এক্সপ্লোর

Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের বিজ্ঞপ্তি প্রকাশ, ৩০০০ টাকা পেতে কী কী নিয়ম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। কিন্তু সেই বিজ্ঞপ্তিতে এটাও জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের সব মহিলা কিন্তু এই টাকা পাবে না।

কলকাতা: অবশেষে সব জল্পনার অবসান । পশ্চিমবঙ্গ সরকারের তরফে জারি করা হল অন্নপূর্ণা ভাণ্ডারের বিজ্ঞপ্তি । সরকারের তরফে জানানো হয়েছে 'অন্নপূর্ণা যোজনা' নামের এই প্রকল্পের মাধ্যমের মধ্যে রাজ্যে বসবাসকারী মহিলাদের ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়ন করতে চায় সরকার । আর এই জন্য প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে রাজ্য সরকারের তরফে । কিন্তু সেই বিজ্ঞপ্তিতে এটাও জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের সব মহিলা কিন্তু এই টাকা পাবে না ।

আরও পড়ুন: ১ জুন থেকেই অন্নপূর্ণা যোজনা, কীভাবে করবেন আবেদেন? বিজ্ঞপ্তি প্রকাশ সরকারের

কারা আবেদন করতে পারবে না অন্নপূর্ণ যোজনায়?

রাজ্যের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সব মহিলার বয়স ২৫ বছরের কম বা ৬০ বছরের বেশি, তাঁরা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন না ।

যাঁরা কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোনও স্থায়ী চাকরি করেন, নিয়মিত বেতন বা পেনশন পান বা কোনও স্ট্যাটুয়েটরি বডি, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পৌর সংস্থা, কোনও স্থানীয় সরকারি সংস্থা অথবা রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বা অশিক্ষক কর্মী হিসাবে কাজ করেন তাঁরা কোনও ভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন না বলেই জানা গিয়েছে বিজ্ঞপ্তিতে । 

এ ছাড়াও আবেদনকারী যদি আয়কর প্রদানকারী ব্যক্তি হন, তাহলেও তিনি কোনও ভাবেই অন্নপূর্ণা যোজনার অর্থ পাবেন না ।

আরও পড়ুন: 'ভয়ের বাতাবরণ তৈরি করে কম দামে জমি কেনা হত', সোনা পাপ্পুকে নিয়ে চাঞ্চল্যকর দাবি ED-র

জানা গিয়েছে, আগামী ১ জুন থেকে অন্নপূর্ণা যোজনা পোর্টালে অনলাইন আবেদন ব্যবস্থা চালু করা হবে । এ ছাড়াও মাসিক ৩ হাজার টাকা আর্থিক সহায়তা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা DBT -এর মাধ্যমে প্রাপকের আধার - সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা করা হবে ।

জানা গিয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডারে যাঁরা আবেদন করবেন, সেই সব আবেদনগুলো যথাযথ ভাবে তদন্ত করে দেখা হবে । সরকারি আধিকারিকরা এই তদন্ত করবেন । আর তারপরই প্রাপকরা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন । গ্রামীণ এলাকায় সমষ্টি উন্নয়ন আধিকারিক বা BDO এবং শহরাঞ্চলে মহকুমা শাসক বো SDO যোগ্য আবেদনকারীদের তালিকা অনলাইনে জেলা শাসকের কাছে অনুমোদনের জন্য সুপারিশ করবেন ।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : আজ বিধানসভায় সর্বদলীয় বৈঠক, যাবে কালীঘাট তৃণমূল? কী হবে বিদ্রোহী ঋতব্রতদের ভূমিকা?
আজ বিধানসভায় সর্বদলীয় বৈঠক, যাবে কালীঘাট তৃণমূল? কী হবে বিদ্রোহী ঋতব্রতদের ভূমিকা?
Rain Update : বাজছে বিপদ ঘণ্টা! অর্ধেকের বেশি জেলায় বৃষ্টির হাহাকার, ২০ বছরে ঘটেনি, ঘটবে এমন কিছু?
বাজছে বিপদ ঘণ্টা! অর্ধেকের বেশি জেলায় বৃষ্টির হাহাকার, ২০ বছরে ঘটেনি, ঘটবে এমন কিছু?
TMC Leader Arrest: গ্রেফতার মেদিনীপুরের তৃণমূল কাউন্সিলর সুসময় মুখোপাধ্যায়
গ্রেফতার মেদিনীপুরের তৃণমূল কাউন্সিলর সুসময় মুখোপাধ্যায়
North 24 Pargana: হুমকি ও তোলাবাজির ঘটনায় গ্রেফতার খড়দহ থেকে গ্রেফতার তৃণমূল নেতা
হুমকি ও তোলাবাজির ঘটনায় গ্রেফতার খড়দহ থেকে গ্রেফতার তৃণমূল নেতা
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৫.৬.২৬): '৭ ডিসেম্বরের মধ্যেই নতুন পুরবোর্ড', ঘোষণা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৫.৬.২৬): পরপর জেরার মুখে অভিষেক।মমতার সামনেই বাগযুদ্ধ কুণাল-অভিষেকের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ ( ১২.০৬.২৬): 'CPM-র গুলি নয়, TMC-র তালা নয়', টাটাদের ফেরানোর বার্তা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ ( ১২.০৬.২৬): জোড়া মামলায় CIDস্ক্যানারে অভিষেক,মমতার বিরুদ্ধে FIR
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Argentina Football Team: ধেয়ে আসছে টর্নেডো, বদলে গেল মেসিদের প্র্যাক্টিসের সূচি, চোট নিয়েও উদ্বেগে আর্জেন্তিনা
ধেয়ে আসছে টর্নেডো, বদলে গেল মেসিদের প্র্যাক্টিসের সূচি, চোট নিয়েও উদ্বেগে আর্জেন্তিনা
BAN vs AUS: সিরিজের সেরা ব্যাটার হয়ে পাওয়া বাইক লিটনকে উপহার দিলেন কুপার কনোলি! প্রকাশ্যে আসল ঘটনা
সিরিজের সেরা ব্যাটার হয়ে পাওয়া বাইক লিটনকে উপহার দিলেন কুপার কনোলি! প্রকাশ্যে আসল ঘটনা
Janakalyan Shibir: জনকল্যাণ কর্মসূচীতে গেলে কীভাবে হচ্ছে রেজিস্ট্রেশন? কতক্ষণ চলবে এই শিবির?
জনকল্যাণ কর্মসূচীতে গেলে কীভাবে হচ্ছে রেজিস্ট্রেশন? কতক্ষণ চলবে এই শিবির?
RG Kar Case: “জেলে যেতেই হবে”, RG কর কাণ্ডে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভয়ার মা, যার নাম নিলেন এবার, “...তিনি আমার মেয়ের দেহটা দ্রুত দাহ করায় প্রাইজ পেয়েছিলেন”
“জেলে যেতেই হবে”, RG কর কাণ্ডে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভয়ার মা, যার নাম নিলেন এবার, “...তিনি আমার মেয়ের দেহটা দ্রুত দাহ করায় প্রাইজ পেয়েছিলেন”
Suvendu Adhikari: 'বুধবার সকালে গঙ্গার পাড় পরিষ্কার করব', কলকাতা পুরসভার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দুর
'বুধবার সকালে গঙ্গার পাড় পরিষ্কার করব', কলকাতা পুরসভার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দুর
Suvendu Adhikari: 'কর্মসংস্থানের সুযোগ রাজ্যবাসীকে দেওয়া হবে', শিল্পায়ন-চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
'কর্মসংস্থানের সুযোগ রাজ্যবাসীকে দেওয়া হবে', শিল্পায়ন-চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
TMC News: রাস্তায় গড়াগড়ি খেয়েও নিস্তার নেই! 'ডিমের ভয়ে' শেষে কাটমানির টাকা ফেরত দিলেন তৃণমূলের বুথ সভাপতি
রাস্তায় গড়াগড়ি খেয়েও নিস্তার নেই! 'ডিমের ভয়ে' শেষে কাটমানির টাকা ফেরত দিলেন তৃণমূলের বুথ সভাপতি
Bankura: তোলাবাজি সহ একাধিক অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
তোলাবাজি সহ একাধিক অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
Embed widget