News Live Update : পদত্যাগ করতে গিয়ে কান ধরে উঠবস করলেন তৃণমূল নেতা
WB News Live Update : দেশ-বিদেশ-রাজ্যের সব খবর, সবার খবর, সবার আগে...
LIVE

Background
জালে বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তোলাবাজির অভিযোগে গ্রেফতার। রাজারহাটের বাড়ি থেকে পাকড়াও তৃণমূল নেতা।
দিল্লিতে মমতা থাকাকালীন চুরমার সংসদীয় দল। ২৮জনের মধ্যে ২০জনই বিদ্রোহী! শতাব্দীর বাসভবনে বৈঠক, গেলেন মুখ্যমন্ত্রী।
এবার এনডিএ শরিক তৃণমূলের বিদ্রোহী ব্লক। ভূপেন্দ্র যাদবের বাড়িতে শুভেন্দুর সঙ্গে বিদ্রোহী সাংসদদের বৈঠক।
পরিষদীয় দলের পরে সংসদীয় দলেও ভাঙন। এনডিএ-কে সমর্থনে কাকলির নেতৃত্বে তৃণমূলেরই বিদ্রোহী ব্লক, সংসদে আলাদা করে বসতে স্পিকারকে চিঠি।
বিদ্রোহীদের ঝড়ে লন্ডভন্ড তৃণমূলের সংসদীয় দল। বাদ শুধু অভিষেক, কল্যাণ, সুদীপ, সৌগত, মহুয়া, সায়নী, মালা রায়, কীর্তি আজাদ। রাজ্যসভাতে সুখেন্দুর ইস্তফায় ভাঙন।
দলে বেলাগাম দুর্নীতি, এবার সাংসদ পদে সুখেন্দশেখরের ইস্তফা। চাপ বাড়িয়ে তৃণমূল নেতাদের সম্পত্তির অডিটের দাবি।
এবার কি বিরোধী ব্লকে মমতা ঘনিষ্ঠ ফিরহাদ হাকিম? জল্পনা বাড়িয়ে সন্দীপন সাহার সঙ্গে বিরোধী দলনেতা ঋতব্রতর ঘরে বৈঠক।
মেয়র ববির ইস্তফা, কলকাতা পুরসভাতেও বসল প্রশাসক। দায়িত্বে পুর কমিশনার। প্রশাসনিক বৈঠকে অর্ধেকের বেশি তৃণমূল কাউন্সিলরই গরহাজির।
সাংসদ-বিধায়কদের বিদ্রোহের মধ্যেই পরপর পুরসভায় তৃণমূলের ভাঙন। সাঁইথিয়া, মেমারি থেকে উঃ দমদম--চেয়ারম্যান-সহ কাউন্সিলরদের গণইস্তফা।
জোড়া সমনেও গরহাজির, সময় দেওয়ার আর্জিও খারিজ। ফের অভিষেকের বাড়িতে CID. বিধায়কদের সই জালিয়াতিতে আজ বিকেলেই ভবানীভবনে তলব।
আর সময় নয়
নেপালে পালানোর চেষ্টা বানচাল, গ্রেফতার তৃণমূলের 'পুষ্পা'। তোলাবাজির মামলায় পানিট্যাঙ্কি সীমান্ত থেকে পাকড়াও।
হাওয়া খারাপ বুঝে পুনর্নির্বাচনের আগেই ময়দান থেকে উধাও। নেপালেই গা ঢাকার চেষ্টায় ছিল অভিষেকের জাহাঙ্গির। সন্তানদের ভর্তিও করেছিলেন স্কুলে।
এসটিএফের হাতে গ্রেফতার ফলতার জাহাঙ্গির। ধরা পড়তেই আছড়ে পড়ল জনরোষ। পার্টি অফিসে থেকে বাড়ি, গাড়ি ভাঙচুর।
যুবভারতীতে মেসিকাণ্ডে বারবার তলবেও গরহাজির অরূপ। প্রাক্তন মন্ত্রীর খোঁজে পুলিশ। রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে জরুরি শুনানির আর্জিও খারিজ।
তোলাবাজি থেকে শ্লীলতাহানি-একের পর এক মামলায় জালে অরূপের ভাই স্বরূপ। সাহাপুরের ফ্ল্যাটে গোপন কুঠুরির খোঁজ পেল পুলিশ। জানা গেল না কোড।
সোনা পাপপু-জয় কামদারের মামলায় ইডির নজরে তৃণমূলের শ্রেয়া পাণ্ডে। তলবের জন্য নির্দিষ্ট দিনের আগেই হাজিরা। প্রায় ৯ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ।
পালাবদল হতেই উঠল ব্যারিকেড। CBI-কে স্বাধীনতা ফিরিয়ে দিল বিজেপি সরকার। রাজ্যের সম্মতি ছাড়া তদন্ত নয় বলে তৃণমূল জমানার বিজ্ঞপ্তি প্রত্যাহার।
Ujjal Biswas Arrested: ত্রাণ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস
অবৈধভাবে ত্রাণ মজুতের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। প্রাক্তন কারামন্ত্রীর গোডাউন থেকে প্রচুর ত্রাণ সামগ্রী একটা ট্রাকে লোড করার সময়, ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয়রা বাধা দেয়। খবর দেওয়া পুলিশে। এরপরেই গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন কারামন্ত্রীকে।
পদত্যাগ করতে গিয়ে পটাশপুরে কান ধরে উঠবস করলেন তৃণমূল নেতা
পদত্যাগ করতে গিয়ে পটাশপুরে কান ধরে উঠবস করলেন তৃণমূল নেতা
সোশাল মিডিয়ায় কান ধরে উঠবসের ছবি ভাইরাল
ব্যক্তিগত কারণে প্রধান পদ থেকে ইস্তফা দেন নৈপুর পঞ্চায়েতের প্রধান অরূপ মাইতি
পদত্যাগপত্র জমা দেওয়ার সময় গ্রামবাসীদের সামনে উঠবস তৃণমূল নেতার
প্রধান থাকাকালীন অজান্তে কোনও ভুল হয়ে থাকলে ক্ষমাপ্রার্থী
কান ধরে উঠবস করার গ্রামবাসীদের উদ্দেশে বললেন তৃণমূল নেতা






















