এক্সপ্লোর

Abhishek Banerjee: কলকাতায় ফিরেই হাসপাতালে গিয়েছিলেন অভিষেক, বেরোলেন তারপর, সঙ্গে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Trinamool: কলকাতায় ফিরেই হাসপাতালে অভিষেক। সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিম। হাসপাতাল সূত্রে খবর, উদ্বেগজনক কিছু হয়নি। ফলে রাত ৮ টার দিকে ছেড়ে দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

কলকাতা: সোনারপুরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে প্রবল জনরোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় । আর তারপর কলকাতায় ফিরেই এক বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । আর তাঁকে দেখতে সেখানে পৌঁছে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।               

আরও পড়ুন: সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধুন্ধুমার, বিক্ষোভ; ছোড়া হল ডিম

কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে এই বেসরকারি হাসপাতালে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ও প্রাক্তন মন্ত্রী ফিরহার হাকিম । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা হবে এই হাসপাতলেই, জানা গিয়েছে এমনই । আজ সোনারপুরে এক মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । আর যাওয়ার পথে তাঁকে ডিম, ইট ছোঁড়া হয় । ওই কর্মীর বাড়িতে বেশ কিছুক্ষণ আটকে ছিলেন অভিষেক । তারপর তাঁকে সেখান থেকে বের করে নিয়ে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ।               

অবশেষে রাত ৮ টা নাগাদ ওই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক পরীক্ষা নিরীক্ষর পর উদ্বেগজনক কিছু পাননি চিকিৎসকরা । তাই তাঁকে ছেড়ে দেওয়া হয় । যদিও এই প্রসঙ্গে অভিযোগও করেছেন তৃণমূল সুপ্রিমও মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "আমরা এখান থেকে শিফট করছি । এখানে ট্রিটমেন্ট হচ্ছে না ।" জানা গিয়েছে, সোনারপুর থেকে পুলিশি প্রহরায় যখন বেরিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আসেন ফিরহাদ হাকিম । আর তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন তাঁরা । পৌঁছে যান বাইপাসের ধারের এই বেসরকারি হাসপাতালে ।

আরও পড়ুন: "অভয়ার বাড়িতে কতবার গিয়েছেন?" দরজার বাইরে অভিষেকের অপেক্ষায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় মহিলারা

২০২৬ সালের নির্বাচনের ফল প্রকাশের প্রায় ২৬ দিন পর এই প্রথম কোনও কর্মসূচি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় । সোনারপুরের পর তাঁর কর্মসূচি ছিল বেলেঘাটাতেও । যদিও হঠাৎই সেই কর্মসূচি বদলে আগেই কুণাল ঘোষের বাড়িতে ঘুরে আসেন অভিষেক । তারপর বাড়ি ফিরে সিআইডির নোটিশ নেন তিনি । তারপর তিনি যান সোনারপুর ।               

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Update : একা অভিষেকে আর আস্থা নেই, ডানা ছাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়
একা অভিষেকে আর আস্থা নেই, ডানা ছাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Saokat Molla : গ্রেফতার তৃণমূলের প্রাক্তন বিধায়ক সওকত মোল্লা, ঠিক কী কী অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে ?
গ্রেফতার তৃণমূলের প্রাক্তন বিধায়ক সওকত মোল্লা, ঠিক কী কী অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে ?
SSC Scam: চাকরি কেড়ে নিয়েছেন, লাথি মেরেছেন ; প্রাক্তন শাসকদলকে তীব্র নিশানা চাকরিহারা যোগ্য শিক্ষক অমিতরঞ্জনের, চাকরি ফিরিয়ে দিন, আর্জি নতুন সরকারের কাছে
চাকরি কেড়ে নিয়েছেন, লাথি মেরেছেন ; প্রাক্তন শাসকদলকে তীব্র নিশানা চাকরিহারা যোগ্য শিক্ষক অমিতরঞ্জনের, চাকরি ফিরিয়ে দিন, আর্জি নতুন সরকারের কাছে
Abhishek Banerjee : অভিষেকে আস্থা নেই মমতার ! অভিষেকের সঙ্গে যুগ্ম সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন দোলা ও ডেরেক
অভিষেকে আস্থা নেই মমতার ! অভিষেকের সঙ্গে যুগ্ম সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন দোলা ও ডেরেক
Advertisement

ভিডিও

Sunun Mukhyamantri: আমার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে BSF-কে জমি দিয়েছে: শঙ্কর ঘোষ
Sunun Mukhyamantri:
Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ
Sunun Mukhyamantri: 'আমরা যদি মেয়ে না হতাম কবেই হয়তো খুন হয়ে যেতাম', বললেন টুম্পা কয়াল
Sunun Mukhyamantri:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget