এক্সপ্লোর

BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও

Ratna Debnath: পানিহাটি থেকে জয়ী বিজেপি প্রার্থী, অভয়ার মা রত্না দেবনাথ বলেছেন, 'শুধু মেয়ের ন্যায়বিচার এবং সরকার যেভাবে চলতে বলবে, আমি সেভাবেই চলব।'

উজ্জ্বল মুখোপাধ্যায় ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: শনিবার ব্রিগেডের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির প্রতীকে সদ্য় নির্বাচিত অভয়ার মা। নতুন সরকারের পথ চলা শুরুর দিনে, তাঁর মুখে ফের শোনা গেল বিচারের দাবি। শনিবার বিচারের দাবি নিয়ে ব্রিগেডে এসেছিলেন চাকরিপ্রার্থীদের একাংশও। শপথগ্রহণ অনুষ্ঠানেও যাঁদের চোখে দিন ও পরিস্থিতি বদলের স্বপ্ন।

পানিহাটি থেকে জয়ী বিজেপি প্রার্থী, অভয়ার মা রত্না দেবনাথ বলেছেন, 'শুধু মেয়ের ন্যায়বিচার এবং সরকার যেভাবে চলতে বলবে, আমি সেভাবেই চলব।'

বিচার চাইছেন এক মা। যিনি একমাত্র সন্তানকে হারিয়েছেন। বিচার চাইছে অসংখ্য় ছেলে-মেয়ে। যাদের রুজি-রুটি এখনও অনিশ্চিত। এক SLST চাকরিপ্রার্থী বলেছেন, 'আমরা চাই এই নতুন সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, সমস্ত ওয়েটিংদের যাতে নিয়োগ করা হয়। নিয়োগ হলে আমরা এবং আমাদের পরিবারগুলো অনেক শান্তিতে থাকতে পারবে।'

শনিবার ব্রিগেডে শপথ নিল এ রাজ্য়ের প্রথম বিজেপি সরকার। এই সরকারের কাছে বহু মানুষেরই অনেক প্রত্য়াশা রয়েছে।
যেমন বিজেপিরই পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। যাঁর আরেক পরিচয়, তিনি অভয়ার মা।

২০২৪ সালের অগাস্টে ভয়াবহ ঘটনায় মেয়েকে হারিয়েছেন। তাঁদের দাবি, এখনও বহু প্রশ্নের উত্তর তাঁরা পাননি। এবার বিজেপির প্রতীকে পানিহাটি থেকে জিতে এসেছেন। শনিবার ব্রিগেডের শপথগ্রহণের অনুষ্ঠানে দাঁড়িয়েও অভয়ার মায়ের একটাই দাবি। মেয়ের বিচার।

রত্না দেবনাথ বলছেন, 'আমার কিছু চাওয়ার নেই। শুধু মেয়ের ন্যায়বিচার এবং সরকার যেভাবে চলতে বলবে, আমি সেভাবেই চলব।'

নতুন সরকারের প্রতি কোনও পরামর্শ? আপনি তো বিধায়ক? এবিপি আনন্দকে রত্না দেবনাথ বলেছেন, 'নতুন সরকারের উপর আমার আস্থা আছে এবং তাঁকে তো বলেছি, আমার মেয়ের ন্যায়বিচার আনতে হবে। এবং আমি কথা দিয়েছি সারা পানিহাটিবাসীকে, আমি ভাল রাখব। মেয়েদের সুরক্ষিত রাখব। সেদিকেই আমি চলব।'

এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দাঁড়িয়ে, এত মানুষের মধ্য়ে মেয়েটার কথা বড্ড মনে পড়ছিল মায়ের। এই প্রথম ব্রিগেডে আসা।
বলছিলেন, 'সবসময় যেটা হয়, মেয়েকে ভীষণভাবে মিস করি সবসময়। আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি। এই যে ব্যথাটা, অনুভূতিটা, এটা সবসময় থাকে এখনও আছে।'

অভয়ার মায়ের মতো বিচার চাইছেন চাকরিহারারাও। তৃণমূল সরকারের জমানায় হওয়া দুর্নীতির মাসুল গুনতে হয়েছে তাঁদের। অযোগ্য়দের দুর্নীতির জেরে চাকরি হারাতে হয়েছে যোগ্য়দেরও। পথে বসেছে অসংখ্য় পরিবার। শনিবার ব্রিগেডে এসেছিলেন বহু চাকরিপ্রার্থী। যাঁদের ভবিষ্য়ত আজও অনিশ্চিত।

শপথগ্রহণ অনুষ্ঠানে এসেছিলেন চাকরিপ্রার্থীরাও। ২০২৫ SLST-র চাকরিপ্রার্থীরা ওয়েটিংলিস্টে রয়েছেন তাঁরা এসেছেন। এক SLST চাকরিপ্রার্থী বলেছেন, 'যেহেতু রাজ্যে ১০ বছর কোনও SSC ছিল না। ১০ বছর পর SSC হয়েছে। বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই নিবেদন, আপ-টু-ডেট সিট বাড়িয়ে সবার চাকরি সুনিশ্চিত করা হোক।'



আর এক SLST চাকরিপ্রার্থী বলেছেন, 'আমরা ওয়েটিং ক্যান্ডিডেট। আমাদের ওয়েটিংয়ের আপ-টু-ডেট ভ্যাকান্সিতে সমস্ত ওয়েটিং ক্যান্ডিডেটদের চাকরি সুনিশ্চিত করলে আমরা বাধিত থাকব।'

অনেক মানুষ, অনেক আশা। সেসব সঙ্গে নিয়েই পথ চলা শুরু করল বিজেপির নতুন সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Weather Update: ঝেঁপে বৃষ্টি, কলকাতা ও শহরতলির একাধিক এলাকায় বিকালের আগেই নেমে এল অন্ধকার, সম্ভাবনা আগামিকালও
ঝেঁপে বৃষ্টি, কলকাতা ও শহরতলির একাধিক এলাকায় বিকালের আগেই নেমে এল অন্ধকার, সম্ভাবনা আগামিকালও
West Bengal News Live: ১ সেপ্টেম্বর থেকে রাস্তায় আবর্জনা বা পান-গুটখার পিক ফেললেই জরিমানা, জানালেন পুরমন্ত্রী
১ সেপ্টেম্বর থেকে রাস্তায় আবর্জনা বা পান-গুটখার পিক ফেললেই জরিমানা, জানালেন পুরমন্ত্রী
TMC Councilor Arrested: 'জসিম ভাইয়ের মামলা তুলে নাও, নইলে ফল ভাল হবে না', প্রকাশ্যেই হুমকি তরুণীকে, অভিযোগ তাঁর বাবার
'জসিম ভাইয়ের মামলা তুলে নাও, নইলে ফল ভাল হবে না', প্রকাশ্যেই হুমকি তরুণীকে, অভিযোগ তাঁর বাবার
West Bengal News Live Updates: কলকাতায় ফের আটক আরেক তৃণমূল কাউন্সিলর, ভূরি ভূরি অভিযোগ তাঁর নামে
কলকাতায় ফের আটক আরেক তৃণমূল কাউন্সিলর, ভূরি ভূরি অভিযোগ তাঁর নামে
Advertisement

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget