এক্সপ্লোর

CID Kalighat Camac Street : কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা

Kolkata News: কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট - ২ জায়গায় কেন তল্লাশি চালাল সিআইডি। কী খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা।

কলকাতা : কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট - ২ জায়গায় কেন তল্লাশি চালাল সিআইডি। সিআইডি সূত্রে খবর, অরিজিনাল রেজোলিউশন বুক খুঁজছে তারা। কী রয়েছে সেখানে? এই অরিজিনাল রেজোলিউশন বুকে বিধায়করা সই করেছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে বিধানসভার স্পিকারকে পাঠিয়েছিলেন যে ওই দিন রেজোলিউশন হয়েছে বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হবেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং চিফ হুইপ হবেন ফিরহাদ হাকিম ও অন্যান্য পদ কে কী পাবেন। 

অভিষেক বন্দ্যোপাধ্যায় গত ৯ মে বিধানসভার স্পিকারকে একটি চিঠি দিয়ে জানান যে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে নির্বাচিত করা হয়েছে এবং অন্যান্য কোন কোন পদে কাকে নির্বাচিত করা হয়েছে। এরপর বিধানসভার তরফে জানতে চাওয়া হয় যে এই সিদ্ধান্ত কবে, কোথায় হল? বিরোধী দল তৃণমূল নিশ্চয় বিধায়কদের নিয়ে কোনও মিটিং করে তারপরেই এই রেজোলিউশন নিয়েছে। তাহলে সেই রেজোলিউশন কপি কোথায়? এরপর ২০ মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে আরেকটি চিঠি পাঠানো হয় এবং তার সঙ্গে যুক্ত ছিল রেজোলিউশনের একটি কপি। সেখানে দেখা যায় ৬ মে ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে একটি মিটিং হয়েছে। সেই বৈঠকে হাজির থাকা বিধায়করা রেজোলিউশন কপিতে সই করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ২০ মে- র পাঠানো চিঠিতে লেখা ছিল যে ৬ তারিখ একটি বৈঠক হয়েছে ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে বিরোধী দলনেতা হবেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপ হবেন ফিরহাদ হাকিম এবং অন্যান্য কোন পদ কে পাবেন। 

এরপর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা - এই দুই তৃণমূল বিধায়ক বিধানসভার স্পিকারের কাছে অভিযোগ করে জানান যে, রেজোলিউশন কপি বলে ৬ তারিখের যে কপি জমা দেওয়া হয়েছে, আসলে সেই দিন ওই সইগুলো করা হয়নি। ৬ তারিখ এরকম কোনও রেজোলিউশনই হয়নি। বলা হয় এই রেজোলিউশন হয়েছে ১৯ তারিখ। তারপর ২০ তারিখ চিঠি পাঠানো হয়েছে। এর মধ্যে ১৪ জন বিধায়কের নাম ব্লক লেটারে লেখা হয়েছে এবং এই ১৪ জন বিধায়কদের সবাই ১৯ তারিখের ওই বৈঠকে উপস্থিত ছিলেন না।অভিযোগ পেয়ে সিআইডি তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে তিন বিধায়ক সিআইডি-র কাছে স্বীকার করেন বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। বিধায়ক বাহারুল ইসলাম জানান। তিনি ১৯ তারিখের বৈঠকে যাননি। মহেশতলার শুভাশিস দাস জানান এবং হাওড়া মধ্য- র বিধায়ক অরূপ রায়ও জানান যে ওই সই তাঁদের নয়। 

সব্যসাচীকে দেখে ফের ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা, আদালত থেকে বের করার সময়েও তীব্র জনরোষ 

এরপর সিআইডি- র তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলা হয় তিনি যেন অরিজিনাল রেজোলিউশন কপি নিয়ে ভবানীভবনে হাজিরা দেন, যেহেতু তিনি বিধানসভার স্পিকারকে চিঠি দিয়েছিলেন। প্রথম নোটিসের পর অসুস্থতার কারণ দেখিয়ে ভবানীভবনে যাননি অভিষেক। মোট তিনবার নোটিস দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিন নম্বর নোটিস দেওয়া হয় ৮ জুন। সেখানে ৯ জুন বিকেল ৫টার মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয় ভবানীভবনে। যদিও সময় শেষের কিছু আগেই নোটিস দিয়ে অভিষেক জানিয়ে দেন যে তিনি যেতে পারছেন না। এই বিষয়ে তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। সেখানে মামলা মুলতুবি রয়েছে। এর পাশাপাশি অভিষেক তাঁর চিঠিতে এও জানান যে অরিজিনাল রেজোলিউশন বুক তাঁর কাছে নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে চিঠি দিয়ে যখন সিআইডি-কে জানিয়ে দেন যে তাঁর কাছে অরিজিনাল রেজোলিউশন বুক নেই, এরপরই সিআইডি- র তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে অরিজিনাল রেজোলিউশন বুক না পেলে তদন্তের কাজ এগোবে না। আর তাই ওই অরিজিনাল রেজোলিউশন বুকের খোঁজেই মঙ্গলবার ৯ জুন ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট এবং ৯ নম্বর ক্যামাক স্ট্রিটে তল্লাশি অভিযান চালায় সিআইডি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

BSF On India Bangladesh Border:ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে BSF-র ডিজি, পৌঁছলেন গভীর সুন্দরবনে, জনসংযোগমূলক বৈঠকে কী নিয়ে আলোচনা ?
ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে BSF-র ডিজি, পৌঁছলেন গভীর সুন্দরবনে, জনসংযোগমূলক বৈঠকে কী নিয়ে আলোচনা ?
ED Chargesheet: কলকাতা পুলিশের প্রাক্তন ডিসির বিরুদ্ধে বিস্ফোরক দাবি ED-র চার্জশিটে,
কলকাতা পুলিশের প্রাক্তন ডিসির বিরুদ্ধে বিস্ফোরক দাবি ED-র চার্জশিটে, "শান্তনুর কথাতেই বাতিল হয়েছিল পোস্টিং লিস্ট.."
Madhyamik Exam Routine 2027: ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, কবে কোন বিষয় ? দেখুন বিস্তারিত
১৫ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, কবে কোন বিষয় ? দেখুন বিস্তারিত
News Live Updates: বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
Advertisement

ভিডিও

Congress on Mamata Banerjee :
Saokat Molla : সওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল BJP
Cyber Crime News | রাতভর তল্লাশি, নিউটাউনের ফ্ল্যাটে থরে থরে টাকা! এ কী কাণ্ড?
Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget