Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
Tarapith Fire Incident : তারাপীঠ থানা সংলগ্ন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত একাধিক

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: তারাপীঠ থানা সংলগ্ন হোটেলে অগ্নিকাণ্ড। ভোররাতের অগ্নিকাণ্ডে মৃত একাধিক। আহত ৫। জানা গিয়েছে, প্রথমে হোটেলের রিসেপশনে আগুন লাগে। এরপরেই রিসেপশন থেকে চারতলা হোটেলে ছড়িয়ে পড়ে আগুন। হোটেলের আবাসিকরা তখন ঘুমোচ্ছিলেন। মূলত, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে প্রচুর পুণ্যার্থী এসেছিলেন তারাপীঠে। আবাসিক-ভর্তি ছিল ওই হোটেল।এদিকে আগুন লাগতেই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকেই। প্রথমে ৪ জনের মৃত্যুর খবর মেলে, এবং শেষ অবধি পাওয়া খবরে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, বলে দাবি হোটেল মালিকের।
আরও পড়ুন, "তৃণমূলের সবাই চোর নয়..", আশিস বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার
ভোররাতে তখন প্রায় সকলেই ঘুমিয়ে..
আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। আর সেই কারণেই তারাপীঠ পুণ্য়ার্থীদের ভিড়ে ঠাসা। জানা গিয়েছে, তারাপীঠের থানার পাশেই একটি হোটেলে ভোর চারটেয় সময় আগুন লাগে। পুণ্যার্থীরা বলেন যে, হঠাৎ চোখে পড়ে ঘর ধোঁয়া ভরে গিয়েছে। এরপরেই ছোটাছুটি শুরু হয়। এখনও অবধি পাওয়া খবরে, আগুন ঝলসে মৃতের সংখ্যা অন্তত ৪। এবং আহতও হয়েছে একাধিক পুণ্য়ার্থী। এখনও অবধি প্রশাসন সূত্রে খবর, মৃত অন্তত ৫ এবং আহত একাধিক। আহত ৫ জনকে উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও অবধি ৫ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে পুলিশ বা ফায়ার ব্রিগেডের লোকজন ঢুকতে পারেনি। কারণ কালো ধোঁয়ায় ভর্তি চারিদিক। নীচের অংশে আর কেউ আটকে আছে কিনা, তা নিয়ে তদন্ত চালানো হচ্ছে।
প্রাণ বাঁচাতে ভয়ে তখন নীচ তলায় নামে পুণ্য়ার্থীরা, এদিকে আগুনের উৎস হোটেলের রিসেপশনের নীচ তলাতেই
হোটেল মালিক জানিয়েছেন, রিসেপশনে এসির যে সুইচ ছিল, সেই সুইচে প্রথমে আগুন লাগে। এবং আগুন লাগার সঙ্গে সঙ্গে তাঁরা সুইচগুলি (এনসিপি) নামিয়ে দিলেও শেষ রক্ষা হয়নি। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে। কারণ এই রিসেপশনের যে ইন্টেরিয়র , সেই ইন্টেরিয়র করা হয়ছিল, ফাইবার দিয়ে। এর ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুন, একতলা থেকে দুই তলা হয়ে তারপর তিনতলায় , পরপর উঠতে শুরু করে।যারা পুণ্য়ার্থীরা ছিলেন ঘরের মধ্য়ে, তাঁরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।কালো ধোঁয়া এবং আগুন, রিসেপশন থেকে একতলায় প্রথমে ছড়িয়ে পড়ে। সেইসময় প্রত্যেকে প্রায় ঘুমিয়ে ছিলেন। আর তারই মাঝেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ভয়ে যারা রিসেপশন হয়ে নামার চেষ্টা করেন, তারাই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আহত হয়েছেন। এবং আগুনে ঝলসে মৃত্যু হয়েছে।
Before You Go
Sourav Ganguly News : ‘CAB-র ওপর আমার ভাবমূর্তি নির্ভর করে না’, বললেন সৌরভ গঙ্গোপাধ্যায় | ABP Ananda





















