এক্সপ্লোর

Bardhaman Ambulance: বর্ধমানে 'অ্যাম্বুলেন্স ড্রাইভারদের সিণ্ডিকেটরাজ' নিয়ে সরব বর্ধমান দক্ষিণের বিধায়ক!

Bardhaman Dakshin: সুপারের সঙ্গে বৈঠকের পর বর্ধমান দক্ষিণের বিধায়ক বর্ধমান মেডিক্যাল কলেজের মহিলা বিভাগ, শিশু বিভাগ ও ব্লাড ব্যাঙ্ক পরিদর্শন করেন। এমনকি হাসপাতালে আসা রোগীর পরিজনদের সঙ্গে কথাও বলেন।

বর্ধমান: তৎপর বর্ধমান দক্ষিণের বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র । তাঁর অভিযোগ এখনও অ্যাম্বুলেন্স ড্রাইভারদের সিন্ডিকেটরাজ চলছে । আর সেই সিন্ডিকেটরাজ নিয়েই সরব তিনি । ১৯ মে সকালে তিনি পৌঁছে যান বর্ধমান মেডিক্যাল কলেজে । সেখানে গিয়ে সুপার তাপস ঘোষের সঙ্গে হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামো উন্নয়ন নিয়ে বৈঠক করেন ।     

আরও পড়ুন: অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ চার জনের সম্পত্তির উৎস খুঁজতে নির্দেশ মুখ্যমন্ত্রীর, কী বলছেন দিলীপ ঘোষ?

সুপারের সঙ্গে বৈঠকের পর তিনি বর্ধমান মেডিক্যাল কলেজের মহিলা বিভাগ, শিশু বিভাগ ও ব্লাড ব্যাঙ্ক পরিদর্শন করেন । এমনকি হাসপাতালে আসা রোগীর পরিজনদের সঙ্গে কথাও বলেন তিনি । শিশু বিভাগের সামনে একটি শেড ও সেখানে পানীয় জলের অভাবের কথা তাঁকে জানান শিশু বিভাগের সামনে রোগীর পরিজনরা । এ ছাড়াও ব্লাড ব্যাঙ্কের জন্য একটা রক্তবহন করার গাড়ির প্রয়োজনীয়তার কথাও তাঁকে জানান ব্লাড ব্যাঙ্কের কর্মীরা ।     

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ধমান দক্ষিণের বিধায়ক মৌমিতা মিশ্র বিশ্বাস বলেন, শিশু বিভাগের সামনের শেড ও রক্ত বহনকারী গাড়ির বিষয়ে চিন্তা ভাবনা তাঁর আছে । এর পাশাপাশি তিনি জানান, চিকিৎসা ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেবেন । এ ছাড়াও হাসপাতালে কোনও সিন্ডিকেট রাজ চলবে না । এমনকি বিধায়ক হুঁশিয়ারি দেন, কোন গাফিলতি বরদাস্ত করা হবে না । এ ছাড়াও চিকিৎসা পরিষেবা আরও উন্নত হবে, বললেন বর্ধমান দক্ষিণের বিধায়ক ।     

আরও পড়ুন: "পার্টি পুরো খালি, কোথায় পুষ্পা?" লকেটের নিশানায় তৃণমূল ও জাহাঙ্গির

এদিন হাসপাতালে এসে অ্যাম্বুলেন্স ড্রাইভারদের সিণ্ডিকেটরাজ নিয়েও কড়া বার্তা দেন বিধায়ক । তিনি বলেন, বর্ধমান মেডিকেলে কোনও সিন্ডিকেট রাজ চলবে না । এ ছাড়াও বিধায়ক আশ্বাস দেন, এই বিষয় নিয়ে ইতিমধ্যেই পদক্ষেপ করতে চলেছে প্রশাসন । এ ছাড়াও হাসপাতালের উন্নয়নে তিনি বড় ঘোষণাও করেন ।     

জানা গিয়েছে, কলকাতার পূর এবার বর্ধমান মেডিক্যাল কলেজেই তৈরি হতে চলেছে পূর্ণাঙ্গ 'বার্ন ইউনিট' । এর ফলে অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসার জন্য আর কলকাতায় দৌড়াতে হবে না । এ ছাড়াও হাসপাতালের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আশ্বাস দেন বিধায়ক ।     

Advertisement

সেরা শিরোনাম

TMC News: ‘দিদির সঙ্গে পুরনো সম্পর্ক, বিদ্রোহ করতেই পারি না’, তৃণমূল থেকে NCPI হয়ে বললেন রচনা বন্দ্যোপাধ্যায়
‘দিদির সঙ্গে পুরনো সম্পর্ক, বিদ্রোহ করতেই পারি না’, তৃণমূল থেকে NCPI হয়ে বললেন রচনা বন্দ্যোপাধ্যায়
Saokat Molla: সওকত মোল্লাকে ডিম আক্রমণ, মাছ চোর স্লোগান
সওকত মোল্লাকে ডিম আক্রমণ, মাছ চোর স্লোগান
Howrah Murder: কুপিয়ে খুন হাওড়ায়, ছুরি হাতে পালানোর পথে স্টেশনে পাকড়াও, গণপিটুনি দিল যাত্রীরা
কুপিয়ে খুন হাওড়ায়, ছুরি হাতে পালানোর পথে স্টেশনে পাকড়াও, গণপিটুনি দিল যাত্রীরা
Moidul Islam : অভিষেকের সঙ্গে গিয়েছিলেন সিজিও কমপ্লেক্সেও, গ্রেফতার শিক্ষক নেতা মইদুল ইসলাম, চাঞ্চল্যকর অভিযোগ
অভিষেকের সঙ্গে গিয়েছিলেন সিজিও কমপ্লেক্সেও, গ্রেফতার শিক্ষক নেতা মইদুল ইসলাম, চাঞ্চল্যকর অভিযোগ
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৫.৬.২৬): '৭ ডিসেম্বরের মধ্যেই নতুন পুরবোর্ড', ঘোষণা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৫.৬.২৬): পরপর জেরার মুখে অভিষেক।মমতার সামনেই বাগযুদ্ধ কুণাল-অভিষেকের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ ( ১২.০৬.২৬): 'CPM-র গুলি নয়, TMC-র তালা নয়', টাটাদের ফেরানোর বার্তা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ ( ১২.০৬.২৬): জোড়া মামলায় CIDস্ক্যানারে অভিষেক,মমতার বিরুদ্ধে FIR
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Argentina Football Team: ধেয়ে আসছে টর্নেডো, বদলে গেল মেসিদের প্র্যাক্টিসের সূচি, চোট নিয়েও উদ্বেগে আর্জেন্তিনা
ধেয়ে আসছে টর্নেডো, বদলে গেল মেসিদের প্র্যাক্টিসের সূচি, চোট নিয়েও উদ্বেগে আর্জেন্তিনা
BAN vs AUS: সিরিজের সেরা ব্যাটার হয়ে পাওয়া বাইক লিটনকে উপহার দিলেন কুপার কনোলি! প্রকাশ্যে আসল ঘটনা
সিরিজের সেরা ব্যাটার হয়ে পাওয়া বাইক লিটনকে উপহার দিলেন কুপার কনোলি! প্রকাশ্যে আসল ঘটনা
Janakalyan Shibir: জনকল্যাণ কর্মসূচীতে গেলে কীভাবে হচ্ছে রেজিস্ট্রেশন? কতক্ষণ চলবে এই শিবির?
জনকল্যাণ কর্মসূচীতে গেলে কীভাবে হচ্ছে রেজিস্ট্রেশন? কতক্ষণ চলবে এই শিবির?
RG Kar Case: “জেলে যেতেই হবে”, RG কর কাণ্ডে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভয়ার মা, যার নাম নিলেন এবার, “...তিনি আমার মেয়ের দেহটা দ্রুত দাহ করায় প্রাইজ পেয়েছিলেন”
“জেলে যেতেই হবে”, RG কর কাণ্ডে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভয়ার মা, যার নাম নিলেন এবার, “...তিনি আমার মেয়ের দেহটা দ্রুত দাহ করায় প্রাইজ পেয়েছিলেন”
Suvendu Adhikari: 'বুধবার সকালে গঙ্গার পাড় পরিষ্কার করব', কলকাতা পুরসভার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দুর
'বুধবার সকালে গঙ্গার পাড় পরিষ্কার করব', কলকাতা পুরসভার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দুর
Suvendu Adhikari: 'কর্মসংস্থানের সুযোগ রাজ্যবাসীকে দেওয়া হবে', শিল্পায়ন-চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
'কর্মসংস্থানের সুযোগ রাজ্যবাসীকে দেওয়া হবে', শিল্পায়ন-চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
TMC News: রাস্তায় গড়াগড়ি খেয়েও নিস্তার নেই! 'ডিমের ভয়ে' শেষে কাটমানির টাকা ফেরত দিলেন তৃণমূলের বুথ সভাপতি
রাস্তায় গড়াগড়ি খেয়েও নিস্তার নেই! 'ডিমের ভয়ে' শেষে কাটমানির টাকা ফেরত দিলেন তৃণমূলের বুথ সভাপতি
Bankura: তোলাবাজি সহ একাধিক অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
তোলাবাজি সহ একাধিক অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
Embed widget