Bankura News: "বিনা অনুমতিতে স্কুলে ঢুকে দাদাগিরি.."! ইন্দাসের BJP বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ স্কুল কর্তৃপক্ষের
School Complaint BJP MLA: ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের স্কুল কর্তৃপক্ষের।

কলকাতা: স্কুলে ঢুকে দাদাগিরি, ইন্দাসের বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ স্কুল কর্তৃপক্ষের। স্কুলে বিনা অনুমতিতে ঢুকে ক্লাসরুমে শিক্ষকের সঙ্গে বচসা। ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের স্কুল কর্তৃপক্ষের।
কুশমুড়ি হাইস্কুলের অষ্টম শ্রেণির ক্লাস চলাকালীনই বিজেপি বিধায়কের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ
মূলত স্কুলে ক্লাস চলাকালীনই বিজেপি বিধায়কের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ ওঠে । ক্লাসরুমের মেঝেতে এত নোংরা কেন ? শিক্ষকের কাছে জানতে চান ইন্দাসের বিজেপি বিধায়ক । এদিকে অনুমতি না নিয়ে ক্লাসরুমে ঢুকে পড়ায় প্রতিবাদ জানিয়েছেন ক্লাসে উপস্থিত শিক্ষক। ক্রমে ওই শিক্ষক গোলক বিহারী বন্দ্যোপাধ্যা ও বিজেপি বিধায়ক নির্মল ধারার মধ্যে বচসার আকার নেয়। কুশমুড়ি হাইস্কুলের অষ্টম শ্রেণির বাংলা ক্লাস চলাকালীন ওই দাদাগিরির অভিযোগ ওঠে । এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও পরে ভুল স্বীকার বিজেপি বিধায়কের।
বিস্ফোরক অভিযোগ ওঠার পর কী বলছেন ওই বিজেপি বিধায়ক নির্মল ধারা ?
ঘটনার পরেই ওই বিধায়ক বলেন, "স্কুলের যে প্রবলেম...কুশমুড়ি হাইস্কুলের যাবতীয় মেরামত করার জন্য, আর্থিক সহযোগিতার প্রয়োজন আছে। এবং প্রাইমারি স্কুলেও বলেছিলাম, সেখানে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ওটা গ্রান্ট করেছিলেন, ২ লাখ ৫৬ হাজার টাকা এই হাইস্কুলের জন্য।এইটাও প্রায় ২ লাখের উপর, এই প্রাইমারি স্কুলটা।এখানে দেখুন এখানে রং হয়েছে।কিন্তু আজ আমি এখানে বেরোনোর সময় দেখছি যে, স্কুলে এত নোংরা অবস্থা ! স্কুলের ঢোকার গেটে ..এত জঞ্জাল জমা করে দিয়েছে এরা ! আমি স্কুলে ঢুকে যিনি পড়াচ্ছিলেন মাস্টারমশাই, আমি ওনাকে বললাম, আপনি যে পড়াচ্ছেন, আপনি যেখানে পড়াচ্ছেন, সেটাকে মন্দির ভাবুন। কেন এরকম অবস্থা, নর্দমা হয়ে আছে, এত জঞ্জাল কেন ? আপনি স্টুডেন্টদের বলবেন না যে এই অবস্থা কেন ? আপনার কথা শুনবে না ? " প্রশ্ন তোলেন ওই শিক্ষক।
এবার ইন্দাসের ওই বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ
তবে বিজেপি বিধায়কের ক্লাস চলাকালীন প্রবেশে ইতিমধ্যেই তোলপাড় হয়ে গিয়েছে। এবার ইন্দাসের ওই বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই স্কুল কর্তৃপক্ষ।























