্তে হতে পারে ব্রেনস্ট্রোক!
Lok Sabha Expansion: বদলে যাবে দেশের রাজনৈতিক মানচিত্র? মহিলা সংরক্ষণের মোড়কে কি অন্য উদ্দেশ্য? ৩ বিল নিয়ে তাড়াহুড়োয় প্রশ্ন
বদলে যাবে দেশের রাজনৈতিক মানচিত্র? মহিলা সংরক্ষণের মোড়কে কি অন্য উদ্দেশ্য? ৩ বিল নিয়ে তাড়াহুড়োয় প্রশ্ন
Rubel Hossain: আইপিএলের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর বাংলাদেশের ক্রিকেটারের
আইপিএলের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর বাংলাদেশের ক্রিকেটারের
Advertisement

ভিডিও

Chess Competetion | দাবায় আন্তর্জাতিক খেতাব বেহালার মেয়ে, সম্বর্ধনা জানাল সারা বাংলা দাবা সংস্থা | ABP Ananda LIVE
West Bengal Assembly Election 2026: বাজছে ভোটের বাদ্যি, নির্বাচনের আগে জনতার মনের কথা শুনে গান ধরলেন সপ্তর্ষি মৌলিক
Poila Boishakh 2026: কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ - নববর্ষে পুজো দেওয়ার লম্বা লাইন
ABP Ananda Creators Confluence | দর্শকদের সঙ্গে কনটেন্ট ক্রিয়েটরদের সম্পর্ক কেমন?
ABP Ananda Creators Confluence | আজকের দ্রুতগতির জীবনে  মানুষ কি সংক্ষিপ্ত কনটেন্টকেই বেশি গুরুত্ব দিচ্ছেন?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Train News: হাওড়া, শিয়ালদা থেকে বাতিল একাধিক ট্রেন, শনিবার দেরিতে ছাড়বে মালদা টাউন ইন্টারসিটিও!
হাওড়া, শিয়ালদা থেকে বাতিল একাধিক ট্রেন, শনিবার দেরিতে ছাড়বে মালদা টাউন ইন্টারসিটিও!
Vinod Kambli: আইপিএলের মাঝেই দুশ্চিন্তা, গুরুতর অসুস্থ কাম্বলি, যে কোনও মুহূর্তে হতে পারে ব্রেনস্ট্রোক!
আইপিএলের মাঝেই দুশ্চিন্তা, গুরুতর অসুস্থ কাম্বলি, যে কোনও মুহূর্তে হতে পারে ব্রেনস্ট্রোক!
Lok Sabha Expansion: বদলে যাবে দেশের রাজনৈতিক মানচিত্র? মহিলা সংরক্ষণের মোড়কে কি অন্য উদ্দেশ্য? ৩ বিল নিয়ে তাড়াহুড়োয় প্রশ্ন
বদলে যাবে দেশের রাজনৈতিক মানচিত্র? মহিলা সংরক্ষণের মোড়কে কি অন্য উদ্দেশ্য? ৩ বিল নিয়ে তাড়াহুড়োয় প্রশ্ন
Rubel Hossain: আইপিএলের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর বাংলাদেশের ক্রিকেটারের
আইপিএলের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর বাংলাদেশের ক্রিকেটারের
Thursday Astrology : চিরকাল মনে থাকবে এমন দিন কাল, আর্থিক লাভের পাশাপাশি সম্মানও বাড়বে এই রাশির; বড় সাফল্য
চিরকাল মনে থাকবে এমন দিন কাল, আর্থিক লাভের পাশাপাশি সম্মানও বাড়বে এই রাশির; বড় সাফল্য
Suvendu Adhikari: 'মুখ্যমন্ত্রী DA-র দাবিকে বলেছেন বেশি ঘেউ ঘেউ করবেন না': শুভেন্দু অধিকারী
'মুখ্যমন্ত্রী DA-র দাবিকে বলেছেন বেশি ঘেউ ঘেউ করবেন না': শুভেন্দু অধিকারী
KKR: টানা ম্যাচ হেরে চরম সিদ্ধান্ত নিতে চলেছে শাহরুখের দল? বড় ইঙ্গিত দিলেন অধিনায়ক রাহানে
টানা ম্যাচ হেরে চরম সিদ্ধান্ত নিতে চলেছে শাহরুখের দল? বড় ইঙ্গিত দিলেন অধিনায়ক রাহানে
Poila Boisakh: আজ বাঙালির সাধের 'পয়লা বৈশাখ', পেটপুজো-হালখাতায় জমজমাট উদযাপন
আজ বাঙালির সাধের 'পয়লা বৈশাখ', পেটপুজো-হালখাতায় জমজমাট উদযাপন
Embed widget