এক্সপ্লোর

BJP News: স্কুলের পর এবার ফেসবুক লাইভে শিক্ষককে হুমকি, বিজেপি নেতার বিরুদ্ধে আরও বড় অভিযোগ

ফেসবুক লাইভে শিক্ষককে হুঁশিয়ারি বিজেপি নেতা বিপ্রদাস অধিকারীর। এর আগে ১৭ ফেব্রুয়ারিতেও স্কুল নোংরা নিয়ে ক্লাসে ঢুকে শিক্ষকের জবাবদিহি চান বিজেপি বিধায়ক।

তুহিন অধিকারী, বাঁকুড়া: স্কুলে ঢুকে বিজেপি বিধায়কের দাদাগিরির পর এবার শিক্ষককে হুঁশিয়ারি। ইন্দাসের স্কুলের শিক্ষককে হুঁশিয়ারি বিজেপির মণ্ডল সভাপতির। 'তৃণমূল ক্ষমতায় না থাকলে বিজেপি বিধায়কের পায়ের তলায় এসে পড়তে হবে', ফেসবুক লাইভে শিক্ষককে হুঁশিয়ারি বিজেপি নেতা বিপ্রদাস অধিকারীর। এর আগে ১৭ ফেব্রুয়ারিতেও স্কুল নোংরা নিয়ে ক্লাসে ঢুকে শিক্ষকের জবাবদিহি চান বিজেপি বিধায়ক।    

গত মঙ্গলবার বাঁকুড়ার একটি স্কুলে ঢুকে শিক্ষকের উপর হম্বিতম্বি করতে দেখা যায় ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মলকুমার ধাড়াকে। সেই ঘটনা নিয়ে বিতর্কের মাঝেই এবার ফেসবুক লাইভে শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল ইন্দাসের বিজেপির মণ্ডল সভাপতি বিপ্রদাস অধিকারীর বিরুদ্ধে। '২০২৬ -এ বিজেপি ক্ষমতায় না থাকলে আপনাকে বিজেপি বিধায়কের পায়ের তলায় এসে পড়তে হবে'- সোশাল মিডিয়ায় এমনই মন্তব্য করেছেন তিনি। বিজেপি মণ্ডল সভাপতির এই মন্তব্যের বিরুদ্ধে সোমবার বিক্ষোভ দেখায় তৃণমূল।

গত মঙ্গলবার বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুশমুড়ি হাইস্কুলে ঢুকে পড়েন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়া। স্কুলের দোতলায় উঠে ক্লাসরুম এত নোংরা কেন তা শিক্ষকের কাছে জানতে চান। বিধায়ক অনুমতি না নিয়ে কেন ক্লাসরুমে ঢুকেছেন জানতে চান শিক্ষক, তা নিয়ে দু'পক্ষের তীব্র বচসা শুরু যায়। সেই ঘটনা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। 

ভোটের আগে এই ইস্যুকে হাতিয়ার করে আসরে নেমে পড়েছে তৃণমূল। বিধায়ককে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এই দাবি তুলে রবিবার ইন্দাসের ইদগাহ বটতলা থেকে মিছিল করে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি ও তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। ইন্দাসের BDO অফিস মোড় পর্যন্ত দুই সংগঠনের মিছিল হওয়ার পর সেখানে একটি পথসভা করা হয়। 

পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতির প্রীতমকুমার হালদার বলেন, 'এখানে এসে সকলের সামনে ক্ষমা চান, তবে তো বলব তার বুকের পাটা আছে, অন্ধকারে কারও কাছে গিয়ে ক্ষমা চাইলে হবে, প্রকাশ্য সভায় আসুন না তিনি, যদি সৎ সাহস থাকে, আসুন, এসে ক্ষমা চান। শিক্ষাক্ষেত্রে যদি এইরকম অরাজকতা তৈরি করার চেষ্টা কেউ করে, আমরা শিক্ষক সমাজ কিন্তু রাস্তায় আছি।' 

যদিও এর আগে বিজেপি বিধায়ক নির্মল ধাড়া বলেছিলেন, 'আমি ক্ষমা চেয়েছি, তারপরেও এখানে তৃণমূল ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। তারা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে।'   

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Modi On LPG Crisis:
"LPG নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করছে কিছু লোক ", এবার গ্যাসের সংকট নিয়ে মুখ খুললেন মোদি
News Live :'যুবসাথী' নিয়ে নবান্নে প্রশাসনিক বৈঠকে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'যুবসাথী' নিয়ে নবান্নে প্রশাসনিক বৈঠকে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
BJP Candidate List in WB: বিজেপি-র প্রার্থী তালিকা রবি অথবা সোমেই, আদি না নব্য, কাদের গুরুত্ব, চমক থাকছে কি?
বিজেপি-র প্রার্থী তালিকা রবি অথবা সোমেই, আদি না নব্য, কাদের গুরুত্ব, চমক থাকছে কি?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget