Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Yojana : 'এবারে অনেকে টাকা পাবেন, জেলা ধরে ধরে টাকা ট্রান্সফার হবে।' অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর।

কলকাতা: জুলাই মাসে ঢুকেছিল অন্নপূর্ণার টাকা। তারপর অগাস্ট মাসে আর ঢোকেনি। এই নিয়ে চরম বিভ্রান্তি দেখা দেয় মানুষের মধ্যে। এই সামাজিক প্রকল্প নিয়ে নানারকম বিভ্রান্তি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়ও। কিন্তু বুধবার সব জল্পনার অবসান ঘটিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়ে দিলেন বাংলার মা-বোনেরা প্রতিমাসের কোন দিনে এবং এই মাসের কোন তারিখে ঢুকবে এই টাকা।
টাকা ঢোকার তারিখ ঘোষণার পাশাপাশি এদিনের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী এই যোজনার টাকা পাওয়া নিয়ে একটি কড়া বার্তা দেন। তিনি সাফ জানিয়ে দেন যে, সরকারি টাকা কোনওভাবেই যেন নয়-ছয় না হয়, সেই বিষয়েও নজর রাখছে সরকার। শুধুমাত্র যারা যোগ্য, তাদের চিহ্নিত করে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে। তিনি বলেন, ''অনেকে যেমন অন্নপূর্ণা যোজনা না পাওয়ার অভিযোগ জানিয়েছেন, তেমন যারা যোগ্য নন, তারাও অন্নপূর্ণার টাকা পাচ্ছেন, এই অভিযোগও জানিয়েছেন অনেকে। তাই সরকার ভেরিফিকেশন করছে।'' তিনি আরও জানান যে, ''আবেদনের ঝাড়ই বাছাইয়ের কাজ চলছে। তা এখন অন্তিম পর্যায়ে। আমরা বলে দেব, কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য আর কারা অযোগ্য।''
এই মাসে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক থেকে স্পষ্ট বলেন যে, "অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে এই মাসের ১৭ তারিখে। টাকা যে ১৭ তারিখ পাবেন তা আগে থেকেই ঘোষণা করা হয়েছিল। আবেদনের ঝাড়ই বাছাইয়ের কাজ চলছে। তা এখন অন্তিম পর্যায়ে। আমরা বলে দেব, কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য আর কারা অযোগ্য। মাননীয় মন্ত্রী মালতী রাভা রায় এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে কথা বলে জানিয়ে দেব।"
প্রতি মাসের কোন তারিখে পাবেন টাকা ?
এদিনের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, অগাস্ট মাসের ১৭ তারিখ টাকা ঢোকার পাশাপাশি যোগ্য প্রাপকরা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে এই যোজনার টাকা পেয়ে যাবেন অ্যাকাউন্টে। তিনি বলেন, '১৭ তারিখ থেকে যোগ্যরা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন',
'আমাদের সংকল্পপত্রেই আছে, যোগ্য দিদি, বোন, মায়েরা টাকা পাবেন।' 'এবারে অনেকে টাকা পাবেন, জেলা ধরে ধরে টাকা ট্রান্সফার হবে।' 'প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা মিলবে অন্নপূর্ণা যোজনার।'
Before You Go
DumDum News : এখন এটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে সবকিছুতে বিজেপির নাম এনে দেওয়া:দমদমের বিজেপি বিধায়ক






















