এক্সপ্লোর

Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে

Baruipur Incident: এনকাউন্টারে মৃত্য়ু হয়েছে বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন-খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের।

বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা : বারুইপুরকাণ্ডে সামনে এসেছে স্থানীয় একটি দোকানের CCTV ফুটেজ। সেই ফুটেজেও দেখা গিয়েছে প্রভাস মণ্ডলকে। ফুটেজে কয়েক মিনিটের মধ্য়ে, একাধিকবার যাতায়াত করতে দেখা যাচ্ছে ধৃত প্রভাস মণ্ডলকে। প্রথম দেখা যাচ্ছে, এক ব্য়ক্তির সঙ্গে জয়নগরের দিক থেকে বারুইপুরের দিকে যাচ্ছে ধৃত অভিযুক্ত প্রভাস মণ্ডল। ১ মিনিট পর, রাস্তার উল্টো ফুট ধরে, ১২ বছরের নাবালিকাকে ফলো করে, বারুইপুরের দিক থেকে জয়নগরের দিকে যাচ্ছে অভিযুক্ত প্রভাস। পরমুহূর্তেই প্রভাস মণ্ডল নাবালিকার সঙ্গেই হেঁটে ফিরছে। 

বারুইপুরে নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। বসিরহাট থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত কবীর মোল্লাকে। এই নিয়ে বারুইপুরকাণ্ডে মোট ৪ জনকে গ্রেফতার করা হল। যৌন নির্যাতন ও খুনের ঘটনায় এর আগে আনন্দ সর্দার, দিবাকর সর্দার ও প্রভাস মণ্ডল--- এই ৩ জনকে গ্রেফতার করা হয়। তার মধ্যে এনকাউন্টারে মৃত্য়ু হয়েছে প্রভাস মণ্ডলের। পাশাপাশি গণপিটুনি ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২০ জনকে। 

বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?

বারুইপুরকাণ্ডের তদন্তে সামনে এসেছে স্থানীয় একটি দোকানের CCTV ফুটেজ। সেখানে কয়েক মিনিটের মধ্য়ে, একাধিকবার যাতায়াত করতে দেখা যাচ্ছে ধৃত প্রভাস মণ্ডলকে। প্রথম ফুটেজে দেখা যাচ্ছে, এক ব্য়ক্তির সঙ্গে জয়নগরের দিক থেকে বারুইপুরের দিকে যাচ্ছে ধৃত অভিযুক্ত প্রভাস মণ্ডল। ১ মিনিট পর, রাস্তার উল্টো ফুট ধরে, ১২ বছরের নাবালিকাকে ফলো করে, বারুইপুরের দিক থেকে জয়নগরের দিকে যাচ্ছে অভিযুক্ত প্রভাস। পরমুহূর্তেই প্রভাস মণ্ডল নাবালিকার সঙ্গেই হেঁটে ফিরছে। 

এনকাউন্টারে মৃত্য়ু হল বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন-খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার রাত ১২টা ৪৫ নাগাদ অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়েছিল বারুইপুর থানা। অভিযোগ, সেই সময় পুলিশের থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত। সূত্রের দাবি, পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলিও ছোড়েন প্রভাস মণ্ডল। পাল্টা গুলিতে জখম হন অভিযুক্ত। বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে অভিযুক্ত প্রভাস মণ্ডলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। 

মাত্র ১২ বছর বয়সে নৃশংস নির্যাতনের শিকার হতে হয়েছে বারুইপুরের ক্লাস সিক্সের ছাত্রীটিকে।পুলিশ সূত্রে দাবি, ঘটনার দিন একটি ঝুপড়িতে বসে নেশা করছিল মূল অভিযুক্ত-সহ ২ জন। আর আরেকজনকে ১০ হাজার টাকার টোপ দিয়ে, মেয়েটিকে আনতে বলা হয়েছিল। সেখানেই নির্যাতন। দেহ ফেলে দেওয়া হয় পুকুরে। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Humayun Kabir: থানায় হুমায়ুন কবীর, বাড়িতে পুলিশ, দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, বড় কোনও পদক্ষেপ ?
থানায় হুমায়ুন কবীর, বাড়িতে পুলিশ, দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, বড় কোনও পদক্ষেপ ? " আমার সঙ্গে যে ধরণের..."
News Live Updates: বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
West Bengal Government: তৃণমূল আমলে দুর্নীতির জেরে এবার কি একাধিক উপাচার্য জেলে? জগন্নাথ চট্টোপাধ্যায়ের মন্তব্য ঘিরে তোলপাড়
তৃণমূল আমলে দুর্নীতির জেরে এবার কি একাধিক উপাচার্য জেলে? জগন্নাথ চট্টোপাধ্যায়ের মন্তব্য ঘিরে তোলপাড়
Mamata Banerjee: ২১ জুলাইয়ের সভায় মমতা বন্দ্যোপাধ্য়ায়কে আহ্বান কংগ্রেসের, শুভঙ্কর সরকার বললেন, ‘প্রায়শ্চিত্ত হবে...’
২১ জুলাইয়ের সভায় মমতা বন্দ্যোপাধ্য়ায়কে আহ্বান কংগ্রেসের, শুভঙ্কর সরকার বললেন, ‘প্রায়শ্চিত্ত হবে...’
Advertisement

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget