এক্সপ্লোর

Ayushman Bharat : রেশন কার্ডে এই ক্যাটাগরি থাকলেই মিলবে আয়ুষ্মানের ৫ লাখ, আপনার আছে তো ? দেখে নিন এখনই

পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল আয়ুষ্মান ভারত। সাধারণ ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষরাই এই সুবিধা পাবেন। আপনি যদি আপনার রেশন কার্ডের এই ক্যাটাগরির হন, তবে সরাসরি সুবিধা পাবেন আয়ুষ্মান প্রকল্পে।

কলকাতা : সরকার পরিবর্তন হতেই পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল আয়ুষ্মান ভারত। গত সোমবার দিল্লিতে বিজ্ঞানভবনে সরকারি ভাবে পশ্চিমবঙ্গে চালু হলো আয়ুষ্মান ভারত-পিএমজেএওয়াই (PMJAY) প্রকল্প। তৃণমূল সরকারের আমলে যে ফাইল দীর্ঘদিন ধুলোয় চাপা পড়ে ছিল, আজ তা আমজনতার জন্য বাস্তবায়িত হয়ে গেল। মুখ্যমন্ত্রী এই প্রতিশ্রুতি পূরণ করায় খুশির হাওয়া বইছে রাজ্যে। কিন্তু প্রশ্ন, এই প্রকল্পের সুবিধা কারা পাবেন? মনে রাখবেন এই প্রকল্প সবার জন্য নয়। সাধারণ ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষরাই এই সুবিধা পাবেন। 

আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গে প্রায় দেড় কোটি পরিবার সরাসরি এই প্রকল্পের সুবিধা পাবেন। প্রকল্প রূপায়ণের জন্য প্রাথমিক খাতে ৯৭৬ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে, আপনি যদি আপনার রেশন কার্ডের এই ক্যাটাগরির হন, তবে সরাসরি সুবিধা পাবেন আয়ুষ্মান প্রকল্পে। 

রেশন কার্ডের কোন ক্যাটাগরিতে পাবেন সুবিধা ?                

রাজ্য সরকার নির্দেশ অনুযায়ী আপনি যদি অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY), বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHH) এবং অগ্রাধিকার প্রাপ্ত (PHH) ডিজিটাল রেশন কার্ড-এর অধীনে থেকে থাকেন, তবে আয়ুষ্মান প্রকল্প আপনার জন্য। তবে, সমস্ত নথি খতিয়ে দেখার পর, আপনার প্রকৃত পরিচিতি ক্রস-চেক বা যাচাই করার পরই আপনার নাম কেন্দ্রের এই বীমা তালিকায় অন্তর্ভুক্ত করবেন সংশ্লিষ্ট আধিকারিকরা।            

কোন কোন হাসপাতালে এই সুবিধা পাবেন ?          

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব জানান, 'স্বাস্থ্য সাথীর ব্যবস্থা শুধু রাজ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে বহু বেসরকারি হাসপাতালে কিন্তু সেই সুবিধাও পাওয়া যায় না। রাজ্যের বাইরে তো পাওয়াই যায় না। সেখানে আয়ুষ্মান ভারতের এই কার্ডে অ্যাপোলোর মতো হাসপাতাল থেকে টাটা ক্যান্সার রিসার্চ সেন্টার, দিল্লির হাসপাতাল, সিএমসি ভেলোর, চেন্নাইয়ের হাসপাতালে, হায়দরাবাদের শঙ্কর নেত্রালয় থেকে গ্যাস্ট্রলজির হাসপাতালে সুবিধা পাওয়া যাবে। কারণ, পশ্চিমবঙ্গ থেকে বহু রোগী সেখানে যায়।' 

কোন কোন রোগের চিকিৎসা হবে ?          

এই প্রকল্পের আওতায় একাধিক রোগের চিকিৎসা করা যাবে। হার্টের অপারেশন, কিডনির চিকিৎসা , ক্যানসারের চিকিৎসা করা যাবে। পাশাপাশি, নিউরোসার্জারি , মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবা, বিভিন্ন জরুরি অস্ত্রোপচার, ডায়াগনস্টিক টেস্ট ও হাসপাতালে ভর্তি সংক্রান্ত খরচ বহন করা যাবে।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kolkata Road Accident : নিউটাউনে বড় দুর্ঘটনা ! গার্ডরেলে সজোরে ধাক্কা যাত্রীবাহী বাসের, রক্তারক্তি
নিউটাউনে বড় দুর্ঘটনা ! গার্ডরেলে সজোরে ধাক্কা যাত্রীবাহী বাসের, রক্তারক্তি
West Bengal News Live: শহরে ফের টাকার পাহাড়, নিউটাউনের ফ্ল্যাটে উদ্ধার ২ কোটির বেশি
শহরে ফের টাকার পাহাড়, নিউটাউনের ফ্ল্যাটে উদ্ধার ২ কোটির বেশি
Newtown Bus Accident: নিউটাউনে গার্ডওয়ালে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, গুরুতর আহত ৩
নিউটাউনে গার্ডওয়ালে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, গুরুতর আহত ৩
Kolkata Money Recovery: শহরে ফের টাকার পাহাড়, উদ্ধার ২ কোটির বেশি টাকা, হাওয়ালার কারবার, দাবি পুলিশের
শহরে ফের টাকার পাহাড়, উদ্ধার ২ কোটির বেশি টাকা, হাওয়ালার কারবার, দাবি পুলিশের
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৭.২৬) পর্ব ২: রাজ্যসভার মনোনয়ন জমা TMC-র ৩ প্রাক্তনীর, TMC-র মধ্যে থেকেই এবার অভিষেককে সরানোর দাবি
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৭.২৬) পর্ব ১: ভুরিভুরি অভিযোগে অভিযুক্ত সপুত্র নির্মল ঘোষ, অবশেষে গ্রেফতার ছেলে তীর্থঙ্কর
TMC News: তৃণমূলের মধ্য়ে থেকেই উঠল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে সরানোর দাবি। Abhishek Banerjee
Nirmal Ghosh: ছেলের গ্রেফতারির পর পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারি কি সময়ের অপেক্ষা?
Nirmal Ghosh: ঋতব্রত-শিবিরে যোগ দেওয়ার চেষ্টা করে কি গ্রেফতার থেকে বাঁচতে চাইছেন নির্মল ঘোষ?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget