এক্সপ্লোর

CM Suvendu Adhikari: 'স্বাধীনভাবে কাজ করুন', নবান্নে পুলিশকে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

West Bengal BJP: শপথ নেওয়া বিজেপি সরকারের ৫ মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মুখ্য়মন্ত্রী। নেওয়া হল একাধিক সিদ্ধান্ত। একইসঙ্গে পুলিশকেও ফ্রি হ্যান্ড কাজ করার বার্তা দিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। 

কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারে শুরু হল শুভেন্দু-যুগ। মুখ্য়মন্ত্রী হিসেবে সোমবার প্রথমবার নবান্নে প্রবেশ করলেন শুভেন্দু অধিকারী। দেওয়া হল গার্ড অফ অনার। আর প্রথম দিনই, শপথ নেওয়া বিজেপি সরকারের ৫ মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মুখ্য়মন্ত্রী। নেওয়া হল একাধিক সিদ্ধান্ত। একইসঙ্গে পুলিশকেও ফ্রি হ্যান্ড কাজ করার বার্তা দিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। 

নবান্নে গিয়েই পুলিশকে স্পষ্ট বার্তা দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, 'স্বাধীনভাবে কাজ করুন। কাজের প্রয়োজনে সবার সঙ্গেই কথা বলুন। শাসক কিংবা বিরোধী-কথা বলতে পারেন সবার সঙ্গেই। কাজ করুন নির্ভয়ে, নিশ্চিন্তে, কড়া পদক্ষেপ নিন। দাগি দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিন।' DG, CP, SP-দের সঙ্গে বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিনি আরও বলেন, 'দাগি দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিন। কোনও পুলিশকে টার্গেট করা হবে না। ২০২১, ২০২৩-এ ভোট পরবর্তী সন্ত্রাসের মামলা। চার্জশিট না দিয়ে ধামাচাপা দেওয়া মামলা আবার খুলুন। আগের স্টাইলে নয়, বদলটা খুব জরুরি।'

মন্ত্রিসভার বৈঠকের পর সোমবার নবান্নে পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী। পুলিশকে দিলেন হাত খুলে কাজ করার ছাড়পত্র। আর কোনও বাধ্যবাধকতার মধ্যে থেকে নয়, শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিলেন, পুলিশ এবার থেকে কাজ করতে পারবে স্বাধীনভাবেই। এদিন নবান্নে বৈঠকে উপস্থিত ছিলেন, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ ও অন্যান্য কমিশনারেটের সিপি, আইজি, ও এসপি-রা।

সূত্রের খবর, বৈঠকে পুলিশের শীর্ষস্থানীয় কর্তাদের মুখ্যমন্ত্রী বলেন, আগে যেমন ছিল যে বিরোধীদের সঙ্গে কথা বলতে পারবেন না, এবার থেকে আর তেমন কোনও বিষয় নেই। প্রয়োজন হলে যে কোনও দলের , যে কোনও জেলার নেতাদের সঙ্গে কথা বলতে পারেন। পুরনো অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আইন মেনে চলুন, আইনের আওতায় থেকে কাজ করুন। গত ১৫ বছরে অনেক কিছু করেছেন, সেগুলো আমিও ভুলে যাচ্ছি, আপনারাও ভুলে যান। অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ হিসাবে যা নিরাপত্তা প্রাপ্য তাই পাবেন এবং নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর নিরাপত্তা কর্মীদের বদলানো হবে।

সূত্রের খবর, এরই পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রসঙ্গে পুলিশকে বর্তমান মুখ্যমন্ত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা একইরকম বহাল থাকবে। উনি তিন বারের মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে দেখবেন ওনার যেন কোনও অসম্মান না হয়। বাড়ির সামনে গিয়ে কেউ যেন অসুবিধা না করতে পারে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী পুলিশকে এও স্পষ্ট করে দেন যে, সিন্ডিকেট, বালি, কয়লা, পাথর-সহ সব বন্ধ করে দিন। যদি এরপরেও চলে, তাহলে ওসি সাসপেন্ড হবেন। পুলিশ সুপারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

সেরা শিরোনাম

TMC Leader Arrested: বাংলাদেশে গরু পাচার, সীমান্ত এলাকায় অবৈধভাবে রিসর্ট নির্মাণ... ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার দাপুটে তৃণমূল নেতা
বাংলাদেশে গরু পাচার, সীমান্ত এলাকায় অবৈধভাবে রিসর্ট নির্মাণ... ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার দাপুটে তৃণমূল নেতা
Mamata Banerjee: হকার উচ্ছেদের বিরুদ্ধে মিছিলে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে কুণাল ও দোলা
Mamata Banerjee: হকার উচ্ছেদের বিরুদ্ধে মিছিলে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে কুণাল ও দোলা
West Bengal Live Blog: চাকরি, কয়লা, মাটি চুরির পরে ত্রাণ দুর্নীতিতেও অভিযুক্ত অভিষেক! ২৫০ কোটির কেলেঙ্কারির অভিযোগ
চাকরি, কয়লা, মাটি চুরির পরে ত্রাণ দুর্নীতিতেও অভিযুক্ত অভিষেক! ২৫০ কোটির কেলেঙ্কারির অভিযোগ
TMC News: গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, পুরী থেকে পাকড়াও করল পুলিশ
গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, পুরী থেকে পাকড়াও করল পুলিশ
Advertisement

ভিডিও

Ghantakhanek Sange Suman(১৬.০৬.২৬) পর্ব ২ । ভাইপো অভিষেককে এবার সরাসরি আক্রমণ কাকা বাবুন বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১৬.০৬.২৬) পর্ব ১ । হাজিরার হ্যাটট্রিকের দিনই গ্রেফতার অভিষেক-ঘনিষ্ঠ | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৫.৬.২৬): '৭ ডিসেম্বরের মধ্যেই নতুন পুরবোর্ড', ঘোষণা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৫.৬.২৬): পরপর জেরার মুখে অভিষেক।মমতার সামনেই বাগযুদ্ধ কুণাল-অভিষেকের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ ( ১২.০৬.২৬): 'CPM-র গুলি নয়, TMC-র তালা নয়', টাটাদের ফেরানোর বার্তা মুখ্যমন্ত্রীর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Lionel Messi: রাত পোহালেই শুরু আর্জেন্তিনার বিশ্বকাপ অভিযান, ম্যাচে কি মেসিরা, মার্তিনেজ়রা মাঠে নামবেন? জানালেন স্কালোনি
রাত পোহালেই শুরু আর্জেন্তিনার বিশ্বকাপ অভিযান, ম্যাচে কি মেসিরা, মার্তিনেজ়রা মাঠে নামবেন? জানালেন স্কালোনি
Argentina Football Team: ধেয়ে আসছে টর্নেডো, বদলে গেল মেসিদের প্র্যাক্টিসের সূচি, চোট নিয়েও উদ্বেগে আর্জেন্তিনা
ধেয়ে আসছে টর্নেডো, বদলে গেল মেসিদের প্র্যাক্টিসের সূচি, চোট নিয়েও উদ্বেগে আর্জেন্তিনা
BAN vs AUS: সিরিজের সেরা ব্যাটার হয়ে পাওয়া বাইক লিটনকে উপহার দিলেন কুপার কনোলি! প্রকাশ্যে আসল ঘটনা
সিরিজের সেরা ব্যাটার হয়ে পাওয়া বাইক লিটনকে উপহার দিলেন কুপার কনোলি! প্রকাশ্যে আসল ঘটনা
Janakalyan Shibir: জনকল্যাণ কর্মসূচীতে গেলে কীভাবে হচ্ছে রেজিস্ট্রেশন? কতক্ষণ চলবে এই শিবির?
জনকল্যাণ কর্মসূচীতে গেলে কীভাবে হচ্ছে রেজিস্ট্রেশন? কতক্ষণ চলবে এই শিবির?
RG Kar Case: “জেলে যেতেই হবে”, RG কর কাণ্ডে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভয়ার মা, যার নাম নিলেন এবার, “...তিনি আমার মেয়ের দেহটা দ্রুত দাহ করায় প্রাইজ পেয়েছিলেন”
“জেলে যেতেই হবে”, RG কর কাণ্ডে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভয়ার মা, যার নাম নিলেন এবার, “...তিনি আমার মেয়ের দেহটা দ্রুত দাহ করায় প্রাইজ পেয়েছিলেন”
Suvendu Adhikari: 'বুধবার সকালে গঙ্গার পাড় পরিষ্কার করব', কলকাতা পুরসভার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দুর
'বুধবার সকালে গঙ্গার পাড় পরিষ্কার করব', কলকাতা পুরসভার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দুর
Suvendu Adhikari: 'কর্মসংস্থানের সুযোগ রাজ্যবাসীকে দেওয়া হবে', শিল্পায়ন-চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
'কর্মসংস্থানের সুযোগ রাজ্যবাসীকে দেওয়া হবে', শিল্পায়ন-চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
TMC News: রাস্তায় গড়াগড়ি খেয়েও নিস্তার নেই! 'ডিমের ভয়ে' শেষে কাটমানির টাকা ফেরত দিলেন তৃণমূলের বুথ সভাপতি
রাস্তায় গড়াগড়ি খেয়েও নিস্তার নেই! 'ডিমের ভয়ে' শেষে কাটমানির টাকা ফেরত দিলেন তৃণমূলের বুথ সভাপতি
Embed widget