Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে FIR, ইট নিয়ে টাকা না দেওয়ার অভিযোগ
Anubrata Mondal: তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে FIR রুজু করল পুলিশ। শান্তিনিকেতন থানায় তিনি ও তাঁর সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে ৮টি ধারায় মামলা রুজু করা হয়েছে।

পার্থপ্রতিম ঘোষ, বীরভূম : তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে FIR রুজু করল পুলিশ। শান্তিনিকেতন থানায় তিনি ও তাঁর সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে ৮টি ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযোগ, ২০২১ সালে ভোটের পর অনুব্রতর লোকজন বোলপুরে পার্টি অফিস তৈরি করতে প্রায় ৩০ লক্ষ টাকার ইট নেন। কিন্তু ইট নেওয়ার পর টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ। এখানেই শেষ নয়, টাকা চাইলে ইট ভাটার মালিককে ভয় দেখানোর অভিযোগ উঠেছে অনুব্রতর বিরুদ্ধে। ইটভাটার মালিকের অভিযোগের পরই অনুব্রত সহ তাঁর সঙ্গীদের বিরুদ্ধে FIR রুজু করল পুলিশ। চুরি ও তোলাবাজি সহ একাধিক জামিন অযোগ্য় ধারায় মামলা রয়েছে।
কালীগঞ্জে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৪, আহত ২
অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। অভিযোগ, ২০২১ সালেও অভিযোগ জানাতে গিয়েছিলেন অভিযোগকারী। তবে সেই সময় তাঁর অভিযোগ নেওয়া হয়নি। সম্প্রতি তিনি ফের অভিযোগ দায়ের করেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। ইটভাটার মালিকের অভিযোগ, ২০২১ সালের ভোটের পর তাঁর ইটভাটায় গিয়ে জোর করে ইট নিয়ে নেওয়া হয়। পরবর্তীতে টাকা চাইতে গেলে টাকা দেওয়া হয়নি, উল্টে ভয় দেখানো হয়। বীরভূমের তৃণমূল নেতা এবং তাঁর সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় প্রথমে অভিযোগ দায়ের হয়। এরপর অভিযোগ খতিয়ে দেখে এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
আটক তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিন, বাড়ি থেকে বের করে নিয়ে গেল পুলিশ
শুভেন্দুবিকাশ মণ্ডল, অভিযোগকারী ইটভাটার মালিক বলছেন, কঙ্কালী এলাকায় তাঁর একটি ইটভাটা ছিল। মালিকের অভিযোগ, বিভিন্ন সময়ে তাঁর কাছে তোলার দাবি করতেন অনুব্রত এবং তাঁর সাঙ্গপাঙ্গরা। তিনি তোলা না দেওয়ায় চলত ভয় দেখানো। এছাড়াও এলাকার সব ট্রাক্টর মালিকদের ভয় দেখিয়ে প্রায় ১০০ ট্রাক্টর নিয়ে গিয়ে ওই ইটভাটা থেকে ইট তুলে আনা হয়। এলাকার সকলেই অনুব্রত এবং তাঁর সাঙ্গপাঙ্গদের অত্যাচারে অতিষ্ঠ, বীতশ্রদ্ধ বলেও দাবি করেন ওই ইটভাটার মালিক। বন্দুক দেখিয়ে, বোমাবাজি করে ভয় দেখানো চলত। দেওয়া হতো হুমকিও। ইটভাটার কর্মীদের পাশাপাশি কার্যত প্রাণ হাতে করে পালাতে হয়েছিল বলেও জানিয়েছেন ওই ইটভাটার মালিক।






















