Banglar Yuba Sathi: সময়মতো যুব সাথীর ফর্ম ফিলআপ করতে পারেননি, এখন যদি করতে চান, পারবেন?
West Bengal Govt: আমাদের পাড়া আমাদের সমাধান পোর্টালে গিয়ে সেখান থেকে বাংলার যুব সাথীর ওয়েবসাইটে যেতে পারেন আপনি। এ ছাড়াও সরাসরি বাংলার যুব সাথীর ওয়েবসাইটেও যেতে পারেন আপনি।

এবারের অন্তর্বর্তী বাজেটে রাজ্যের যুব সমাজের জন্য এক নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন রাজ্যের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক পাস করা যে কোনো ব্যক্তি, যার বয়স ৪০ বছরের কম, প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা করে পাবে। প্রথমে শুধুমাত্র অফলাইনে এই ফর্ম ফিলআপ করা যাচ্ছিল। অর্থাৎ, দুয়ারে সরকারের মতো ক্যাম্পে লাইন দিয়ে দাঁড়িয়ে এই ভাতার জন্য অ্যাপ্লাই করতে হচ্ছিল। পরবর্তীয়ে জানানো হয় অনলাইনেও এই 'বেকার ভাতা'র আবেদন করা যাবে।
আমাদের পাড়া আমাদের সমাধান পোর্টালে (https://apas.wb.gov.in/) গিয়ে সেখান থেকে বাংলার যুব সাথীর ওয়েবসাইটে যেতে পারেন আপনি। এ ছাড়াও সরাসরি বাংলার যুব সাথীর ওয়েবসাইটেও (https://yubasathi.wb.gov.in/) যেতে পারেন আপনি। কিন্তু বাংলার যুব সাথীতে আবেদন যাঁরা সময়ে করেননি, তাঁরা কি আর পাবেন?
আপনি যদি এখন অনলাইনে বাংলার যুব সাথীর জন্য আবেদন আপনি চাইলেও আর করতে পারবেন না। কারণ, বাংলার যুব সাথীর পোর্টালে এখন আপনি গিয়ে লগইন করতে চাইলে শুধুমাত্র আগে থেকে রেজিস্টার্ড মোবাইল নম্বর ছাড়া আর কেউ লগইন করতে পারবে না। এমনকি আপনি যদি 'অ্যাপ্লিকেশন সাবমিশন' -এ ক্লিক করেন, তাহলে দেখতে পাবেন লেখা রয়েছে, "অ্যাপ্লিকেশন সাবমিশন ক্লোজড"।
এ ছাড়াও সেখানে লেখা রয়েছে ২৬ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১২টায় অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে যাবে। তারপর আর আবেদন করা যাবে না। ফলে, এই মুহূর্তে যদি আপনি বাংলার যুব সাথী -র জন্য আবেদন করতে চান, তাহলে আপনাকে খালি হতেই ফিরতে হবে।
উল্লেখ্য, এই 'বেকার ভাতা' পাওয়া যাবে ৫ বছরের জন্য। শুরুতে কথা ছিল ২০২৬ সালের অগস্ট মাসের ১৫ তারিখ থেকে এই প্রকল্প চালু করা হবে। কিন্তু পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাতা দেওয়া শুরু করার সময়সীমা এগিয়ে নিয়ে আসেন।
এই প্রসঙ্গে বলা যে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ছাড়া ও বেকার না হলে কেউই 'বাংলার যুব সাথী' পাওয়ার ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবে না। এ ছাড়াও আবেদনকারী ইতিমধ্যেই অন্য কোনও সামাজিক সুরক্ষা যোজনার সুবিধা পান বা রাজ্যের অন্য কোনও ভাতা পান তাহলে এই প্রকল্পের সুবিধা তিনি পাবেন না। তবে কেউ কোনও স্কলারশিপ পেলে তাঁর এই ভাতা পেতে কোনও অসুবিধা হবে না।
























