Birbhum News: বীরভূমের বালি ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়, উদ্ধার ৫০ লক্ষ টাকা, ৫০০ গ্রামের বেশি সোনা
Money And Gold Found: বীরভূমের বালি ব্যবসায়ী লগন শেখের বাড়ি থেকে ৫০ লক্ষ টাকা এবং ৫০০ গ্রামের বেশি সোনা উদ্ধার করেছে পুলিশ।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : বীরভূমের বালি ব্যবসায়ী লগন শেখের বাড়ি থেকে ৫০ লক্ষ টাকা এবং ৫০০ গ্রামের বেশি সোনা উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল শুক্রবার তাঁর বাড়িতে অভিযান চালায় মহম্মদবাজার থানার পুলিশ। সূত্রের খবর, সেই সময় বাড়িতে ছিলেন না ব্য়বসায়ী। এই ঘটনায় ব্য়বসায়ীর এক আত্মীয় শামিম শেখকে গ্রেফতার করেছে পুলিশ।
জয়নগরে গ্রেফতার তৃণমূলের ৪ পঞ্চায়েত সদস্য়
জয়নগরে গ্রেফতার তৃণমূলের ৪ পঞ্চায়েত সদস্য়। অভিযুক্তদের বাড়ি ও গোডাউন থেকে উদ্ধার ধানকাটার যন্ত্র, ড্রাম। জয়নগরের নারায়ণীতলা পঞ্চায়েতের তৃণমূলের চারজন সদস্য় গ্রেফতার। ধৃতরা হলেন অশোক সাহা, রথীন সাহা, চন্দ্রিমা ঘোষ ও সীমা ঘোষ। ধৃতদের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার সুন্দরবন উন্নয়ন দফতরের বিভিন্ন জিনিস।
বারুইপুর পঞ্চায়েত সমিতির সদস্য় সুধাংশু নস্কর গ্রেফতার
এবার বারুইপুর পঞ্চায়েত সমিতির সদস্য় সুধাংশু নস্কর গ্রেফতার। তৃণমূল নেতার বাড়িতে মিলল প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী। উদ্ধার সরকারি ত্রিপল, কম্বল। গতরাতে এই অভিযান চালিয়েছিল বারুইপুর থানার পুলিশ।
ভেড়ি থেকে মাছ 'চুরি', গ্রেফতার রাজপুর-সোনারপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর
ভেড়ি থেকে মাছ 'চুরি', গ্রেফতার রাজপুর-সোনারপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর। পুলিশের জালে ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বরুণ সরকার। শনিবার সকালে ভেড়ি থেকে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়ে তৃণমূল কাউন্সিলর। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়, চুরির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর।
তৃণমূল নেতার ভাইয়ের জমির নীচে পোঁতা প্রচুর অস্ত্র, আগে বাড়িতে মিলেছিল ২৭ লক্ষ টাকা, ৬৬০ রাউন্ড গুলি
বাড়ির পাশের ক্লাবে 'লুকোনো' ত্রাণ সামগ্রী, নবদ্বীপে গ্রেফতার পুরসভার চেয়ারম্যান
বাড়ির পাশের ক্লাবে 'লুকোনো' ত্রাণ সামগ্রী, নবদ্বীপে গ্রেফতার চেয়ারম্যান। তল্লাশি নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানের বাড়ির পাশের ক্লাবে। পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর তল্লাশিতে উদ্ধার ত্রাণের কম্বল, ত্রিপল, শাড়ি। ক্লাব থেকে ত্রাণ সামগ্রী উদ্ধারের পরেই পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা গ্রেফতার। পাকড়াও করে নিয়ে আসার সময় পুরসভার চেয়ারম্যানকে ঘিরে তুমুল বিক্ষোভ। নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে উড়ল জুতো, জলের বোতল। নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান।
বসিরহাট পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল দাস গ্রেফতার
বসিরহাট পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল দাস গ্রেফতার। আবাস যোজনার বাড়ির উপভোক্তাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে পাকড়াও। মোটা টাকার বিনিময়ে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। গভীর রাতে তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করেছে বসিরহাট থানার পুলিশ। দু'দিন আগে দুর্নীতির অভিযোগে কাউন্সিলরের গোপাল দাসের বাড়িতে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
Before You Go
Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ





















