এক্সপ্লোর

Abhishek Banerjee Sebaashray : 'মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলাম, পকেটে ফোন-পেন, কোমরে বেল্ট সবই আছে, আর এমপি সাহেবের সঙ্গে দেখা করতে গেলে...'

Sebaashray Controversy: যুবকের অভিযোগ, 'এমপি সাহেবের সঙ্গে দেখা করতে গেলে কোমর থেকে বেল্ট খুলিয়ে নেওয়া হতো, পকেট থেকে পেন, ফোন নিয়ে নেওয়া হতো।'

কলকাতা : 'সেবাশ্রয়ে' ভুল চিকিৎসার কারণে পা বাদ যাওয়ার অভিযোগ। মহেশতলার বাসিন্দা সেই ভুক্তভোগী মালতী বিশ্বাসের ছেলের সঙ্গে দেখা করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তদন্ত করে বিচার দেওয়া হবে। আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী। অন্যদিকে 'সেবাশ্রয়'-এ দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় এজেন্সির তদন্তের দাবি করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। 

'সবচেয়ে বড় কথা, আজকে আমি আপ্লুত এবং আনন্দিত যে, একজন পূর্ণমন্ত্রীর কাছে যখন দেখা করতে গেলাম আমার পকেটে ফোন, পকেটে পেন, বেল্ট সবই আছে। কিন্তু এমপি সাহেবের সঙ্গে দেখা করতে গেলে কোমর থেকে বেল্ট খুলিয়ে নেওয়া হতো, পকেট থেকে পেন, ফোন নিয়ে নেওয়া হতো। এমপি সাহেবের কাছে কখনই সাধারণভাবে যাওয়া যেত না। কিন্তু আজকে একজন পূর্ণমন্ত্রী ডক্টর শারদ্বত মুখোপাধ্যায় এত সুন্দর ব্যবহার করলেন, তাঁর সিস্টেম এত সুন্দর, তিনি আশ্বাস দিলেন। সর্বপ্রথম বললেন, আপনারও মা, আমারও মা। যে সরকারই থাকুক না কেন, আমি ক্ষমাপ্রার্থী যে মায়ের এত বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। টেবিলে বসে প্রথম এই কথাটাই বললেন।তারপর সমস্ত নথি নিলেন। আশ্বাস দিয়ে বললেন আজ থেকে নতুন করে তদন্ত হবে। বললেন আমরা আপনাদের পাশে রয়েছি।' 

'নাচ-গান নয়, শহিদ তর্পণ হবে', 'ঋতব্রত-তৃণমূল'- এর ২১ জুলাই পালন নিয়ে দাবি ফিরহাদ হাকিমের 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের 'সেবাশ্রয়ে' ভুল চিকিৎসার কারণে মহেশতলার বাসিন্দা মালতী বিশ্বাসের একটি পা বাদ দিতে হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যে দায়ের হয়েছে FIR. সোমবার স্বাস্থ্যভবনে গিয়ে সরাসরি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ভুক্তভোগী মহিলার ছেলে। তাঁর কাছ থেকে চিকিৎসা সংক্রান্ত সমস্ত কাগজপত্র নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। শুধু মালতী বিশ্বাস নন... 'সেবাশ্রয়ে' ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন আরও অনেকে। যে সব অভিযোগের ভিত্তিতে 'সেবাশ্রয়' নিয়ে একটা তদন্ত কমিটিও তৈরি করেছে স্বাস্থ্য দফতর। অন্যদিকে 'সেবাশ্রয়' নিয়ে নানা অভিযোগ তুলে, কেন্দ্রীয় এজেন্সির তদন্তের দাবি তুলেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। তাঁর দাবি, 'সেবাশ্রয় প্রকল্পের যে ব্যাপক দুর্নীতি। আমার ব্যক্তিগত মতামত, এটার তদন্তের জন্য ED এবং CBI-কে তদন্তভার দেওয়া হোক। এই 'সেবাশ্রয়' প্রকল্পের জন্য সরকারি অর্থের উৎস এবং আর্থিক দুর্নীতি, এটা ব্যাপক পরিমাণে হয়েছে। সেগুলো একমাত্র CBI এবং ED অফিসাররাই পারবেন।' মালতী বিশ্বাসের পরিবারের দায়ের করা FIR-এর ভিত্তিতে কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে রবীন্দ্রনগর থানায়। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Advertisement

ভিডিও

Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget