কলকাতা : উপনির্বাচনের পরের দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন নওদার বিধায়ক এবং আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। AJUP বিধায়ক হুমায়ুন কবীর প্রসঙ্গে এবার বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেছেন, 'এটা হুমায়ুন কবীরের মিথ্যাচার। আমি বাংলার মানুষের কাছে আবেদন করতে চাই যে, এই কুমীরের কান্নায় কেউ একটুও ভুল বুঝবেন না। ওর কান্নায় কেউ বিভ্রান্ত হবেন না। ও ভেবেছিল ও বিধানসভায় যাবে। ওর ছেলেও বিধানসভায় যাবে। মানুষের রায় যেটা হবে, সেটাই সিদ্ধান্ত হবে। সংখ্যালঘুদের নিয়ে তো কথা বলেছিল... ওই সংখ্যালঘুরা নেমে পড়বে। আমি বলছি সংখ্যালঘু ভোট ওখানে টুকরো টুকরো হয়েছে। সংখ্যালঘু ভোট ওর পক্ষে যায়নি। কারণ গত ৪-৫ মাসে মানুষ ওর আসল পরিচয় বুঝতে পেরেছে। ওর সত্যিই ভাবা উচিত, ও বিধানসভার আসবে কিনা আর, কারণ এলে বিধায়করা ওকে বোঝাবে। ও কদিন আগে অবধি মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করেছে। আর রাজনীতি থেকে অবসর এর আগে ও ১৭ বার নিয়েছে। ১৭ বার নিয়েছে, ১৭ বার ফিরে এসেছে। ওরা কথা কোনও মূল্য নেই। আর ওর এই ঔদ্ধ্যতপূর্ণ ব্যবহার এবং কথা যদি থাকে, তাহলে তাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। এখানে সকলের অধিকার সমান। এই বাংলায় আমরা হিন্দু, মুসলমান একসঙ্গেই বড় হয়েছি। এই ধরনের কিছু সাম্প্রদায়িক নেতার জন্য আমাদের মধ্যে ভাইয়ে ভাইয়ে বিভেদ হয়েছে। 

Continues below advertisement

ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ? 

Continues below advertisement

ভোটের বঙ্গে রঙ্গের অভাব কোনওদিনই থাকে না। ভোটের আগে যে হুমায়ুন কবীরের গরমাগরম কথায় বিতর্কের পারদ চড়ে থাকত, ভোট মিটতে না মিটতেই তিনি এখন কার্যত কেঁদে ভাসাচ্ছেন। মঙ্গলবার উপনির্বাচনে সকাল থেকে হুমায়ুন কবীর ছিলেন মারকুটে মেজাজে। কিন্তু বেলা গড়াতে না গড়াতেই হার মেনে নিয়েছিলেন হুমায়ুন কবীরের ছেলে, অর্থাৎ রেজিনগরের আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী। এবার হার নিশ্চিত বুঝেই কি, লজ্জা ঢাকতে আগেভাগে হুমায়ুন কবীরের চোখে জল। নিজের ছেলেকে প্রার্থী করা নিয়েও আক্ষেপের সুর শোনা গেছে আম জনতা উন্নয়ন পার্টির বিধায়কের মুখে। কেঁদে ভাসানোর পাশাপাশি রাজনীতি থেকে একেবারে সন্ন্যাস নেওয়ার ইচ্ছেও প্রকাশ করেছেন হুমায়ুন। হুমায়ুন কবীরের ছেড়ে যাওয়া বিধানসভা কেন্দ্র রেজিনগরে উপনির্বাচনের ফল বেরোবে শুক্রবার।