Bangladeshi Arrested: সীমান্তে গ্রেফতার ২ বাংলাদেশি, অভিযোগ আধার কার্ড বানিয়ে দিতে টাকা নিয়েছিল তৃণমূলের পঞ্চায়েত সদস্য!
India Bangladesh Border: ধৃত মনিরা বেগম এক চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। তাঁর এই অভিযোগের তীর স্থানীয় এক নেতার দিকে। অভিযোগ, তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্য তাঁদের আধার কার্ড বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুরের মল্লিকপুর থেকে ২ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর ফাঁড়ির পুলিশ (West Bengal Police) । পুলিশ (West Bengal Police) সূত্রে খবর, ধৃতরা বাংলাদেশের যশোর জেলার বাসিন্দা । একজন শফিকুল ইসলাম মোল্লা আর অন্যজন তাঁর স্ত্রী মনিরা বেগম ।
আরও পড়ুন: বেলেঘাটায় বিজেপির পার্টি অফিস ভাঙচুর, গুলি করে খুনের হুমকি, অভিযোগের তীর তৃণমূলের দিকে!
জানা গিয়েছে, ভারত ও বাংলাদেশের সীমান্ত (India Bangladesh Border) -এ দালাল ধরে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছিলেন ওই দুই বাংলাদেশি । তারপর দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুরে বসবাস করতেন যশোর জেলার মণিরামপুর থানার নেংগুর বাজার পোস্ট অফিসের অন্তর্গত চালুহাটি গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম মোল্লা ও তাঁর স্ত্রী মনিরা বেগম ।
ধৃত মনিরা বেগম এক চাঞ্চল্যকর অভিযোগ করেছেন । তাঁর এই অভিযোগের তীর স্থানীয় এক পঞ্চায়েত নেতার দিকে । অভিযোগ, শফিকুল ও তাঁর স্ত্রী মনিরাকে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের (Baruipur Paschim Assembly Constituency) অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) -এর সদস্য শাজাহান সরদার তাঁদের আধার কার্ড (Aadhaar Card) বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন । আর প্রতিশ্রুতি দিয়ে তাঁদের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়েছিলেন বলেই অভিযোগ করছেন শফিকুল ইসলাম মোল্লার স্ত্রী মনিরা বেগম । এই তৃণমূল (Trinamool Congress) নেতার শাস্তির দাবিও করেছেন মনিরা ।
আরও পড়ুন: মানুষের অভাব, অভিযোগ জানতে আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে 'আপনার সরকারকে বলুন'
বৈধ পাসপোর্ট-ভিসা ছাড়া ভারতে বসবাসের অভিযোগে ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যেই ১৪-বি ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ (West Bengal Police) । সীমান্ত পেরোনোর দালাল চক্র ও বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের (Baruipur Paschim Assembly Constituency) অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) -এর সদস্য শাজাহান সরদারের বিরুদ্ধে ওঠা আর্থিক প্রতারণার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে । ধৃতদের কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেয় পুলিশ (West Bengal Police) । তারপর তাদের নিয়ে আসা হয় বারুইপুরের হোল্ডিং সেন্টারে ।
Before You Go
Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ





















