এক্সপ্লোর

Bankura News: শক্তিশালী নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি, বেড়েছে দ্বারকেশ্বরের জল, ভাসল সেতু, বন্ধ পারাপার

Heavy Rain: সক্রিয় ও শক্তিশালী নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে লাগাতার ভারী বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের বাঁকুড়া জেলায়।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : শক্তিশালী নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি। জলের তলায় দ্বারকেশ্বর নদের ভাদুল সেতু। বন্ধ যাতায়াত। আর এর জেরে সমস্যায় পড়েছেন কমপক্ষে ২০টি গ্রামের বাসিন্দা। ভারী বৃষ্টিতেই এবার ভাসলো বাঁকুড়ার দ্বারকেশ্বর নদের ভাদুল সেতু। সেতুর উপর দিয়ে প্রবল বেগে দ্বারকেশ্বর নদের জল বইতে থাকায়, ওই সেতু দিয়ে পারাপার বন্ধ হয়ে গিয়েছে। ফলে চূড়ান্ত সমস্যায় পড়েছেন সুরপানগর, সানতোড়, বালিয়াড়া-সহ কমবেশি ২০টি গ্রামের মানুষ। 

সক্রিয় ও শক্তিশালী নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে লাগাতার ভারী বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের বাঁকুড়া জেলায়। এর ফলে জলস্তর বেড়েছে বাঁকুড়া জেলার উপর দিয়ে বয়ে যাওয়া দ্বারকেশ্বর, শিলাবতী, গন্ধেশ্বরী, কংসাবতী-সহ সব নদীতেই। আর এইসব নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় জলের তলায় চলে গিয়েছে দ্বারকেশ্বর নদের ভাদুল সেতু। এখন সেতুর উপর ৭ থেকে ৮ ফুট উচ্চতায় দিয়ে বয়ে যাচ্ছে জল। এর ফলে নদের অন্য পাড়ে থাকা সানতোড়, বালিয়াড়া-সহ প্রায় ২০ টি গ্রামের বাসিন্দাদের বাঁকুড়া শহরে যাতায়াত করতে এখন পাড়ি দিতে হচ্ছে প্রায় ১০ কিলোমিটার অতিরিক্ত পথ। ঘুরপথে গন্তব্যে যেতে লাগছে বেশি সময়ও। শিক্ষা থেকে স্বাস্থ্য সমস্ত বিষয়েই উল্লিখিত গ্রামগুলির মানুষ বাঁকুড়া শহরের উপর নির্ভরশীল। টানা বৃষ্টিতে দ্বারকেশ্বর নদের জলস্তর বৃদ্ধি পাওয়ায় এবং তার জেরে ভাদুল সেতু জলের তলায় চলে যাওয়ায়, বর্তমানে ঘুরপথে বাঁকুড়া শহরে পৌঁছতে রীতিমত দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। 

ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণে, দুর্যোগ আরও বাড়বে উত্তরে, কবে মিলবে স্বস্তি? 

আগামী কয়েকদিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার দু-এক জায়গায়। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তার জন্য জারি রয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টিপাত হবে হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া - এই জেলাগুলির দু-এক জায়গায়। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আগামীকাল সকাল পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে কাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমতে পারে বলে আভাস দিয়েছে হাওয়া অফিস। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live : খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিনয় মিশ্র, শান্তনু বিশ্বাসের যোগ ! অভিযোগ ৫ মাসের ভাড়া বাকি
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিনয় মিশ্র, শান্তনু বিশ্বাসের যোগ ! অভিযোগ ৫ মাসের ভাড়া বাকি
Kolkata News: ডুব সাঁতার দেওয়ার সময় রবীন্দ্র সরোবরে ডুবে মৃত্যু ছাত্রের, তদন্তে পুলিশ
ডুব সাঁতার দেওয়ার সময় রবীন্দ্র সরোবরে ডুবে মৃত্যু ছাত্রের, তদন্তে পুলিশ
Koustav Bagchi: 'মোটা গাছের গুঁড়িতে বেঁধে....' কাদের হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী?
'মোটা গাছের গুঁড়িতে বেঁধে....' কাদের হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী?
Advertisement

ভিডিও

Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP
CM Suvendu Adhikari : ‘আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে’, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
Train Service Problem News : শুরু হল ট্রায়াল রান, কখন থেকে স্বাভাবিক হবে রেল পরিষেবা? | ABP Ananda
Train Cancellation News | ৯০ শতাংশ রেললাইন মেরামতির কাজ শেষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট পূর্ব রেলের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget