Asansol News: ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের পরিত্যক্ত আবাসনের ঘরে একগাদা বস্তা, পুলিশ এসে খুলতেই মিলল...
West Bengal News: ইসিএল- এর পরিত্যক্ত আবাসন থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ কম্বল, ত্রিপল, শাড়ি ও শিশুদের স্কুলের পোশাক।

কৌশিক গাঁতাইত, আসানসোল : আসানসোল পুরসভার ১০২ নম্বর ওয়ার্ডের পইডি এলাকায় ইসিএল- এর পরিত্যক্ত আবাসন থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ কম্বল, ত্রিপল, শাড়ি ও শিশুদের স্কুলের পোশাক। স্বভাবতই এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পরিত্যক্ত আবাসনের একটি ঘরের জানালা দিয়ে বাইরে থেকে স্থানীয় বাসিন্দাদের একাংশ কয়েকটি বস্তা দেখতে পায়। খবর জানাজানি হতেই ছুটে আসেন স্থানীয় বিজেপি নেতা এবং কর্মীরা। তাঁরাই ইসিএল কর্তৃপক্ষ এবং নিয়ামতপুর ফাঁড়ির পুলিশকে খবর দেয়। এরপর পরিত্যক্ত আবাসনের তালা ভেঙে ঘরে ঢুকে ওইসব সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ। বিজেপির অভিযোগ তৃণমূলের কাউন্সিলরই গরীব মানুষদের জন্য দেওয়া সরকারি সামগ্রী আত্মসাৎ করে ওই ঘরটিতে লুকিয়ে রেখেছিলেন। এই বিষয়ে কাউন্সিলর সৌরভ মাজিকে ফোন করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেছেন।
'মেয়র পদ ছাড়তে ফিরহাদকে সম্মতি মমতার', দাবি কুণাল ঘোষের, আর কী বলছেন বেলেঘাটার বিধায়ক
বিগত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে উদ্ধার হয়েছে প্রচুর ত্রাণ সামগ্রী। বেশিরভাগ ক্ষেত্রেই তৃণমূল নেতা, কাউন্সিলর, ব্লক সভাপতি, পঞ্চায়েত সদস্য, প্রাক্তন বিধায়কদের বাড়ি, অফিস থেকে উদ্ধার হয়েছে ত্রিপল এবং ত্রাণের অন্যান্য সামগ্রী। যে পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে তার পর একটাই প্রশ্ন উঠছে, এতদিন কীভাবে এত পরিমাণ ত্রাণ সামগ্রী লুকিয়ে রাখা হয়েছিল? কেউ টের পেল না?
তৃণমূল নেত্রীর আত্মীয়ের বাড়িতে সরকারি ত্রাণ সামগ্রীর পাহাড় ! সঙ্গে বাড়িতে মজুত তাজা কার্তুজ আর এয়ারপিস্তল !
এই ছবি ধরা পড়েছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির জালাবেড়িয়া এলাকায়। তৃণমূল পরিচালিত কুলতলি পঞ্চায়েত সমিতির সভানেত্রী রূপা সর্দার। তাঁর খুড় শ্বশুর কার্তিক সর্দারের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল এই সরকারি ত্রাণ সরঞ্জাম। দুর্গতদের জন্য বরাদ্দ ত্রিপল, বাসনপত্র, স্টোভ, বালতি, কী নেই! এই সবই মজুত করা ছিল তৃণমূলকর্মী হিসেবে পরিচিত কার্তিক সর্দারের বাড়িতে। তাঁর বাড়ি থেকে ৯ রাউন্ড কার্তুজ ও একটি এয়ারগানও উদ্ধার করেছে পুলিশ। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভানেত্রী, তাঁর স্বামী এবং ত্রাণ আত্মসাতে অভিযুক্ত আত্মীয়, সকলেই পলাতক।
তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন কলকাতা পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলর
কলকাতার ১০৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর ওরফে রানা ঠাকুরকে গ্রেফতার করল গড়ফা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গত ১ জুন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন এক প্রোমোটার। লক্ষ লক্ষ টাকা তোলা চেয়ে তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। মঙ্গলবার মধ্যরাতে ১২টা ৫ নাগাদ তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে আজ আলিপুর আদালতে তোলা হবে।






















